Dhaka , Monday, 16 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার বিশিষ্টজনদের সম্মানে রামগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিকার চেয়ে ব্যবসায়ী শাহ আলমের দাবি মাদক উদ্ধারের ঘটনায় জড়িত নন তিনি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘বিভ্রান্তিকর’ দাবি অভিনের নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির   মধুপুরে শহিদ ওসমান হাদি স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন রায়পুরে বাস কাউন্টার ও সিএনজিতে বিশেষ অভিযান: ৪০০০ টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়পুরহাট জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন, ইফতার মাহফিল ও মাহমুদ স্মৃতি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী নাগেশ্বরী সীমান্তে বিজিবির তৎপরতা: পাচারকারীর ফেলে যাওয়া ইয়াবা ও গাঁজা উদ্ধার সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার ॥ আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মাদক সিন্ডিকেট, টিকিটবিহীন যাত্রী আর পুলিশের নীরবতা—কিশোরগঞ্জ স্টেশনের ভয়াবহ চিত্র কালিয়াকৈরে ঈদ উপলক্ষে বিনামূল্যে ডি.জি.এফ চাল বিতরণ, তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ নিরসনে জেলা প্রশাসনের সাথে বৈঠক মধুপুরে পূর্বশত্রুতার জের ধরে মারপিট-ভাঙচুর, আহত ১ জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে পানির অভাবে ফেটে চৌচির বোরো ধানের খেত উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার বোয়ালখালী’র আহলা করলডেঙ্গা ও আমুছিয়া ইউনিয়নের হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে হোটেলকক্ষ থেকে আ’লীগনেতার রক্তাক্ত লাশ উদ্ধার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:04:09 am, Monday, 21 August 2023
  • 213 বার পড়া হয়েছে

পাবনায় নিখোঁজের ৩দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার।।

তৌহিদ বেলাল।।

কক্সবাজার শহরে আবাসিক হোটেলে হাত-পা বেঁধে মাথা ও পায়ে ছুরিকাঘাত করে সাইফউদ্দিন আহমেদ (৪৫) নামের এক তরুন আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর থেকে নিহতের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত নয়নের হদিস পাওয়া যাচ্ছে না। এছাড়া নিহতের ব্যবহৃত মুঠোফোন ও মোটরসাইকেলটির সন্ধান পাচ্ছেন না স্বজনরা

সোমবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার শহরের হলিডে মোড়ের হোটেল সানমুনের দ্বিতীয় তলার ২০৮ নাম্বার কক্ষ হতে দুই হাত বাঁধা অবস্থায় সাইফউদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাইফ উদ্দিন কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঘোনারপাড়র আনসার কমান্ডার আবুল বশরের ছেলে। তিনি ওই এলাকার কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন।

নিহত সাইফ উদ্দিন কক্সবাজার জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ কক্সবাজার পৌর আওয়ামী লীগের বিগত কমিটির দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

হোটেল সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫ টায় সাইফউদ্দিন ও তার শালা সম্পর্কিত নয়ন হোটেলটির ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। সোমবার সকাল ৯ টায় সাইফ উদ্দিনের আরেক বন্ধু, সাবেক জেলা ছাত্রলীগনেতা বৈরাম মোহাম্মদ ইলিয়াছ তাকে সানমুন হোটেলে খুঁজতে গেলে রক্তাক্ত মরদরহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে বৈরাম মোহাম্মদ ইলিয়াছ বলেন, সাইফ উদ্দিনসহ আমরা প্রতিদিন বিকেলে হাঁটতে বের হই। কিন্তু রোববার সাইফ উদ্দিনের মুঠোফোন বন্ধ ও বাসায় গিযে না পেয়ে আমাদের সব আড্ডাস্থল ও কর্মস্থলে খবর নিয়ে কোনো হদিস পাইনি। পরে সোমবার সকাল নয়টার দিকে হোটেল সানমুনে গিয়ে ম্যানেজারসহ দোতলায় গিয়ে দেখি ২০৮ নম্বর কক্ষটি খোলা। সাইফউদ্দিনের হাত পা বাঁধা। তার পা ও মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এর ফলে মাথার রক্তে পুরো হোটেলকক্ষ ভিজে গেছে।

নিহতের ভাই মহিউদ্দিন মাহিন বলেন, ‘আমার বড় ভাইয়ের মৃতদেহ বিছানায় পড়ে থাকলেও তার সাথে হোটেলে উঠা নয়নের কোনো খবর নেই। এছাড়া আমার ভাইয়ের মোবাইল ফোন, মোটরসাইকেলেরও সন্ধান পাইনি।

এদিকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন জানান, বিএনপির শাসনামলে ২০০০ সালের দায়ের করা মামলায় আদালতে একসাথে হাজিরা দিয়েছি। সাইফ উদ্দিনের সাথে গতকাল শেষ কথা হয়। আজ খুন হয়েছে, তা ভাবতে কষ্ট হচ্ছে।

এদিকে সাইফ উদ্দিনের মরদেহ উদ্ধারের খবরে পুরো শহরে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। নির্মম এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি উঠেছে সবমহলে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহত সাইফ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এখনো ঘটনাস্থলে আছে। সাথে সিআইডি ও অন্য বিভাগের ইন্টেলিজেন্সরা রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে খুন করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। এখনো তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারে হোটেলকক্ষ থেকে আ’লীগনেতার রক্তাক্ত লাশ উদ্ধার।।

আপডেট সময় : 11:04:09 am, Monday, 21 August 2023