Dhaka , Tuesday, 17 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার বিশিষ্টজনদের সম্মানে রামগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিকার চেয়ে ব্যবসায়ী শাহ আলমের দাবি মাদক উদ্ধারের ঘটনায় জড়িত নন তিনি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘বিভ্রান্তিকর’ দাবি অভিনের নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির   মধুপুরে শহিদ ওসমান হাদি স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন রায়পুরে বাস কাউন্টার ও সিএনজিতে বিশেষ অভিযান: ৪০০০ টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়পুরহাট জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন, ইফতার মাহফিল ও মাহমুদ স্মৃতি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী নাগেশ্বরী সীমান্তে বিজিবির তৎপরতা: পাচারকারীর ফেলে যাওয়া ইয়াবা ও গাঁজা উদ্ধার সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার ॥ আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মাদক সিন্ডিকেট, টিকিটবিহীন যাত্রী আর পুলিশের নীরবতা—কিশোরগঞ্জ স্টেশনের ভয়াবহ চিত্র কালিয়াকৈরে ঈদ উপলক্ষে বিনামূল্যে ডি.জি.এফ চাল বিতরণ, তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ নিরসনে জেলা প্রশাসনের সাথে বৈঠক মধুপুরে পূর্বশত্রুতার জের ধরে মারপিট-ভাঙচুর, আহত ১ জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে পানির অভাবে ফেটে চৌচির বোরো ধানের খেত উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার বোয়ালখালী’র আহলা করলডেঙ্গা ও আমুছিয়া ইউনিয়নের হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেটে অংশ না নিতে রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে ইবি কর্মকর্তাদের কর্মবিরতি পালন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:20:46 pm, Sunday, 3 September 2023
  • 119 বার পড়া হয়েছে

সিন্ডিকেটে অংশ না নিতে রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে ইবি কর্মকর্তাদের কর্মবিরতি পালন।।

ইবি প্রতিনিধি।।
দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে পোষ্যকোটায় ভর্তিতে শর্ত শিথিল সহ ১৬দফা দাবিতে আন্দোলন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। আজ দাবি আদায়ে প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানকে সিন্ডিকেটের অংশ নিতে দেয়নি আন্দোলনকারীরা। 
রবিবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে তার অফিসে অবরুদ্ধ করে রাখেন তারা। 
জানা যায়, আজ বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ২৬১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এতে সদস্য সচিব হিসেবে অংশগ্রহন করার কথা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের। এদিকে দাবি আদায়ে গত ২৬ জুলাই থেকে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘন্টার কর্মবিরতি পালন করে আসছিলেন আন্দোলনকারীরা। কিন্তু দাবি আদায় না হওয়ায় ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকে পূর্ণ কর্মবিরতি পালন করছেন তারা। কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক কাজে কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণ না করার নির্দেশনা প্রদান করা হয়। এরই অংশ হিসেবে রেজিস্ট্রার যাতে সিন্ডিকেটে অংশ নিতে না পারেন সেজন্য বিকাল সাড়ে তিনটায় প্রশাসন ভবনের রেজিস্ট্রার অফিসে অবস্থান নেন আন্দোলনকারীরা। সিন্ডিকেট শেষ হওয়া পর্যন্ত তারা 
অফিস ঘেরাও করে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সিন্ডিকেট শেষ হলে সন্ধ্যা ৬টা দিকে প্রায় আড়াই ঘন্টা অবরুদ্ধের পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। 
এ বিষয়ে ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কর্মকর্তা সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলম বলেন, ‘আমরা আমাদের ন্যায্য দাবিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নেমেছি। এ প্রশাসন দাবি মেনে নেয় কিন্তু বাস্তবায়নে কোন পদক্ষেপ গ্রহণ করে না। পরিশেষে আমরা দেখলাম যে একটি নিয়মতান্ত্রিক আন্দোলন ছাড়া আমাদের ন্যায্য দাবিসমূহ বাস্তবায়ন হবে না। আগস্ট মাস শোকের মাস বলে আমরা তখন কোনো কঠোর কর্মসূচি গ্রহণ করিনি। এখন আমরা লাগাতার কর্মবিরতি গ্রহণ করেছি। কর্মসূচির অংশ হিসেবে দাবির সমূহ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন কর্মকর্তা-কর্মচারী প্রশাসনের কোন কাজে অংশগ্রহণ করবে না। যার কারণে আজকের যে সিন্ডিকেট ছিলো, তার সাথে সম্পৃক্ত কর্মকর্তা কর্মাচারীদের আমরা সেখান থেকে সরিয়ে নিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘কর্মকর্তারা আমাকে সিন্ডিকেটে অংশ নিতে দেয়নি। তারা আমার অফিস ঘেরাও করে আমাকে অফিসে অবরুদ্ধ করে রেখেছিলো। যাতে আমি সিন্ডিকেটে অংশ না নিই।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

সিন্ডিকেটে অংশ না নিতে রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে ইবি কর্মকর্তাদের কর্মবিরতি পালন।।

আপডেট সময় : 03:20:46 pm, Sunday, 3 September 2023