Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:49:18 am, Monday, 23 September 2024
  • 217 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
   
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার  পাঁচপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা নুর আলম ওরফে নুরু টেইলরকে -৫০- পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে জেলার সদর হাসপাতালের মর্গে রেখেছে পুলিশ। 
নুর আলম চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নম্বর পাঁচপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সদর উপজেলার পাঁচপাড়া এলাকার কালামিয়ার ছেলে।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক -তদন্ত- মো. মফিজুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বা কী কারণে ঘটনাটি ঘটেছে- তা নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ 
পুলিশ ও স্থানীয়রা জানান- নুর আলম চন্দ্রগঞ্জের রাজনীতির পাশাপাশি  দরজির কাজ করতেন। ৫ আগস্ট সরকারের পতনের পর নুর আলম ব্যবসা বন্ধ করে বাড়িতে আত্মগোপনে ছিলেন। গতকাল রোববার রাত ৯টার দিকে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত নুর আলমের বাড়িতে হামলা চালায়। এ সময় পিটিয়ে তাঁকে গুরুতর আহত করে। বাধা দিতে গেলে তাঁর স্ত্রী-সন্তানকে পিটিয়ে আহত করা হয়। নুর আলমকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 
নিহতের ছেলে আরিফ হোসেন বলেন, বিএনপির সমর্থক ১৫-২০ জনের একদল সন্ত্রাসী গতকাল রাত ৯টার দিকে পাঁচপাড়ার বাড়িতে প্রবেশ করে। এ সময় ঘরে হামলা চালায়। এ সময় আমার বাবা নুর আলমকে পিটিয়ে হত্যা করে। বাধা দিতে গেলে আমাদের ওপর হামলা করে। আওয়ামী লীগের রাজনীতি করার কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 
সদর হাসপাতালের মেডিকেল অফিসার জয়নাল আবেদিন বলেন- নুর আলমকে হাসপাতালে আনার আগে মারা গেছে। তবে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে। তবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা।।

আপডেট সময় : 05:49:18 am, Monday, 23 September 2024