Dhaka , Sunday, 19 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

কটিয়াদীতে ৫০০ বৎসরের ঐতিহ্যবাহী রথযাত্রা এবার হচ্ছে না

  • Reporter Name
  • আপডেট সময় : 02:03:16 pm, Monday, 12 July 2021
  • 198 বার পড়া হয়েছে

কটিয়াদীতে ৫০০ বৎসরের ঐতিহ্যবাহী রথযাত্রা এবার হচ্ছে না

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গোপীনাথ বাড়িতে ৫০০ বৎসরের ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এবার অনুষ্ঠিত হচ্ছে না। করোনা মহামারির কারণে বিপুল সংখ্যক জনসমাগম হওয়ার আশংকায় এ বছর রথযাত্রা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হবে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান,করোনা মহামারির কারণে এ বছর ঐতিহ্যবাহী রথযাত্রা জনস্বাস্থ্যের কথা বিবেচনায় এ বছর তা বাতিল করা হয়েছে। তবে ধর্মীয় আচার স্বাস্থ্যবিধি মেনে পালন করা হবে।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, জনস্বার্থে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে করোনাকালীন জনসমাগম না করার জন্য।
ভোগবেতাল মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ দিলিপ ঘোষ জানান,এ বছর করোনা মহামারির কারণে রথযাত্রার মূল অনুষ্ঠান করা যাচ্ছে না। তবে সীমিত আকারে ধর্মীয় আচার পালন করা হবে।
ইতিহাস থেকে জানা যায়, কটিয়াদী উপজেলার ভোগবেতাল গ্রামে অবস্থিত প্রতœতত্তে¦র নিদর্শন ঈশা খাঁ ও রাজা নবরঙ্গের ঐতিহাসিক হিন্দু ধর্মের তীর্থস্থান শ্রীশ্রী গোপীনাথ মন্দির। ষোড়শ শতাব্দীর প্রথমার্ধে সামন্ত রাজা নবরঙ্গ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন। রাজা স্বপ্নাদৃষ্ট হয়ে কোঠামনি দিঘী ও বাউল সাগর নামে ব্রহ্মপুত্র নদীর তীর থেকে কৃষ্ণবর্ণের দুটি নিম কাঠের খন্ড দিয়ে গোপীনাথ বলরাম ও শুভদ্রার মুর্তি তৈরি করে মন্দিরে স্থাপন করে।
কিংবদন্তিতে আছে ঈশা খাঁ উক্ত জায়গাটি সংস্কার করেন এবং জরাজীর্ণ মন্দিরটি তার রাজধানী পানাম নগরীর নক্সায় নির্মাণ করেন। সে থেকে প্রতি বছর আষাঢ় মাসে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা,উল্টো রথযাত্রা,দোল পূর্ণিমা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী,শিবরাত্রী ব্রত,ঝুলন যাত্রা ও বাসন্তী পূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান গোপীনাথ মন্দিরে হয়ে আসছে। এ মন্দিরে রথযাত্রা শুরু হয় ১৫৮৫ খ্রিঃ সামন্ত রাজা নবরঙ্গ রায়ের সময় থেকে। কথিত আছে জগন্নাথ বঙ্গের গোপীনাথ তার বিশাল মেলা এ অঞ্চলের বৃহত্তর মেলা হওয়ায় হাওর অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থান থেকে পূণ্যার্থীরা নৌকা ও বজরায় করে এখানে সমবেত হতেন। ১৫ দিনব্যাপী এ মেলার আয়ুষ্কাল ছিল। ১০৫ ফুট উচ্চতা বিশিষ্ট ৩২ চাকার রথটি স্থানীয় জমিদারদের পোষা হাতি দিয়ে গোপীনাথ মন্দির থেকে টেনে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ সড়ক পথ দিয়ে ভক্তবৃন্দ গুন্ডিচা বাড়িতে (শ্বশুড় বাড়ী) আনা হত,আটদিন পর উল্টো রথের মাধ্যমে রথটি নিয়ে যাওয়া হত। সেই স্মৃতি আজও স্থানীয় লোকজন প্রায় ৫০০ বছর যাবত পালন করে আসছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

কটিয়াদীতে ৫০০ বৎসরের ঐতিহ্যবাহী রথযাত্রা এবার হচ্ছে না

আপডেট সময় : 02:03:16 pm, Monday, 12 July 2021