Dhaka , Saturday, 25 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা বিসিকের হাল ধরলেন বেনজীর আহমেদ টিটো নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্য মন্ত্রী রূপগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। অবশেষে যাত্রামুড়ায় ঈদগাহ ও জানাজার মাঠ পেল ৫ হাজার বাসিন্দা রূপগঞ্জে শত বছরের কাঞ্চন বাজারে ২০ বছর পর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন : উৎসবমুখর পরিবেশ পার্কিং অবমুক্তে উদ্যোগের আশ্বাস চউক চেয়ারম্যানের, ট্যাগ সদস্যদের সঙ্গে মতবিনিময় কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে:- ডিসি জাহিদ নারায়ণগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বানভাসিদের পাশে ইউসিএফ ও পথশিশু আশ্রয় কেন্দ্র, চিকিৎসাসেবা-নগদ সহায়তা-বস্ত্র বিতরণ বর্ষাকাল এলেই সরগরম পাইকগাছার নার্সারি; শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা পাইকগাছায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সিলেট নগরীর শিববাড়ি এলাকার বাসিন্দা বিপাশা দে (দিয়া) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। আশুলিয়ার বাইপাইলে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮ জন আটক নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে বিএনপি সরকার – এমপি খোকন তালুকদার মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে বাবা- হারা হাবিবা সেলাই মেশিনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:28:11 am, Sunday, 22 September 2024
  • 132 বার পড়া হয়েছে

শরীয়তপুরে বাবা- হারা হাবিবা সেলাই মেশিনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।।

মো: আব্দুর রহিম
 
শরীয়তপুর প্রতিনিধি।।
   
শরীয়তপুরে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহায়তায় ৩০ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার -২২ সেপ্টেম্বর- দুপুর দুইটার সময় জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট জাহাঙ্গীর আলম এসময় সেলাই মেশিন পেয়ে পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এসব অসচ্ছল নারীরা।
অনুষ্ঠানে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়- জেলার বেকার নারীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করতে বিভিন্ন উপজেলা থেকে ৩০ জন নারীকে ৭৫ দিনের সেলাই ও ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে এসব নারীদের মধ্যে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়। 
নাড়িয়া উপজেলার নশাসন এলাকা থেকে সেলাই মেশিন নিতে এসেছেন হাবিবা আক্তার নামের এক কলেজ শিক্ষার্থী। হাবিবা আক্তারের সাথে কথা হলে তিনি জানায়- তার বাবা দুলাল সরদার পাঁচ বছর আগে মারা যায়। তার বড় ভাইয়ের সাথে পরিবারের কোন যোগাযোগ নেই। ৩ বোনের মধ্যে হাবিাব সেজো। মা তাসলিমা বেগম অন্যের বাসা-বাড়িতে কাজ করে সামান্য উপার্জনের টাকা দিয়ে  চালিয়ে আসছেন দাদি- বড় ভাইয়ের স্ত্রী ও তার মেয়েসহ  ছয় সদস্যের পরিবার। অর্থের অভাবে হাবিবার পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এসময় তিনি জানতে পারেন আনসার বাহিনীর প্রশিক্ষণের কথা। পরে ৭৫ দিন প্রশিক্ষণ শেষে একটি সেলাই মেশিন পেয়ে অর্থকষ্ট থেকে মুক্তির বার্তা খুঁজে পেয়েছেন তিনি।
এসময় হাবিবা আক্তার বলেন- গরীব পরিবারের সন্তান হওয়ার আমাদের সংসারে টানাপোড়নে চলতে হয়। মায়ের একার পক্ষে পরিবারের এতোগুলো লোকের খাবার আর পড়াশোনার খরচ যোগাতে ভীষণ কষ্ট হচ্ছিলো।  এই অবস্থায় আমার পড়াশোনা চালানোই কঠিন হয়ে পড়েছিলো। আমি আজ আনসার বাহিনী থেকে সেলাই প্রশিক্ষণ শেষ করে একটি সেলাই মেশিন পেলাম। এখন সেলাইয়ের কাজ করে মাকে সাহায্য করার পাশাপাশি নিজের পড়াশোনার খরচ নিজেই চালিয়ে নিতে পারবো। আমি আনসার বাহিনীকে ধন্যবাদ জানাই।
শরীয়তপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট জাহাঙ্গীর আলম বলেন- আমরা আনসার বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন আর্ত সামাজিক উন্নয়নে কাজ করে থাকি। আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জেলার বেকার মেয়েদের স্বাবলম্বী করার চেষ্টা করি। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের গড়ে তোলার পাশাপাশি পরিবারকে সাহায্য করতে পারবে। সেই ধারাবাহিকতায় আজ ৩০ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এসকল নারীরা এখন মেশিন চালিয়ে আয় করে ঘুরে দাঁড়াতে পারবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা

শরীয়তপুরে বাবা- হারা হাবিবা সেলাই মেশিনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।।

আপডেট সময় : 11:28:11 am, Sunday, 22 September 2024