Dhaka , Friday, 3 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু ফরিদপুরের চরভদ্রাসনে প্রবাসীর জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন। দীর্ঘ ভোগান্তির অবসান: পাইকগাছায় বাইপাস সড়ক সংস্কারে ইউএনও’র পদক্ষেপ মৌলভীবাজারে বিএনপি নেতার মরদেহ খাল থেকে উদ্ধার, এলাকায় চাঞ্চল্য রূপগঞ্জে রনি নিট এন্ড কম্পোজিট ডাইয়িং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ অভিযোগের পরও নীরব ভূমিকায় প্রশাসন রাতের আধারে বিষ ঢালছে কারখানা- মরছে মাছ! দূর্গন্ধে অতিষ্ট জনজীবন সাভারের আশুলিয়ায় রণক্ষেত্রের চিত্র: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়—এলাকাজুড়ে চরম আতঙ্ক বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশনের নতুন নেতৃত্বে রাকিব ও আব্দুল্লাহ রিহ্যাব নির্বাচন ২০২৬–২০২৮: স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকারে জাগরণ প্যানেলের প্রার্থীতা ঘোষণা স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত হচ্ছে প্রবর্তক মোড় এলাকা:- মেয়র বায়েজিদের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী হত্যাকারী গলাকাটা বাচা আবারো সক্রিয় বৈশ্বিক সংকটেও জনস্বার্থে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার: কুলাঘাটে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে আধুনিক আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রাণমন্ত্রী সীমান্তে ১৫ বিজিবি’র তিন অভিযান: ৯টি ভারতীয় গরু ও চিনি জব্দ হাতীবান্ধায় জমি নিয়ে পারিবারিক বিবাদ: চাচাদের পিটুনিতে ভাতিজা খুনের অভিযোগ, একজন গ্রেফতার কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু ঘোড়াশাল-পলাশ সারকারখানায় আবারও বন্ধ থাকার উৎপাদন শুরু নিরাপদ পানির নিশ্চয়তায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মশা নিধনে মানবিক উদ্যোগ: ৬৬ নং ওয়ার্ডে আজিজুল হক আজিজের প্রশংসনীয় কার্যক্রম নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ ফতুল্লায় বিএনপির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০ রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু, হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি খুলনায় নবাগত জেলা প্রশাসকের যোগদান; দায়িত্ব নিলেন হুরে জান্নাত পাইকগাছায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা- শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:51:21 am, Wednesday, 17 July 2024
  • 93 বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা- শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ।।

ইবি প্রতিনিধি।।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতির কারণে বুধবার -১৭ জুলাই- থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় -ইবি- অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ছাত্রদের বুধবার দুপুর একটার মধ্যে এবং ছাত্রীদেরকে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২৬৪ তম -জরুরি- সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন- শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম ও হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।    

এদিকে দুয়েকদিন আগে থেকেই আতঙ্কে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে নির্দেশনার আগেই হলগুলো প্রায় সম্পূর্ণ ফাঁকা হয়ে পড়েছে। সকালে ব্যাগপত্র নিয়ে বাসায় ফিরছেন এমন একাধিক শিক্ষার্থীর সাথে কথা হলে তারা বলেন-বর্তমানে ক্যাম্পাসের যে পরিস্থিতি- জীবনের ঝুঁকি নিয়ে এই সময়ে হলে অবস্থান করা কোনোভাবেই উচিৎ নয়। বাড়ি থেকে বাবা-মা বারবার কল দিচ্ছেন- তারাও টেনশনের মধ্যে আছেন। তবে হঠাৎ করে হল ছাড়ার নির্দেশনা না দিয়ে আরও আগে জানানো উচিৎ ছিলো।

অন্যদিকে ক্যাম্পাস সংলগ্ন মেস ও বাসাগুলো ছাড়ার বিষয়ে মেস কর্তপক্ষের কোনো নির্দেশনা না থাকলেও মেসগুলো থেকেও শিক্ষার্থীরা বাসায় চলে যাচ্ছেন। ইতোমধ্যে মেস ও বাসাগুলোও প্রায় ফাঁকা হয়ে পড়েছে। এদিকে চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক- ক্যাম্পাসের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আনসাররা আইডি কার্ড ও নির্ধারিত পোশাক ছাড়া কোনো ভ্যানচালক ও বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ করতে দিচ্ছেন না। এছাড়া যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রধান ফটকে সতর্ক অবস্থানে রয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ

ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা- শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ।।

আপডেট সময় : 07:51:21 am, Wednesday, 17 July 2024