Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

নেত্রকোনায় স্কুলের ফটকের পিলার ভেঙ্গে টেংকির উপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:54:23 pm, Saturday, 10 July 2021
  • 207 বার পড়া হয়েছে

নেত্রকোনায় স্কুলের ফটকের পিলার ভেঙ্গে টেংকির উপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

 নেত্রকোনা প্রতিনিধি।।

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পিলার ভেঙ্গে ও বাথরুমের টেংকির উপর মাটি ফেলে রাস্তা নির্মাণ করার অভিযোগ এনে এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির।
লিখিত অভিযোগে প্রকাশ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক , সাবেক অতিরিক্ত ডিআইজি মুহ. আব্দুল হান্নান খান পিপিএম তার নিজ এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯৯৬ সালে মনোরম পরিবেশে শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই বিদ্যালয়টি অত্রাঞ্চলের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে আসছে।

দীর্ঘ ২৫ বছরেও বিদ্যালয়টি এমপিওভূক্ত না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে এক ধরণের হতাশা বিরাজ করছে। মহামারী করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে খলিশাউড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার লোকজন গত ২২ জুন বিদ্যালয়ের প্রধান ফটকের দুটি পিলার ভেঙ্গে ও বাথরুমের টেংকির উপর মাটি ফেলে রাস্তা নির্মাণ করে। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির ঘটনাস্থলে পৌঁছে মোবাইল ফোনে চেয়ারম্যানের কাছে বিদ্যালয়ের জায়গা ছেড়ে রাস্তা নির্মাণের দাবী জানান।
এ ব্যাপারে, চেয়ারম্যান প্রধান শিক্ষকসহ এলাকাবাসীকে নিয়ে বসে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। আজ না কাল, কাল না পরশু, এ ভাবে চেয়ারম্যান সময় ক্ষেপন করায় অবশেষে প্রধান শিক্ষক এর প্রতিকার দাবী করে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন।
এ ব্যাপারে খলিশাউড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, চার/পাঁচ গ্রামের লোকজন আমার কাছে এসে তাদের চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণের দাবী জানালে আমি তাদের দাবীর প্রেক্ষিতে রাস্তা নির্মাণের জন্য আমার ব্যাক্তিগত তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ প্রদান করেছি। বিদ্যালয়ের প্রধান ফটকের পিলার কে বা কারা ভেঙ্গেছে তা আমার জানা নেই।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

নেত্রকোনায় স্কুলের ফটকের পিলার ভেঙ্গে টেংকির উপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

আপডেট সময় : 07:54:23 pm, Saturday, 10 July 2021