Dhaka , Tuesday, 12 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত রামগঞ্জে ২০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার শরীয়তপুররে কৃষি জমিকে ডোবা দেখিয়ে পুকুর খননের আবেদন, অনুমতি ছাড়াই চলছে খনন পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ভারতের মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা সহজ করার অনুরোধ মেয়র শাহাদাতের কাউখালীতে ‘ভুল সেট কোডে’ এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা গ্রহন গবেষক ও ফিন্যান্স বিশেষজ্ঞ ড. সালেহ জহুর এখন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু টেকনাফে ১ টি বিদেশী রাইফেল ও তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট, আহত-১৫ লালমনিরহাটে বেকারত্ব মোচনের মহোৎসব: ১০০০ কর্মসংস্থানের হাতছানি নিয়ে প্রাণ-আরএফএল ভুট্টাক্ষেতে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় র‍্যাবের বড় সাফল্য: প্রধান সহযোগী রকিবুল আটক নগরবাসীর সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি: মেয়র ডা. শাহাদাত হোসেন বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ ওয়ারেন্টভুক্ত পলাতক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার ভাড়াটিয়া কর্তৃক নারী বাড়িওয়ালী লাঞ্চিত, শ্লীতাহানীর চেষ্টার অভিযোগ স্বর্ণপদক অর্জনের পর আন্তর্জাতিক মঞ্চে “DEMON 71” টিম, মালয়েশিয়ায় অংশ নিতে যাচ্ছে জাতীয় বিজয়ী দল পুলিশ সপ্তাহে সিএমপির ভার্চুয়াল অংশগ্রহণ পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’

ঢাকা সাভারের ১২ ইউনিয়নে কর্মকর্তা ও প্যানেল চেয়ারম্যান নিয়োগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:43:20 am, Sunday, 22 September 2024
  • 663 বার পড়া হয়েছে

ঢাকা সাভারের ১২ ইউনিয়নে কর্মকর্তা ও প্যানেল চেয়ারম্যান নিয়োগ।।

মোঃ আসিফুজ্জামান আসিফ 
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।। 
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার এই পালিয়ে যাওয়ার সাথে সাথে ঢাকার সাভার উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখনও লাপাত্তা। তাদের পাশাপাশি অনেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য এমনকি নারী সদস্যও আত্মগোপনে আছেন।
  
অনেকে মামলার আসামি হয়েছেন। আবার অনেকেই মামলা হামলার ভয়ে আত্মগোপনে রয়েছেন। প্রকাশ্যে আসছে না এদের কেউই। তারা দীর্ঘদিন ধরে অফিস না করায় পরিষদের প্রশাসনিক কাজকর্ম ব্যহত হচ্ছে। অনেকটাই স্থবির হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম।
  
এরই ধারাবাহিকতায় ও সাভার উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ সচল রেখে জনসেবা প্রদান অব্যাহত রাখার স্বার্থে কর্মকর্তা ও প্যানেল চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সেই সাথে তাদেরকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও অর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার -১৯ সেপ্টেম্বর- এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা প্রশাসক -ডিসি- তানভীর আহমেদ।
  
অফিস আদেশে বলা হয়েছে, সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কর্মস্থলে ধারাবাহিক অনুপস্থিতি এবং কোন কোন ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান উভয়ের অনুপস্থিতি বা তাঁদের দায়িত্ব পালনে স্থানীয়ভাবে অসন্তোষ সৃষ্টি-আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা, ইত্যাদি বিবেচনায় এবং ইউনিয়ন পরিষদগুলোকে সচল রেখে জনসেবা প্রদান অব্যাহত রাখার স্বার্থে স্থানীয় সরকার -ইউনিয়ন পরিষদ- আইন ২০০৯ এর ধারা ১০২ -১- এর অধীন জারীকৃত স্থানীয় সরকার বিভাগের পরিপত্রের নির্দেশনার আলোকে নিম্নবর্ণিত ইউনিয়ন পরিষদসমূহের জন্য পার্শ্ব-বর্ণিত কর্মকর্তা-প্যানেল চেয়ারম্যান-কে ইউনিয়ন পরিষদ পরিচালনার নিমিত্তে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
   
আদেশে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার কে শিমুলিয়া ইউনিয়ন, ধামসোনা ইউনিয়ন- ইয়ারপুর ইউনিয়ন- আশুলিয়া ইউনিয়ন- বিরুলিয়া ইউনিয়ন- তেঁতুলঝোড়া ইউনিয়ন, বনগাঁও ইউনিয়ন ও কাউন্দিয়া ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। 
   
এছাড়া পাথালিয়া ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান-১ ও ৪নং ওয়ার্ড সদস্য মো. জহিরুল ইসলাম- সাভার সদর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান-১ ও ৭নং ওয়ার্ড সদস্য মো. আরিফ হোসেন- আমিনবাজার ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান-১ ও ৩নং ওয়ার্ড সদস্য হাজী রিয়াজ উদ্দিন এবং ভাকুর্তা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান-১ ও ৮নং ওয়ার্ড সদস্য মো. জাকির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত

ঢাকা সাভারের ১২ ইউনিয়নে কর্মকর্তা ও প্যানেল চেয়ারম্যান নিয়োগ।।

আপডেট সময় : 05:43:20 am, Sunday, 22 September 2024