Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

মিয়ানমারের তুমব্রু ক্যাম্পটি বিদ্রোহীদের দখলে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:35:57 am, Monday, 5 February 2024
  • 276 বার পড়া হয়েছে

মিয়ানমারের তুমব্রু ক্যাম্পটি বিদ্রোহীদের দখলে।।

কক্সবাজার প্রতিনিধি।।
মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র গ্রুপের সঙ্গে সেদেশের সেনাবাহিনীর চলমান যুদ্ধে বিদ্রোহীরা দখল করে নিয়েছে সে দেশের তুমব্রু ক্যাম্পটি। শনিবার দিবাগত রাত হতে রবিবার ৪ ফেব্রুয়ারি থেমে থেমে গুলি ও বোমা বর্ষণ কারণে এপারের জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মিয়ানমারের চলমান এই যুদ্ধে ব্যবহার করা হচ্ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন গোলাবারুদ ও বিস্ফোরক। ফলে বিকট শব্দে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের সীমান্ত এলাকায় কম্পন সৃষ্টি হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী জানান থেমে থেমে আবার কখনো এক নাগাড়ে সীমান্তের ওপারে কয়েকদিন ধরে শোনা যাচ্ছে গোলাগুলির বিকট শব্দ। বেশ কয়েকটি গুলিও মটারসেল এসে পড়েছে বাংলাদেশের ভূখন্ডে।
রবিবার রাতে সীমান্তের ওপারে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ৩৪ নম্বর রাইট ক্যাম্প দখলে নিতে আরাকান আর্মি হামলা চালায়। এরপর শুরু হয় দুপক্ষের মধ্যে তীব্র লড়াই। মুহুর্মুহু গোলাগুলি ও মর্টার শেলের যুদ্ধের একপর্যায়ে রাতের আঁধারে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ১৪ জন এবং বিকেল নাগাদ ৫৮ জন বাংলাদেশে পালিয়ে এসে বিজিবির তুমব্রু ফাঁড়িতে আশ্রয় নেয়।
তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৯ জনকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
স্থানীয় বাসিন্দারা জানায় নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন। আহত একজনের রাস জানা গেছে। তিনি হলেন প্রবীর চন্দ্র ধর-৫৯-। তারা তিনজনই হিন্দু পাড়ার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া। গোলাগুলিতে কোনাপাড়ার কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রায় ৩ শতাধিক সীমান্ত এলাকার বাসিন্দা তাদের অন্য এলাকার আত্মীয় স্বজনদের বাড়ি ঘরে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। 
মায়ানমারের বিচ্ছিন্নতা বাদি সংগঠন আরকান আর্মির সঙ্গে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর তুমুল সংঘর্ষের জের ধরে গত ১ সপ্তাহ বেশি সময় ধরে সীমান্তে উত্তেজনা চলছে।
এদিকে সবোচ্চ সতর্কআবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি এবং সীমান্ত এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমান্তের শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক গুলো বন্ধ করে দেয়া হয়েছে।
তুমব্রু এলাকার শূন্য রেখার পার্শ্ববর্তী বাইশফাঁড়ি, চাকমাপাড়া, উত্তর পাড়াসহ কয়েকটি পাড়ায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

মিয়ানমারের তুমব্রু ক্যাম্পটি বিদ্রোহীদের দখলে।।

আপডেট সময় : 04:35:57 am, Monday, 5 February 2024