Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুরে ৫টি আসনে ৯৩৫ কেন্দ্র ৫৯৫টিই ঝুঁকিপূর্ণ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:10:36 pm, Friday, 5 January 2024
  • 292 বার পড়া হয়েছে

গাজীপুরে ৫টি আসনে ৯৩৫ কেন্দ্র ৫৯৫টিই ঝুঁকিপূর্ণ।।

মো.ইমরান হোসেন
 স্টাফ রিপোর্টার।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫টি সংসদীয় আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৯৩৫টি। এর মধ্যে ৫৯৫টি ভোটকেন্দ্রকেই ঝুকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 
গাজীপুর-১ -কালিয়াকৈর-বাসন, কোনাবাড়ি ও কাশিমপুর- আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তার সঙ্গে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল। এ আসনে ১২৮টি ভোট কেন্দ্রের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৮২টি। ভোটার আছে ৬ লাখ ৯৫ হাজার ৮৬৪ জন। এই আসনের কালিয়াকৈর উপজেলার সফিপুর, চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকাসহ কয়েকটি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে। 
গাজীপুর-২ -সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ড- আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ আহসান রাসেল। তার সঙ্গে লড়ছেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কাজী আলিম উদ্দিন। এই আসনে ভোট কেন্দ্র ৪০০টি। এখানের টঙ্গী, আউচপাড়া, এরশাদনগরসহ বেশি কয়েকটি এলাকা নানা কারনে ভোটের সময়ে উত্তপ্ত পরিস্থিতি থাকে। যার কারণে এই আসনের ২৯৭টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ  এবং ১০৩টি কেন্দ্রকে কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 
গাজীপুর-৩ -শ্রীপুর ও গাজীপুর সদরের আংশিক- আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রোমানা আলী। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমানে সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। এ আসনে ভাওয়ালগড়, পিরুজালী ও মির্জাপুর ইউনিয়নসহ ১৮০টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৯০টি কেন্দ্রকেই ঝুকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে। 
গাজীপুর-৪ -কাপাসিয়া- আসনে নির্বাচন করছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমি। তার সঙ্গে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ। এই আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১২২টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৭২টি, কম ঝুঁকিপূর্ণ ৫০টি কেন্দ্র রয়েছে।
গাজীপুর-৫ -কালীগঞ্জ, সিটির তিনটি ওয়ার্ড ও বাড়িয়া ইউনিয়ন-আওয়ামী লীগের দলীয় প্রার্থী মেহের আফরোজ চুমকি। এখানে স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারউজ্জামান। আসনে ভোট কেন্দ্র সংখ্যা ১০৫টি। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৫৪টি ও কম ঝুঁকিপূর্ণ ৫১টি। 
গাজীপুরের পুলিশ সুপার এস এম কাজী সফিকুল আলম জানান, নির্বাচনের কেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনের সময় ভোট কেন্দ্রসমূহে মোবাইল টিম কাজ করবে। থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সার্বিক নিরাপত্তায় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, গাজীপুরে ৫টি আসনে ৯৩৫টি ভোট কেন্দ্র রয়েছে। সবগুলি কেন্দ্রকে আমরা গুরুত্ব দিচ্ছি। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে যা করা প্রয়োজন, আমরা সবরকম প্রস্তুতি নিচ্ছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

গাজীপুরে ৫টি আসনে ৯৩৫ কেন্দ্র ৫৯৫টিই ঝুঁকিপূর্ণ।।

আপডেট সময় : 12:10:36 pm, Friday, 5 January 2024