Dhaka , Friday, 17 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

গাজীপুর নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত উল্লা খাঁন

  • Reporter Name
  • আপডেট সময় : 05:35:43 pm, Monday, 5 June 2023
  • 325 বার পড়া হয়েছে
গাজীপুর  সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয়বার  পরাজিত প্রার্থী  মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খাঁনকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  হিসেবে নিয়োগ করেছে  সরকার। এ ব্যাপারে  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি  প্রজ্ঞাপন জারি করা হয়। 
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুযায়ী আজমত উল্লা খানকে  শর্ত -সাপেক্ষে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।
এই নিয়োগের অন্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।। ২০২২ সালের নভেম্বরে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠার পর থেকে সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
 এডভোকেট আজমত উল্লা খাঁন   ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের  সাথে যুক্ত।  বর্তমানে তিনি  আওয়ামীলীগের  কেন্দ্রীয় কমিটির সদস্য। পাশাপাশি  গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি। এর আগে তিনি প্রায় ১৮ বছর টঙ্গী পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন।
সর্বশেষ তিনি গত ২৫ মে ২০২৩  অনুষ্ঠিত গাজীপুর নগরীর তৃতীয় নির্বাচনেও মেয়র পদে নৌকা প্রতীকে ভোট করে জিততে পারেননি। এ নির্বাচনে আজমত উল্লাকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন জায়েদা খাতুন তিনি গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের মা। জাহাঙ্গীর আলমও নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু আইনি জটিলতায় তার মনোনয়নপত্র বাতিল। হয়।  এরপর তিনি তার মায়ের পক্ষে প্রচারণা চালান। এতে আওয়ামী লীগ তাকে স্হায়ী ভাবে  বহিষ্কার করে।
আজমত উল্লা খাঁন  ১৯৫৫ সালের ১জানুয়ারি গাজীপুর জেলা সদরের টঙ্গী ভরানে একটি সম্ভ্রান্ত  খাঁন পরিবারে জন্ম গ্রহণ করেন।  তিনি নিজের প্রজ্ঞা, মেধা  ও যোগ্যতা দিয়ে শিক্ষা,আইনপেশায়  এবং রাজনৈতিক পরিমন্ডলে গুরুত্বপূর্ণ স্থানে আসীন হয়েছেন।
বর্তমানে নবনিযুক্ত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এড.আজমত উল্লা খানের নিকট   গাজীপুরে দীর্ঘদিনের যানজট সমস্যা দূরীকরণ ও নগর উন্নয়নে  উল্লেখযোগ্য সফলতার প্রত্যাশা করছেন নগরবাসী। 
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

গাজীপুর নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত উল্লা খাঁন

আপডেট সময় : 05:35:43 pm, Monday, 5 June 2023