Dhaka , Tuesday, 17 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার বিশিষ্টজনদের সম্মানে রামগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিকার চেয়ে ব্যবসায়ী শাহ আলমের দাবি মাদক উদ্ধারের ঘটনায় জড়িত নন তিনি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘বিভ্রান্তিকর’ দাবি অভিনের নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির   মধুপুরে শহিদ ওসমান হাদি স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন রায়পুরে বাস কাউন্টার ও সিএনজিতে বিশেষ অভিযান: ৪০০০ টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়পুরহাট জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন, ইফতার মাহফিল ও মাহমুদ স্মৃতি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী নাগেশ্বরী সীমান্তে বিজিবির তৎপরতা: পাচারকারীর ফেলে যাওয়া ইয়াবা ও গাঁজা উদ্ধার সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার ॥ আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মাদক সিন্ডিকেট, টিকিটবিহীন যাত্রী আর পুলিশের নীরবতা—কিশোরগঞ্জ স্টেশনের ভয়াবহ চিত্র কালিয়াকৈরে ঈদ উপলক্ষে বিনামূল্যে ডি.জি.এফ চাল বিতরণ, তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ নিরসনে জেলা প্রশাসনের সাথে বৈঠক মধুপুরে পূর্বশত্রুতার জের ধরে মারপিট-ভাঙচুর, আহত ১ জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে পানির অভাবে ফেটে চৌচির বোরো ধানের খেত উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার বোয়ালখালী’র আহলা করলডেঙ্গা ও আমুছিয়া ইউনিয়নের হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উপকূলের জীবন-জীবিকা ও পরিবেশ সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:44:47 am, Monday, 4 September 2023
  • 219 বার পড়া হয়েছে

উপকূলের জীবন-জীবিকা ও পরিবেশ সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা ।।

এইচ এম সালাহ উদ্দীন কাদের

কক্সবাজার জেলা প্রতিনিধি।।

উপকূলের জীবন-জীবিকা ও পরিবেশ সুরক্ষায় অনুসন্ধানী সাংবাদিকতা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন পরিবেশ আন্দোলনের কর্মীসহ বিশেষজ্ঞরা। তারা বলেছেন, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে নদ-নদী ও জলাশয় দখল-দূষণ এবং পাহাড় ও বনাঞ্চল ধ্বংসসহ প্রাণ-প্রকৃতি বিপর্যয়ের চিত্র সঠিক ভাবে গণমাধ্যমে তুলে ধরতে হবে। এরমাধ্যমে জনস্বার্থে ইতিবাচক পদক্ষেপ নিতে পারে নীতি-নির্ধারক মহল। একইসঙ্গে তা জনগণের সচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আজ সোমবার গণমাধ্যম কর্মীদের জন্য ‘পরিবেশ ও উপকূল’ বিষয়ক দু’দিনের অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ও পরিবেশ সুরক্ষা আন্দোলন আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ওয়াটারকিপার্স-বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. নূর আলম শেখ, বাপা কক্সবাজার জেলা কমিটির সভাপতি ফজলুল কাদের চৌধুরী, কোষ্টাল ভয়েসের সাধারণ সম্পাদক কৌশিক দে, ডিইউজে’র সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন প্রমূখ।

কর্মশালায় বিশ^ব্যাপী অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল। তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা হচ্ছে সাংবাদিকতার প্রাণ। এই সাংবাদিকতাই একজন সাংবাদিকদের অনন্তকালের জন্য বাঁচিয়ে রাখতে পারে। তাই নতুন তথ্যের জন্য ঘটনার গভীরে যেতে হবে। নতুন নতুন তথ্য উদঘাটন ও তা জনসম্মূখে তুলে ধরতে হবে। তিনি আরো বলেন, উপকূলের জীবন-জীবিকা সব সময়ই ঝুঁকির মুখে। তাই উপকূলে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের দায়িত্বও বেশী। সেখানে অনুসন্ধানের মাধ্যমে ভবিষ্যৎ সংকট ও ঝুঁকির বিষয়গুলো তুলে ধরার সরকারি বেসরকারি প্রকল্পগুলো বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো তুলে ধরতে হবে। এক্ষেত্রে দেশ ও জাতীয় স্বার্থের বিষয়টি বিবেচনায় রাখতে হয়। উপকূলের পরিবেশসহ প্রাণ-প্রকৃতি সুরক্ষার সাংবাদিকদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পরিবেশ বিপর্যয় দেশকে মানবিক বিপর্যয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে আশংকা প্রকাশ করেন পরিবেশ আন্দোলনের নেতা শরীফ জামিল বলেন, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা যায় না। নদ-নদী-জলাশয় দখল ও দুষণের মাধ্যমে আমরা প্রকৃতির সঙ্গে যুদ্ধ শুরু করেছি। দখল ও দুষণের পশাপাশি অপরিকল্পিত শিল্পায়নের কারণে কক্সবাজারসহ সমগ্র উপকূলের জীববৈচিত্র্য ও পরিবেশ হুমকির মুখে। ধবংস হচ্ছে পাহাড় ও বনভূমি। তাই সাংবাদিকদের চিন্তা-চেতনা ও লেখনিতে উপকূল, সুমুদ্র সৈকত, পাহাড় ও সুন্দরবনসহ প্রাণ-প্রকৃতি রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি উন্নয়ন পরিকল্পনায় নদ-নদীসহ পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বাপা নেতা নূর আলম শেখ বলেন, সরকারি অর্থ, ক্ষমতা ও সম্পদের ব্যবহার করে পরিবেশ ও জীব বৈচিত্র্য ধ্বংস করা হচ্ছে। নতুন নতুন উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে জনগণের অর্থ লুটপাট চলছে। কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে এই প্রবণতা বেশি। এটা বন্ধের দাবি জানান তিনি।

সাংবাদিক ও বাপা নেতা ফজলুল কাদের চৌধুরী বলেন, পরিবেশকে ধ্বংস করে কক্সবাজারের ইনানীতে সমুদ্র সৈকত দ্বিখণ্ডিত করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে। বাঁকখালী ও কোহেলিয়া নদী দখলমুক্ত করতে হাইকোর্টের নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, উপকূলের সকল জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে চট্টগ্রাম ও কক্সবাজারের ৩২ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। এরআগে খুলনা অঞ্চলের ৩১জন ও দ্বিতীয় দফায় বরিশাল অঞ্চলের ২৭ জন সাংবাদিক অংশ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

উপকূলের জীবন-জীবিকা ও পরিবেশ সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা ।।

আপডেট সময় : 11:44:47 am, Monday, 4 September 2023