Dhaka , Friday, 20 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি কালীগঞ্জে ২১১ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে চলাচলের পথ রুদ্ধ করে প্রাচীর নির্মাণ: রাস্তা ফেরানোর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সাজেকে আবারও আগুন, বিজিবি ও ফায়ার সার্ভিসের সাহসিকতায় রক্ষা পেল পর্যটন কেন্দ্র নগরীর চান্দগাঁও এলাকা হতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ নারী সিটিসিআরপি প্রকল্পে নির্মিত দুই সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা পাইকগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজান উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সময়সূচি পরিবর্তন রমজানে হিলি বাজারে মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হিলিতে লেবুর হালি ৮০ টাকা দুই দিনের ব্যবধানে দ্বিগুণ দাম, বিপাকে ক্রেতারা লালমনিরহাটে বিএনপির চেয়ারম্যান ও আসাদুল হাবিব দুলুর জন্য যুবদলের দোয়া মাহফিল রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি সোলাইমান গ্রেপ্তার মোংলায় ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে সার্ভিস বাংলাদেশ নোয়াখালীতে আওয়ামীলীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫ ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম অবৈধ নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বর্জন ও অধ্যক্ষের কক্ষে তালা দিলেন চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা লক্ষ্মীপুরে কলেজছাত্র আশরাফুল হত্যা: প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। রূপগঞ্জে বিএনপি নেতার সন্ত্রাসী বাহিনীকে চাঁদা না দেয়ায় শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট, থানায় মামলা; গুরুতর আহত ৫ রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার পবিত্র রমজান মাসে হিলি বাজারে মানবতার ঝুরি স্থাপন, অসহায়দের পাশে হিলি যুবশক্তি ফাউন্ডেশন রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি বুধবার রোজা শুরু হয়েছে যে ১০ দেশে নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও শ্রীপরে সরকারি অ্যাম্বুলেন্স থেকে শিশুরোগীকে নামিয়ে দিলেন টিএইচএ, এলাকায় সমালোচনার ঝড় ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা: সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গাছের চারা রোপণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন নগরীর বায়জিদ এলাকা হতে ০২ টি বিদেশী পিস্তল এবং ৫৬ রাউন্ড গুলিসহ ০২ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

জগন্নাথপুরে ইউপি নির্বাচন নিয়ে আশা-নিরাশায় প্রার্থী ও ভোটার

  • Reporter Name
  • আপডেট সময় : 07:18:28 pm, Monday, 23 August 2021
  • 478 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে ইউপি নির্বাচন নিয়ে আশা-নিরাশায় প্রার্থী ও ভোটার

নিকেশ বৈদ্য।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে রীতিমতো ধোয়াশা বিরাজ করছে। কবে নির্বাচন হবে নিশ্চিত ভাবে কেউ কিছু বলতে পারছেন না। যে কারণে নির্বাচনের জন্য প্রস্তুত নন সম্ভাব্য প্রার্থী ও ভোটার সাধারণ। যদিও গত ২ মাস ৭ দিন আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়াদ শেষ হয়ে গেছে। তবুও নির্বাচন না হওয়ায় অতিরিক্ত সময় দায়িত্ব পালন করছেন বর্তমান জনপ্রতিনিধিরা। মহামারি করোনার জন্য নির্বাচন পিছিয়ে গেলে এ অবস্থার সৃষ্টি হয়। এতে আশা-নিরাশার দোনাচলে রয়েছেন উপজেলা বাসী।
১ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলা। এর মধ্যে জগন্নাথপুর পৌরসভা ও উপজেলার মিরপুর ইউনিয়ন নির্বাচনের মেয়াদ এখনো শেষ হয়নি। তবে কলকলিয়া, পাটলি, চিলাউড়া-হলদিপুর, রাণীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও সহ বাকি ৭টি ইউনিয়নের মেয়াদ শেষ হয়েছে গত ২ মাস ৭ দিন আগে।
জানাগেছে, বিগত ২০১৬ সালের ১৬ জুন এ ৭ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন প্রয়াত আবদুল হাসিম। তিনি মারা যাওয়ায় বর্তমানে এ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান আবদুল হাসিম। এছাড়া পাটলি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, রাণীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী ও আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ইমানী এখনো দায়িত্ব পালন করছেন। এর মধ্যে পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক একবার বরখাস্ত হলেও তিনি আপিলে ফিরে আসেন। তবে পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া এখনো বরখাস্ত রয়েছেন।
এ বিষয়ে জনপ্রতিনিধি ও ভোটারদের মধ্যে অনেকে জানান, এখন নিরব থাকলেও নির্বাচনের তপশিল ঘোষণা হলে আবারো সরব হয়ে উঠবে জগন্নাথপুর উপজেলা। চারদিকে ছড়িয়ে পড়বে নির্বাচনী আমেজ। বিভিন্ন দেশ থেকে এসে প্রবাসী প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন। নতুন ও পুরাতন প্রার্থীদের মধ্যে শুরু হবে ভোটযুদ্ধ। এ সময় কদর বাড়বে ভোটার সাধারণের।
২৩ আগস্ট সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, বিগত ২০১৬ সালের ১৬ জুন এ ৭ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। সে হিসাবে বর্তমান জনপ্রতিনিধিদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মহামারি করোনার কারণে সরকারি সিদ্ধান্তে নির্বাচন স্থগিত রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই নির্দিষ্ট ভাবে বলা যাচ্ছে না কবে হচ্ছে, আগামী নির্বাচন। তবে যে কোন মূহুর্তে নির্বাচনের তপশিল ঘোষণা হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। #

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি

জগন্নাথপুরে ইউপি নির্বাচন নিয়ে আশা-নিরাশায় প্রার্থী ও ভোটার

আপডেট সময় : 07:18:28 pm, Monday, 23 August 2021