Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

ভৈরবে বঙ্গবন্ধু প্রথম মৃত্যুবার্ষিকী ইতিহাস – ২২ নেতাকর্মী কারাবন্ধী

  • Reporter Name
  • আপডেট সময় : 03:34:24 pm, Sunday, 15 August 2021
  • 221 বার পড়া হয়েছে

ভৈরবে বঙ্গবন্ধু প্রথম মৃত্যুবার্ষিকী ইতিহাস - ২২ নেতাকর্মী কারাবন্ধী

মোঃ মিজানুর রহমান পাটোয়ারী,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ॥

বঙ্গবন্ধুর প্রথম মৃত্যু বার্ষিকী পালন করতে গিয়ে সে দিন পুলিশের অমানষিক নির্যাতনের শিকার হয়ে জেলে যেতে হয়েছিল ২২ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীকে। তাদের অপরাধ ছিল বঙ্গবন্ধুর নামে মৃত্যু বার্ষিকী পালন করার।

সেদিন ১৯৭৬ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর প্রথম মৃত্যু বার্ষিকী স্মরণ করে আয়োজন করা হয়েছিল মিলাদ ও কোরআন তালাওয়াতের। আয়োজক ছিলেন তৎকালীন থানা যুবলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম আক্কাছ। সেদিন পুলিশ ছাত্রাবাসে প্রবেশ করেই মৌলানাদের কোরআন খতম বন্ধ করে লাঠি দিয়ে পেটাতে থাকে সবাইকে। আয়োজকরা ছিলেন সবাই আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের কয়েকজন সাহসী নেতাকর্মী।

তৎকালীন হাজি আসমত কলেজের শহীদ আশুরঞ্জন ছাত্রাবাসে ( বর্তমানে শৈবাল হোটেল) বিভিন্ন মসজিদের ১২ জন ইমামগণ কোরআন তেলাওয়াত করছিলেন। ঐ সময় হঠাৎ ছাত্রাবাসটি ঘিরে ফেলে তৎকালিন ভৈরব থানার পুলিশ সদস্যরা। ছাত্রাবাসে ঢুকেই ২২ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীকে পুলিশ গ্রেফতার করে সাবাইকে লাঠিপেটা করে। এসময় ফখরুল আলম আক্কাছ পুলিশের উপস্থিতির কারন জানতে চাইলে তাকে বেধরক পেটানো হয়। পরে তাদেরকে কোমড়ে রশি দিয়ে বেধে থানায় নিয়ে গিয়ে চালায় অমানুষিক নির্যাতন।

পরদিন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২২ জনের বিরুদ্ধে মামলা দিয়ে কিশোরগঞ্জ মহকুমা আদালতে প্রেরন করে। সেখান থেকে বিভিন্ন মেয়াদে করাভোগ করে সবাই মুক্তি পেলেও মুক্তি পাননি সেদিনের নেতৃত্ব প্রদানকারী যুবনেতা ফখরুল আলম আক্কাছ। পরে তাকে ময়মনসিংহ জেলহাজতে প্রেরন করে। সেখান থেকে ১বছর পরে তিনি মুক্তি পান।

সেদিনের নেতৃত্ব প্রদানকারী যুবনেতা এডভোকেট ফখরুল আল আক্কাস বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এটা আমার নৈতিক দায়িত্ব। যে কারনে ঔদিন এই কর্মসূচী নিয়েছিলাম। যদি দেশের সবখানে ভৈরবের মতো কর্মসূচী নিতো তাহলে হয়তো অনেক আগেই পরিস্থিতির পরির্বতন হতো। সেই সাহসীদের কথা ভৈরবে এখন আর কেউ স্মরণ করেনা। ২২ জনের মধ্যে অনেকেই নানা রোগে আক্রান্ত হয়ে দুঃখে কষ্টে মারা গেছে।

সেদিনের গ্রেফতারকৃত ছাত্রলীগ কর্মী ( বর্তমান ভৈরবের সিনিয়র সাংবাদিক ) আসাদুজ্জামান ফারুক বলেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর ১৯৭৬ সালে সামরিক সরকারের ভয়ে তখন এদেশের কেউ বঙ্গবন্ধুর নামটি উচ্চারন করতনা। সেসময় আমরা ২২ জন প্রথম মৃত্যু বার্ষিকী পালন করতে মিলাদের আয়োজন করেছিলাম। এখন আওয়ামী লীগের নেতারাসহ কেউ আমাদের কথা মনে করেনা।

সেদিনে হোস্টেলে থাকা ছাত্রলীগ কর্মী রসরাজ সাহ বলেনে, ঘটনার দিন পুলিশের নির্যাতনের কথা আজও ভুলতে পারিনা। তখন সামরিক সরকারের এতটা ভয় ছিল এদেশে বঙ্গবন্ধুর কোন অনুসারী বা ভক্ত রাখা যাবেনা। তৎসময়ে আ,লীগের বড় বড় নেতারা সামরিক সরকারের ভয়ে পালিয়ে ছিল। আর আমরা সাহসীকতার সাথে সেদিন আয়োজনটি করেছিলাম।

সে দিনের ঘটনায় জেলে যাওয়া ( বর্তমান আওয়ামীলীগ নেতা ) বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন জানান,বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রথম শাহাদাৎ বার্ষিকীতে মিলাদ পড়াতে গিয়ে আমরা জেলে খেটেছি,অত্যাচার নির্যাতনের স্বীকার হয়েছি মনে হলে এখনো আনন্দ লাগে ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

ভৈরবে বঙ্গবন্ধু প্রথম মৃত্যুবার্ষিকী ইতিহাস – ২২ নেতাকর্মী কারাবন্ধী

আপডেট সময় : 03:34:24 pm, Sunday, 15 August 2021