Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জাজিরায় পার্টনার কংগ্রেস, আধুনিক কৃষি ও পুষ্টি উদ্যোক্তা তৈরিতে জোর লালমনিরহাটে ব্র্যাকের উদ্যোগে চক্ষু ক্যাম্প: সেবা পেলেন ৩ শতাধিক মানুষ চুক্তি অনুযায়ী ফ্ল্যাট হস্তান্তর না করে উল্টো অর্থ দাবির অভিযোগ কোরাল রীফের বিরুদ্ধে রূপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ নারী মাদক কারবারি সহ গ্রেপ্তার২ লালমনিরহাট ব্যাটালিয়নের সাফল্য: দুই জেলার সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ মাদক নির্মূলে রামুতে অভিযান অব্যাহত চোলাইমদসহ দুই যুবক আটক সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত “আন্তর্জাতিক বাণিজ্য মেলা অর্থনীতির চাকা গতিশীল করে, পণ্যের মান উন্নয়নে প্রতিযোগিতা সৃষ্টি করে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন সিএমপির ডিবি-পশ্চিম’র বিশেষ অভিযানে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার ১ চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে:- ভূমি ভবন পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রশক্তির মানববন্ধন টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন কোচবিহারে লোকসভা ভোট: বুড়িমারী সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে চার দিনের বিরতি কুলাঘাট সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোটরসাইকেল ফেলে পালাল মাদক পাচারকারীরা লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন ছাত্রদল নেতা ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

গাংনীর শফিকুল আফ্রিকা থেকে লাশ হয়ে ফিরলেন

  • Reporter Name
  • আপডেট সময় : 10:08:30 am, Sunday, 16 July 2023
  • 233 বার পড়া হয়েছে

গাংনীর শফিকুল আফ্রিকা থেকে লাশ হয়ে ফিরলেন

মেহেরপুর প্রতিনিধি।।

দারিদ্র পরিবারের ছেলে সুখ নামের সোনার হরিণ ধরার জন্য একের পর এক বিদেশ পাড়ি জমিয়েছিল শফিকুল। হ্যাঁ শফিকুল ফিরে এসেছে মায়ের কাছে তবে জিবন্ত নয়, লাশ হয়ে। আজ রোব্বার সকালে তার লাশ তার গ্রামের বাড়ি গাংনীর কাষ্টদহ গ্রামে পৌছেছে। গত সোমবার শফিকুলের হাত-পা বাঁধা গলা কাটা মরদেহ উদ্ধার করে তার সহকর্মীরা। শফিকুল ওই গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে।
পারিবারিক সুত্র জানায় শফিকুল ইসলাম তার পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে প্রথমে পাড়ি জমায় কাতারে। সেখানে ১২ বছর থাকার পর বাড়ি ফিরে আসে। সংসারে মা ভাই ও বোনদের সুখের জন্য আবারো পাড়ি জমান সুদুর আফ্রিকায়। নাগরিকত্ব পেতে সেখানে একটি বিয়ে করেন শফিকুল। পরে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। বেশ ভালই যাচ্ছিল দিন। কিছু দিন পর আফ্রিকান স্ত্রীর সাথে দ্ব›দ্ব দেখা দেয়। এর পর থেকে শফিকুলকে বিভিন্ন সময়ে জিম্মী করে অর্থ আদায় করা হতো। পরিবারের লোকজন মুক্তিপণ দেয়ার পর শফিকুলকে দেশে ফিরে আসতে বলে এবং বিয়ে করে সংসার পাততে বলেন মমতাময়ী মা।
শফিকুলও মায়ের কথায় রাজি হয়। বিয়ের জন্য মেয়ে দেখার কাজটিও করছিলেন তার বন্ধুরা। এরই মাঝে ঘটে বিপত্তি। গত সোমবার হঠাৎ তার সহকর্মীরা শফিকুলের হাত-পা বাঁধা গলা কাটা মরদেহ উদ্ধার করে। বিষয়টি বাড়িতে জানানো হয়। এর পর থেকে গোটা পরিবারে নেমে আসে শোকের ছায়া। অপেক্ষা করতে থাকে শফিকুলের লাশটি একবারের জন্য হলেও দেখার। আজ রোব্বার সকালে শফিকুলের লাশ এসে বাড়িতে পৌছায়। এসময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা।
সকালে শফিকুলের বাড়িতে গিয়ে দেখা যায় এলাকাবাসির ভীড়। আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। মমতাময়ি মা রাহিমা ও বোন মিলি কান্না করছিলেরন আর বারবার মুর্ছা যাচ্ছিলেন। তারা আদরের সন্তান ও ভাইয়ের মরদেহের পাশে বসে বিলাপ করছিল। বন্ধু বান্ধবদের মধ্যেে ছিল চাপা কান্না। তারা জানালেন শফিকুলের মতো একজন সুন্দর ও মুক্তমনের বন্ধু হারালেন তারা।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং পুলিশের একটি টীম শফিকুল ইসলামের বাড়িতে পাঠানো হয়েছে বলেও জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাজিরায় পার্টনার কংগ্রেস, আধুনিক কৃষি ও পুষ্টি উদ্যোক্তা তৈরিতে জোর

গাংনীর শফিকুল আফ্রিকা থেকে লাশ হয়ে ফিরলেন

আপডেট সময় : 10:08:30 am, Sunday, 16 July 2023