Dhaka , Wednesday, 20 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ৬২ অস্বচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ রূপগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা গাজীপুরে আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ জাজিরায় মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন, খলিল-লাকি দম্পতির বিচারের দাবি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ক্ষেত্র হল জনবান্ধব ভূমিসেবা: বিভাগীয় কমিশনার সিলেট টেস্টে ভালো অবস্থানে আছে বাংলাদেশ : শন টেইট ওয়ানডে ফরম্যাট দিয়ে জাতীয় দলে ফিরতে চান সাব্বির অসামাজিক কার্যকলাপে যুক্ত হাবিপ্রবির ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার চট্টগ্রামে রেস্টুরেন্ট-হোটেলে অভিযান, জরিমানা ৮০ হাজার দেশের স্বার্থে শিক্ষার্থীদের ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রয়োজন দূতাবা‌সের সহায়তায় কুয়েত থে‌কে নারী কর্মী‌র দে‌শে প্রত‌্যাবর্তন ‌“শিক্ষার্থীদের মানবিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন নিরাপদ কর্মস্থল ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ড্যাব চট্টগ্রাম এর মানববন্ধন: শ্রীপুরে ৩ দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয় তথ্য অধিকার আইন সাংবাদিকদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার:- উপপ্রধান তথ্য অফিসার রামুতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন মধুপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই পাইকগাছায় তিনদিনব্যাপী ভূমিমেলা ২০২৬-এর উদ্বোধন রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত- এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী কাউখালীতে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‘রাগ করলা’ নিয়ে মাতামাতি, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয় ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান দুই সপ্তাহ ধরে দই ভাত খেলে শরীরে যা ঘটে

মুরাদনগর গণপিটুনিতে ডাকাত হত্যা মামলা তদন্ত কর্মকর্তার শাস্তিসহ পুনঃতদন্ত চান আসামীরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:48:34 am, Wednesday, 28 August 2024
  • 121 বার পড়া হয়েছে

মুরাদনগর গণপিটুনিতে ডাকাত হত্যা মামলা তদন্ত কর্মকর্তার শাস্তিসহ পুনঃতদন্ত চান আসামীরা।।

শাহ সাহিদ উদ্দিন
কুমিল্লা জেলা প্রতিনিধি।।
   
কুমিল্লার মুরাদনগরে ২০১৫ সালের ১৪ জুলাই ভোর রাতে উপজেলার কাজিয়াতল গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করতে যেয়ে জনতার হাতে আটক হয়ে গণপিটুনীতে ওই একই এলাকার ডাকাত সর্দার মনির ওরফে মইন্ন্যা ডাকাত নিহত হন।
এ ঘটনার সাথে জড়িত না থাকার পরও তৎকালীন সময়ে পূর্ব বিরোধ ও রাজনৈতিক প্রতিহিংসার কারনে এবং মামলার তদন্তকারী কর্মকর্তার পক্ষপাত তদন্তে এ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীসহ আরো ১৪ জনকে অভিযুক্ত করা হয়। সাজাপ্রাপ্ত আসামীসহ অন্যান্য আসামীরা সরকার পরিবর্তন হওয়ায় এ হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার দাবি করছেন। 
ওই হত্যাকাণ্ডের ঘটনায় ভয়ভীতি দেখিয়ে ঘুষ নেয়াসহ তদন্তে মিথ্যা প্রতিবেদন দেয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ -ডিবি- এসআই শাহ কামাল আকন্দের বিচার দাবি করেছেন তারা।
এ উপলক্ষে এ মামলায় ষড়যন্ত্রের শিকার ও কথিত তদন্ত রিপোর্টের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. ময়নাল হোসেন ও তার স্ত্রী নাছিমা বেগমের পক্ষে সংবাদ সম্মেলনসহ ও বিক্ষোভ সমাবেশ করবেন বলেও জানাগেছে।
মিথ্যা মামলায় ষড়যন্ত্রের শিকার মো ময়নাল হোসেনের ভাই বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ আলী  বলেন- আমার বাড়ীর পাশে গণপিটুনিতে নিহত এক ডাকাত হত্যাকাণ্ডের ‘হাস্যকর তদন্ত’ আমাদের তথা সকল আসামী পরিবার থেকে বারবার প্রত্যাখ্যান করা হয়েছে। 
এ মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ কামাল আকন্দ ও তার সোর্স আতাউল্লাহ আমাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় প্রায় ২০ লক্ষ টাকা নিয়েও আরো টাকা চাইলে আর টাকা না দেয়াতে সে আদালতে মিথ্যা প্রতিবেদন দেয়।
অপরদিকে ডাকাত হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ডাকাত সর্দার মনিরসহ তার সহযোগীদের বিরুদ্ধে ঘটনারদিন সকালেও একটি ডাকাতি মামলা রজু হয়েছিল। সে মামলার বিচারকার্য এখনো চলমান। বর্তমানে ওই মামলার আসামীরা প্রকাশ্যে আবারো হুমকিধমকি অব্যাহত রেখেছেন। এছাড়া ডাকাত নিহত হবার ঘটনায় মিথ্যা মামলায় সবাই খালাস পেলেও ষড়যন্ত্রের শিকার হয়ে ওই মামলায় মো. ময়নাল হোসেন ও নাছিমা বেগমের যাবজ্জীবন দন্ড হওয়ার বিষয়টা ধূম্রজালের সৃষ্টি করে। মুরাদনগরের সর্বস্তরের মানুষ গণপিটুনিতে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তি আশা করেছিল- তা ছাড়া ওই সময়ে ডাকাতির পরিকল্পনাকারী কারা- এর পেছনের শেল্টারদাতা কারা- তা জানা যায়নি। তাই সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পুনঃতদন্তের দাবি জানান তাঁরা।
উল্লেখ্য- ২০১৫ সালের ১৪ জুলাই ভোর রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়িতে ডাকাতি করতে যেয়ে জনতার হাতে আটক হয়ে গণপিটুনীতে ওই একই এলাকার ডাকাত সর্দার মনির ওরফে মইন্ন্যা ডাকাত নিহত হন।
 ২০১৬ সালের ৭ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা গোয়েন্দা পুলিশের -ডিবি- এসএআই শাহ কামাল আকন্দ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ২০২২ সালের ৪ এপ্রিল এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর গত ২০২২ সালের -১৭ মে- মঙ্গলবার কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজের তৃতীয় আদালতের বিচারক বেগম রোজিনা খাতুন রায় ঘোষণা করেন। রায়ে ১৩ জন আসামী বেকসুর খালাস পেলেও দন্ডপ্রাপ্ত হন মো. ময়নাল হোসেন ও তার স্ত্রী নাসিমা বেগম।
এ বিষয়ে কথা বলার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ কামাল আকন্দের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোন মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ৬২ অস্বচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ

মুরাদনগর গণপিটুনিতে ডাকাত হত্যা মামলা তদন্ত কর্মকর্তার শাস্তিসহ পুনঃতদন্ত চান আসামীরা।।

আপডেট সময় : 10:48:34 am, Wednesday, 28 August 2024