Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

শরীয়তপুরে খাল দখল করে খামার ও ইমারত নির্মাণ; জলাবদ্ধতায় জনদূর্ভোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:34:13 pm, Saturday, 10 July 2021
  • 185 বার পড়া হয়েছে

শরীয়তপুরে খাল দখল করে খামার ও ইমারত নির্মাণ; জলাবদ্ধতায় জনদূর্ভোগ

সাইফ রুদাদ জেলা প্রতিনিধি।।

শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের কাজিকান্দি গ্রামে খাল দখলের মহাউৎসব চলছে। জয়নগর ইউনিয়ন পরিষদ থেকে ভূঁইয়া বাড়ি পর্যন্ত প্রায় ৫ টি বাঁধ নির্মাণ করে গড়ে ওঠেছে ইমারত, গরুর খামারসহ অন্যান্য স্থাপনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় মাস্টার বাচ্চু বেপারী, বাদশাহ বেপারী, জুলহাস বেপারী, মিলন বেপারীসহ অন্যান্যরা খালটির উপর ৫ থেকে ৬ ইঞ্চি পরিমাণ পাইপ দিয়ে মাটি দিয়ে ভরাট করে ইমারত, গরুর খামার ও বাড়িতে ঢোকার বিকল্প রাস্তা নির্মাণ করেছে। এতে জলাবদ্ধতায় বন্দি হয়ে পড়েছে গ্রামের প্রায় ৫০ টি পরিবার। এসব বাঁধের কারণে জয়নগর ইউনিয়ন পরিষদ থেকে কাজী কান্দির পাকা রাস্তাটির এখন বেহাল দশা।

স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, তারা প্রভাবশালী এসবের প্রতিবাদ করতে গেলে গ্রামে থাকাই অনিশ্চিত হয়ে পরবে আমাদের। সত্তর বছর বয়সী একাধিক ব্যক্তি বলেন, জন্ম থেকে দেখে আসা খালটি এখন মরা খাল। এই খাল দিয়ে আগে নৌকা চলত, চাষীরা তাদের ফসল আনা-নেওয়া করত। অনেকে এই খাল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত, এসবই এখন বন্ধ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গৃহিনী বলেন, দেখেন আমি রান্না করতেছি কেমন করে, আমার চুলায় পানি উঠেছে, বিকল্প চুলা তৈরী করে আমি রান্না করছি এই করোনা কালে। করোনায় সবাই বাড়িতে অবস্থান করছে বলে, বারবার খাওয়া হচ্ছে সবারই, কষ্টে আছি আমরা বৌ-ঝিরা। একেই তো বারবার রান্না করতে হচ্ছে, তার উপর খালে বাঁধ দেওয়ার কারণে চুলায় পানি, আমি চোখে কানে কিছু দেখি না।

মাস্টার বাচ্চু বেপারী বলেন, খালের জমি আমাদের নিজস্ব জমি, নিজেদের জমিতে আমরা বাঁধ দিয়ে আমাদের প্রয়োজনীয় কাজ করেছি। অন্যদিকে বাদশাহ বেপারী বলেন, সরকারি খালে বাঁধ দিয়ে গরুর খামার করা আমার অন্যায় হয়েছে, প্রশাসন চাইলে আমি বাঁধটি ভেঙে দেব। এসময় মিলন বেপারী সাংবাদিকদের সাথে উত্তেজিত হয়ে বলেন, ইএনও, এসিল্যান্ড সব দেখা আছে আমাদের, যা পারেন করেন আপনারা।

এবিষয়ে জয়নগর ইউপির ৩ নং ওয়ার্ড মেম্বার ইনসান বলেন, আমি জানি খালটি সরকারি, যদি কেউ নিজস্ব দাবী করে তাহলে আমার নকশা দেখতে হবে। নকশা দেখে আমি প্রশাসনকে জানাতে পারব।

এবিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আশরাফুজ্জামান ভূঁইয়া বলেন, বিষয়টি আপনাদের থেকেই প্রথম শুনলাম, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

শরীয়তপুরে খাল দখল করে খামার ও ইমারত নির্মাণ; জলাবদ্ধতায় জনদূর্ভোগ

আপডেট সময় : 08:34:13 pm, Saturday, 10 July 2021