Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

কটিয়াদীতে আউশের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

  • Reporter Name
  • আপডেট সময় : 09:13:21 pm, Tuesday, 10 August 2021
  • 259 বার পড়া হয়েছে

কটিয়াদীতে আউশের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী।।

কৃষি প্রধান জনপদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ফসলের মাঠে শুরু হয়েছে আউশ ধান কাটার উৎসব।সরকারি ভাবে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার কৃষকদের মাঝে বিতরণ,আউস ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ সহ কৃষি অধিদপ্তর বিভিন্নভাবে মনিটরিং করায় উপজেলার বিভিন্ন এলাকায় আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। আউশের ফলন দেখে কৃষকের মুখে ফুটেছে তৃপ্তির হাসি।এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হওয়ায় আউশ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বোরো ধান কাটার পর ও রোপা আমন রোপণের মধ্যবর্তী সময় উপজেলার বেশির ভাগ জমি পতিত থাকতো। কৃষকরা আউশ মৌসুমে স্থানীয় জাতের ধানের আবাদ করতেন।এ বছর উপজেলার রের্কড পরিমাণ ৩ হাজার ৪৫০ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। এ বছর ব্রি ধান-৪৮, ব্রি ধান-৮২ ও বিনা- ১৯ জাতের ধান হয়েছে। এ ধান রোপণের প্রায় ১১০ দিনে ফসল কাটার জন্য উপযোগী হয়ে উঠে। তাই এ জাতের আউশ ধানের ফলন খুবই কম হওয়ায় কৃষকরা আউশ ধান আবাদে দিনে দিনে আগ্রহ হারাচ্ছিলেন। চলিত মৌসুমে আউশের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা আগামীতে ব্যাপকভাবে উৎসাহিত হবেন বলে আশা করছে উপজেলা কৃষি অধিদপ্তর।
উপজেলার দঃ ঝাকালিয়া(টাইগার মোড়) গ্রামের কৃষক বাবুল মিয়া জানান, তিনি ৫২ শতাংশ জমিতে ব্রি-৪৮ জাতের আউশ ধানের চাষ করেছেন। এতে তাঁর খরচ হয়েছে সাড়ে ৭ হাজার টাকা। জমিতে ধান পেয়েছেন প্রায় ২৪ মণ। এখন প্রতি মণ ধান ১২০০শ টাকা দরে বিক্রি হচ্ছে। সে হিসেবে ভালো লাভের প্রত্যাশা করছেন। আউশ কাটার পর একই জমিতে রোপা আমন রোপণের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।
বোয়ালিয়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান,আউশ ধান চাষে জমিতে পানি সেচ দিতে হয় না। তিনি ৩৫ শতাংশ জমিতে আউশের আবাদ করছেন। ইতোমধ্যে ধান কাটা শেষ হয়েছে। বর্তমানে ঝাড়াই-মাড়াই’র কাজ চলছে।জমিতে পোকা-মাকর দমনে পার্চিং ব্যবস্থা করেছেন। কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ সেবা পেয়েছেন। আশা করছেন ভালো দাম পেয়ে তারা লাভবান হবেন।
চান্দপুর গ্রামের বর্গাচাষি আজাদ মিয়া বলেন,অন্য বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। বাজারে ন্যায্যমূল্য পেলে ধানের ভর্তুকি দিতে হবে না। আশা করি সঠিক বাজারমূল্য পাব। সোনালি ধান পেয়ে আমি খুশি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুকশেদুল হক জানান,এই উপজেলার কৃষকরা আউশ ধানের আবাদ করতেন না।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও মাননীয় কৃষি মন্ত্রীর কৃষকদের বিভিন্ন ধরনের প্রণোদনা ও বীজ,সার দিয়ে চাষীদের উৎসাহিত ও সহযোগিতায় ও উৎপাদন খরচ কম ফলে আউশ ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। এ বছর উপজেলায় রের্কড পরিমাণ জমিতে আউশ ধানের আবাদ হয়েছে, ফলনও হয়েছে ভালো। ফলে আউশ চাষে কৃষকেরা লাভবান হবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

কটিয়াদীতে আউশের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

আপডেট সময় : 09:13:21 pm, Tuesday, 10 August 2021