Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত ফতুল্লায় কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার সদর উপজেলার নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা কক্সবাজারে দুধ-পানিতে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও মোবাইল চুরির অভিযোগ, গৃহকর্মী আটক নগরীর আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

এবার নিকাব ইস্যুতে ইবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:38:23 am, Monday, 22 January 2024
  • 305 বার পড়া হয়েছে

এবার নিকাব ইস্যুতে ইবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন।।

ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে-ইবি-নেকাব খুলতে না চাওয়ায় এক শিক্ষার্থীর বিভাগীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষার ভাইভা-মৌখিক পরীক্ষা-না নেওয়ার ঘটনার প্রতিবাদে এবার মানববন্ধন করেছেন  বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।
সোমবার-২২ জানুয়ারি-বেলা ১১টায় প্রশাসন ভবন চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন নিকাব না খোলায় ভাইভা থেকে বের করে দিয়ে পর্দার মতো বিষয়কে অবজ্ঞা করার মাধ্যমে আমাদের বোনকে হেনস্তা করা হয়েছে। এ ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরন হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনা আমাদের ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসের উপর আঘাত হেনেছে। এ ধরনের ঘটনা দেশের সংবিধান এবং স্বাধীন মানবাধিকারের সাথে সাংঘর্ষিক। ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা আমাদেরকে লজ্জিত করেছে জাতির সামনে। আমরা শিক্ষাগুরুদের কাছে প্রশ্ন রাখতে চাই কোন অধিকারে তাকে ভাইবায় বসতে দেওয়া হয় নি। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। অতি দ্রুত এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ছিলো ইসলামী শিক্ষা এবং সাধারণ শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করা। কিন্তু দুঃখের বিষয় সেই লক্ষ্য বাস্তবায়িত হয়নি। এখানে ঠিকই ইসলামী বিশ্ববিদ্যালয় আছে কিন্তু ইসলামের শিক্ষা নেই, ইসলামী অনুষদ আছে, কিন্তু ইসলাম নেই,  ইসলামের কোনো কার্যকলাপ নেই।
এছাড়াও বক্তব্যে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী যেন কোন ক্ষতির এবং হেনস্তার সম্মুখীন না হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা৷ পাশাপাশি এ ধরনের ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য এ ধরনের উদ্ভুত পরিস্থিতিতে স্মার্ট ডিভাইস এবং নারী শিক্ষিকার দ্বারা শিক্ষার্থীদের পরিচয় সনাক্তের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
এদিকে মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, ‘সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের একজন নারী শিক্ষার্থীকে নিকাব না খোলায় বিভাগীয় সেমিস্টার ফাইনালের ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হয়নি। যেটা সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ, ধর্ম পালনে বাধা প্রদান ও সম্পূর্ন সংবিধান লঙ্ঘনের শামিল। প্রত্যেক ধর্ম ও আমাদের সংবিধান নারীকে পোশাকের স্বাধীনতা প্রদান করেছে। বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে, ব্যক্তিগত স্বাধীনতা হলো ব্যক্তিগত অধিকার, ধর্ম পালনের অধিকার, আত্মরক্ষা ও শরীরের ব্যক্তিগত শুদ্ধতার অধিকার। কিন্তু যখন একজন নারী তার ইচ্ছেমতো বোরখা, নিকাব ও হিজাব পরায় তার নিজ বিভাগের শিক্ষকগণ তার পোশাকের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ করে ধর্ম পালনে বাধা দেয়া হয় তখন এর মাধ্যমে সর্বত্র উগ্রবাদ ছড়িয়ে দেয়া হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, ‘প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে আমাদের চারপাশে এমন কি কোনো প্রযুক্তি বা কিছুই নেই যার দ্বারা কারও ধর্মীয় ও ব্যক্তি-স্বাধীনতা ক্ষুন্ন না করে একজন শিক্ষার্থীকে শনাক্ত করা যায়? নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে শিক্ষকের এমন নগ্ন হস্তক্ষেপের জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা খুবই মর্মাহত এবং এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
স্মারকলিপিতে উল্লেখিত তাদের দাবিগুলো হলো- ১. ন্যাক্কারজনক ও হীন এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। ২. ক্যাম্পাসের সর্বত্র শালীন, রুচিসম্মত পোশাক পরিধানের অবাধ স্বাধীনতা নিশ্চিত করা। ৩. প্রত্যেক শিক্ষার্থীকে স্ব স্ব ধর্মপালনের স্বাধীনতা নিশ্চিত করা এবং ৪. পরবর্তীকে যেন কেউ কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার মতো দুঃসাহস না করে তা নিশ্চিত করা।
স্মারকলিপি গ্রহণকালে উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ই নয়, দেশের যেকোনো জায়গায় ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারো নেই। আর শিক্ষককে হতে হবে বাবার মতো। তার আচরণ, স্নেহ, ভাষা সবকিছু বাবার মতো হবে। কিন্তু আমাদের এখানে কিছু ব্যাত্যয় ঘটেছে, আমাদের আচরণ বাবার মতো হচ্ছে না। আমরা আজকে উপাচার্যের সাথে বিষয়টা নিয়ে বসবো।
উল্লেখ্য, এর আগে গতকালও এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর বিশ্ববিদ্যালয় শাখা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

এবার নিকাব ইস্যুতে ইবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন।।

আপডেট সময় : 08:38:23 am, Monday, 22 January 2024