Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা উদ্বোধন রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাংবাদিক মারাত্মক আহত রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণে মাঠ পরিদর্শন করলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মাদক বিরোধী অভিযান রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার-৪ মাদক ব্যবসায়ী সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: দুই জেলায় বিপুল মাদক ও প্রসাধনী উদ্ধার পাইকগাছা পৌরসভায় জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দুই ধাপে টানা ২৩ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ চেম্বারের উদ্যোগে ইফতার মাহফিল ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পাঁচবিবিতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি  অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চবটীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আহত ১। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার ইফতার মাহফিল বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা ও ইফতার ও দোয়া মাহফিল জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন

রূপগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ছয় সদস্য গ্রেপ্তার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:33:25 pm, Monday, 11 December 2023
  • 161 বার পড়া হয়েছে

রূপগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ছয় সদস্য গ্রেপ্তার।।

মোঃআবু কাওছার মিঠু 
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আঞ্চলিক প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধান আব্দুর রাজ্জাক ওরফে ইসহাক ওরফে সাইবাসহ -৪১- ছয় সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব-১।
রোববার -১০ ডিসেম্বর-রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সোমবার -১১ ডিসেম্বর- দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 
গ্রেপ্তার বাকি জঙ্গি সদস্যরা হলেন মো. শরিফুল ইসলাম ওরফে মুরাদ -৩১- আশিকুর রহমান ওরফে উসাইমান -২৭- মুহাম্মদ জাকারিয়া ওরফে আবরার -২৪- মো. আল আমিন ওরফে রবিন ওরফে সামুরা -২৪- মো. আবু জর ওরফে মারুফ -১৮-। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি ও উগ্রবাদী বই এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।  
খন্দকার আল মঈন জানান, গত বছর ঢাকার আদালত চত্বর থেকে দুর্ধর্ষ দুই জঙ্গি সদস্যকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি জানতেন আনসার আল ইসলামের প্রধান সমন্বয়কারী ইসহাক। জঙ্গি ছিনতাইয়ের আগেই তাদের সঙ্গে কারাগারেই ইসহাকের যোগাযোগ ছিল। কাশেমপুর কারাগারে আনসার আল ইসলামের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ ও স্বজনদের দেখা করিয়ে দেওয়ার কাজ করতেন ইসহাক। নিষিদ্ধ এই দলটির শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ ও সংগঠনটির অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত পান তিনি। ইসহাকের নির্দেশে অবৈধভাবে সীমান্ত পথে পার্শ্ববর্তী দেশে যায় চার জঙ্গি সদস্য। তাদের প্রশিক্ষণের জন্য সেখানে পাঠানো হয়েছিল। তবে এ বছরের মাঝামাঝি সময়ে সেখানে গ্রেপ্তার হন তারা।
তিনি বলেন, আনসার আল ইসলামের আমির আবু ইমরানের সঙ্গে যোগাযোগ ছিল ইসহাকের। তার নির্দেশেই নতুন সদস্যদের প্রশিক্ষণ দিতেন ইসহাক। দাখিল পর্যন্ত পড়াশুনা করা গ্রেপ্তার আব্দুর রাজ্জাক ওরফে ইসহাক ওরফে সাইবা ২০১৫ সালে সংগঠনের শীর্ষ স্থানীয় নেতাদের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার আল ইসলামে যোগ দেন। বিভিন্ন পেশার আড়ালে সংগঠনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

রূপগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ছয় সদস্য গ্রেপ্তার।।

আপডেট সময় : 12:33:25 pm, Monday, 11 December 2023