Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

রাজনৈতিক ট্যাগে দখলদারদের হাতে রাজশাহীর দলিল লেখক সমিতি।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 03:26:17 pm, Sunday, 22 September 2024
  • 281 বার পড়া হয়েছে

রাজনৈতিক ট্যাগে দখলদারদের হাতে রাজশাহীর দলিল লেখক সমিতি।। 

এম. শাহাবুদ্দিন রাজশাহী।।
   
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী সদরে চলছে ষড়যন্ত্র ও দখলদারত্বের দৌরাত্ম। ক্ষমতার পালা বদলের সাথে সাথে অরাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ দলিল লেখক সমিতিকে রাজনৈতিক প্রভাব বিস্তারে নানা ট্যাগ লাগিয়ে সুবিধাবাদী অসাধু চক্র ইতোমধ্যে দখল করেছেন রাজশাহী সদর দলিল লেখক সমিতি।। রাজনৈতিক প্রভাবমুক্ত এ প্রতিষ্ঠানটি সব সময় নিরপেক্ষ নির্বাচন দিয়েই ভোটে নির্বাচিতরা কার্যক্রম পরিচালনা করে আসছে।
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাধারণ ভোটে নির্বাচিতদের নানা রকম ট্যাগ লাগিয়ে আ’লীগ পন্থীর একটি অংশ হঠাৎ করেই বিএনপি সেজে ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত হয়েছেন। ইতোমধ্যে বুলবুল- শামীম রেজা হিটলার- সুইট- বদরুদ্দোজা বদর গংরা তাঁদের আওতায় নিয়েছে প্রতিষ্ঠানটি।। 
শামীম রেজা হিটলারের বাবা পুলিশের কনস্টেবল -অবঃ- এবং মাতা সুদ ব্যবসায়ী লেডি মুক্তা নামে পরিচিত। রাজশাহী সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডে তার বাড়ি। তিনিও বরাবরই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ আছে। 
একটা সময় যেকোন কারণে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার আস্থাভাজন এবং রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বালু ব্যবসায়ী আজিজুল আলম বেন্টুর নিকট থেকে সুবিধা গ্রহণকারী সুইট- বদর গংদের সাথে চলাফেরা শুরু করেন হিটলার। 
সর্বশেষ তাকে ২০২৩ সালের ২১শে জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের নৌকার প্রচারনা মিছিলেও দেখা যায়। -প্রচার ভিডিও সংগৃহীত- 
উল্লেখ্য যে- ২০২৩ সালে সিটি কর্পোরেশন নির্বাচনের আগে পর্যন্ত তাকে বিএনপির কোন মিছিল মিটিং-এ তেমনটা দেখা যায়নি। পরে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিএনপির ১ টি প্রোগ্রামের ফটোশেসানের ১-২ টি ছবিতে তাকে দেখা যায়।
পরবর্তিতে ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসের দিকে তার মায়ের সুদের ব্যবসার ঝামেলার কারণে অথবা তার পারিবারিক দ্বন্দের কারণে অথবা কারো সাথে ব্যবসায়িক বা টাকা ভাগাভাগির কোন দ্বন্দের কারণে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে জানা যায়, বিএনপির কোন এক মামলায় তাকে চালান দেওয়া হয়।
জুলাই মাসে ছাত্র আন্দোলন শুরু হলেও ৫ই আগষ্টের আগ পর্যন্ত তার কোন প্রকার কার্যক্রম বা তার ফেসবুক আইডিতেও বিএনপির কোন প্রকার পোস্ট পরিলক্ষিত হয়নি। কিন্তু ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তার বিভিন্ন রকম দখলদারি কার্যক্রম শুরু হয়।
রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুর সুবিধা গ্রহণকারী সুইট, বদরুদ্দোজা বদর গং ও বহিরাগত কিছু দুষ্কৃতকারী নিয়ে সংঘবদ্ধ হয়ে রাজশাহী সদর দলিল লেখক সমিতি দখল করেন। এরপরে কয়েকদিন থেকে বিশেষকরে ঈদে মিলাদুন্নবীর দিন থেকে কোর্ট বুলনপুরে ফুরফুরা শরিফের খানকা দখলের প্রয়াসে লিপ্ত রয়েছে এরা। 
এসব বিষয়ে কথা বলতে সুইট, বদরুদ্দোজা বদরের নম্বরে একাধিকবার ফোন দিলে তাঁদেরকে ফোনে পাওয়া যায়নি। তাই তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে হিটলার সব অভিযোগ অস্বীকার করে বলেন জোরপুর্বক আমাকে নৌকার মিছিলে নিয়ে যাওয়া হয়েছিলো। আমি বিএনপি করি- আমার ওয়ার্ডের টুটুল ভাই জানে। 
একাধিকবার ফোন দিয়েও ফোন রিসিভ করেননি   রাজশাহী সদর দলিল লেখক সমিতি’র সাবেক সভাপতি আলহাজ্ব মহিদুল হক। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সাবেক সাধারণ সম্পাদক জাকাতুল্লাহ মলার ফোনে কথা বলতে রাজি হয়নি। তবে তিনি দ্বায়িত্ব ছেড়ে দিয়েছেন বলে জানান। 
একটি ভিডিও সূত্রে জানা যায়, ১৫ আগস্ট দলিল লেখক সমিতির মিটিং হয়। সেই মিটিং এ ১৪৫ জন দলিল লেখকের মধ্যে ৩-৪ জনের সমর্থন পেয়ে বুলবুল- হিটলার- বদর- সুইট গং একটি আহ্বায়ক কমিটি করেন। 
মহানগর বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়- তাঁরা বিএনপি’র কোনো দলীয় পদে নাই। তবে হিটলারের মা লেডি মুক্তা মহিলা দলের নেত্রী। হিটলার যুবদলের কর্মী বলে পরিচয় দিলেও দু একজন ব্যতিত কেউ তেমন চেনে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

রাজনৈতিক ট্যাগে দখলদারদের হাতে রাজশাহীর দলিল লেখক সমিতি।। 

আপডেট সময় : 03:26:17 pm, Sunday, 22 September 2024