
ভোলা সংবাদদাতা।।
ডেঙ্গু প্রতিরোধে ভোলায় জেলা প্রশাসনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’এ স্লোগানকে সামনে রেখে ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
১৯ আগষ্ট শনিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন এর আয়োজনে ওস্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট ভোলা ইউনিট ও বিডি ক্লিন’র সহযোগীতায় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)মো: আবু সাঈদ।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে কোর্ট মসজিদ এলাকা,পৌরসভা চত্বরসহ বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা চালানো হয়। একইসাথে জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়। অভিযানে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করেন।
এনডিসিমো: আবু সাঈদ জানান, এ সময়ে দেশে ডেঙ্গু রোগ ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, এনজিও, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকলের এ রোগ প্রতিরোধে দায়িত্ব রয়েছে। তাই এর জন্য আরো ব্যাপক জনসচেতনতার প্রয়োজ রয়েছে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে এটি নির্মূল করা সম্ভব।বৃষ্টির পানি কোথাও যেন জমে না থাকে। বসতবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে নিয়মিত। বাড়ির আশেপাশের জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে।ডেঙ্গু প্রতিরোধে সবাই এক সঙ্গে কাজ করলে ভোলা জেলা ডেঙ্গু মুক্ত করা সম্ভব। আমরা ডেঙ্গু প্রতিরোধে আগামীতে আরো বৃহৎ পরিসরে এ কার্যক্রম পরিচালনার কথা জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক কার্যালয়ের নাজির গৌতম কুমার সিংহ,বাসস এর স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না,এম ছিদ্দিকুল্লাহ, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি, রেড ক্রিসেন্ট এর যুব প্রধান সাংবাদিক আদিল হোসেন তপু,উপ- প্রধান সাদ্দাম হোসেন, প্রশিক্ষণ বিভাগের প্রধান আব্দুল্লাহ নোমান, বিডি ক্লিন’র জেলা সমন্বয়ক হারুন আর রশিদ শিমুলসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

























