Dhaka , Wednesday, 15 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঐতিহ্যের বর্ণিল আবহে পহেলা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রায় নবযাত্রার স্বপ্নে ঢাকাবাসী এই বিশ্ববিদ্যালয় আমার অন্তরের অত্যন্ত কাছের, কারন আমার বাবা-মা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন: নববর্ষে চবিতে মীর হেলাল শ্রীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর বর্ণিল আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে পহেলা বৈশাখ উদযাপন রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হাতীবান্ধা ও নাগেশ্বরী সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে পৌনে ২ লাখ টাকার মালামাল জব্দ মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি আনন্দ উৎসবে বোয়ালী ইউনিয়নে পহেলা বৈশাখ উদযাপন সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও বৈশ্বিক শক্তির টানাপোড়েন—নতুন বিশ্বব্যবস্থার আলোচনা জোরদার বিশ্ব আবারও এক অনিশ্চিত মোড়ে—তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা? রূপগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার নারায়ণগঞ্জে অবৈধ হকার উচ্ছেদ অভিযান রূপগঞ্জের দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক আমি ওয়াদা করেছিলাম রাঙ্গুনিয়ায় বালু ব্যবসা বন্ধ করে দেব:- হুমাম কাদের চৌধুরী এমপি  কুড়িগ্রাম সীমান্তে ২ যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ: ফিরিয়ে আনতে বিজিবির তোড়জোড় বর্ণিল আয়োজনে নববর্ষ বরণে প্রস্তুত ছায়ানট; রমনা বটমূলে আজ উৎসবের আমেজ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আরসিসি বক্স কালভার্ট নির্মাণে ধীরগতি,খাল নয় যেন ময়লা আবর্জনার ভাগাড় নারায়ণগঞ্জে নকল টিকা কার্ডে প্রতারণা: এক নারীর কারাদণ্ড লালমনিরহাটে হাম-রুবেলার প্রাদুর্ভাব: সতর্কবস্থায় স্বাস্থ্য বিভাগ, ঝুঁকিতে শিশুরা সাজা এড়াতে ৫ বছর আত্মগোপন: আদিতমারীতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি গ্রেপ্তার নিখোঁজের ১১ দিনেও মিলেনি হিফজ ছাত্র তন্ময়ের খোঁজ, দিশেহারা পরিবার নলছিটিতে নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ সড়কের নিরাপত্তা বিঘ্নিত: অবৈধভাবে মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা  মধ্যপ্রাচর যুদ্ধের প্রভাবে রূপগঞ্জে টেক্সটাইল খাতে ধসের আশঙ্কা, লোকসানের মুখে ব্যবসায়ীরা

নেটোর কাছ থেকে সারা পেলেন না – ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

  • Reporter Name
  • আপডেট সময় : 03:52:14 pm, Thursday, 13 July 2023
  • 248 বার পড়া হয়েছে

নেটোর কাছ থেকে সারা পেলেন না - ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।
সূত্র: বিসি নিউজ, ভিলনিয়াস

নেটো নেতাদের কাছ থেকে উল্টো কথা শুনলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

ভিলনিয়াসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মি. জেলেনস্কি । ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অনেক প্রত্যাশা নিয়ে যোগ দিয়েছিলেন লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে নেটোর শীর্ষ বৈঠকে। কিন্তু অনেকটা বিফল মনোরথ হয়েই ফিরতে হয়েছে তাকে।

তিনি চেয়েছিলেন নেটোর কাছে আশ্বাস যে রাশিয়াার সঙ্গে যুদ্ধ শেষ হবার পর ইউক্রেন নেটোতে যোগ দিতে পারবে।

বিশ্বের সবচেয়ে শক্তিধর সামরিক জোটের সদস্যপদ পাওয়ার নিশ্চিত আশ্বাস ছিল তার দেশের জনগণের জন্য একটা আশার আলো, দেশটিতে শান্তির একটা চূড়ান্ত নিশ্চয়তা এবং রাশিয়ান সৈন্য আরও কখনও ইউক্রেনের মাটিতে পা রাখতে পারবে না এমন একটা ভবিষ্যত আশার বার্তা।

কিন্তু তার বদলে মি. জেলেনস্কিকে সোজাসুজি বলে দেওয়া হয়েছে “মিত্র জোট যখন একমত হবে এবং তাদের শর্তগুলো পূরণ করা হবে” তখন ইউক্রেনকে এই জোটের সদস্য হবার আমন্ত্রণ জানানো হবে। অর্থাৎ সোজা কথায় – কোন প্রতিশ্রুতি নেই।

বৈঠক শুরুর আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট যে কড়া ভাষায় তার উষ্মা প্রকাশ করেছিলেন তাতে অবাক হবার কিছু নেই। শীর্ষ বৈঠকের শুরুতেই তিনি বলেছিলেন নেটোর নেতারা যে এমনকি একটা সময়সূচি দিতেও রাজি নন সেটা নেহায়েতই “অযৌক্তিক”। তিনি বলেন শর্তগুলোও “ধোঁয়াটে”।

এছাড়াও জেলেনস্কি চরম ক্ষুব্ধ হয়েছিলেন এ কারণে যে রাশিয়ার সাথে যুদ্ধ পরবর্তী আলোচনায় নেটো যে কোনভাবে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার বিষয়টি দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করতে চাইবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঐতিহ্যের বর্ণিল আবহে পহেলা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রায় নবযাত্রার স্বপ্নে ঢাকাবাসী

নেটোর কাছ থেকে সারা পেলেন না – ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

আপডেট সময় : 03:52:14 pm, Thursday, 13 July 2023