Dhaka , Sunday, 15 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ॥ দশ লক্ষাধিক টাকার ক্ষতি ‎মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ধর্ম মন্ত্রণালয়ে যোগ্য নেতৃত্বের প্রত্যাশা: রফিকুল ইসলাম জামালকে মন্ত্রী হিসেবে দেখতে চায় আলেম সমাজ ও নেতাকর্মীরা ভালোবাসা যখন পরিবার, আত্মীয় ও বন্ধনের উৎসব চবি ল্যাবরেটরী কলেজের ১১ শিক্ষককে অমানবিকভাবে অপসারণ, প্রশ্নবিদ্ধ নতুন নিয়োগ প্রক্রিয়া    চট্টগ্রাম প্রেসক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক উপড়ে ফেলে চিরসত্য ইতিহাসকে মুছে দেয়ার অপচেষ্টা… রূপগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা; আগুনে পুড়ে ছাঁই ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ রাউজান পৌরসভা এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরী পাইপগান, ০৪টি কার্তুজ ও ০২টি পিস্তলের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফরিদপুর-০৪ আসনে বিপুল ভোটে বিএনপি’র ধানের শীষের বিজয়। রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালক সোহাগের লাশ বালুর নিচ থেকে উদ্ধার। নেত্রকোণা ১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হলেন ব্যারিস্টার কায়সার কামাল গাজীপুরে বিএনপি ৪ টি , জামায়াত ১ টি আসনে বিজয় গণভোটে ‘হ্যাঁ’-এর জয়, PR পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পথে দেশ; সংসদে আসতে পারেন নাসিরউদ্দীন পাটোয়ারী পাইকগাছায় শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন পাইকগাছা-কয়রায় দাঁড়িপাল্লা প্রার্থীর বিজয় পাইকগাছায় বিএনপি–জামায়াতের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় নির্বাচনী টহল জোরদার; বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো হাটহাজারী-বায়েজিদই আমার ঘর, এলাকাবাসীই আমার পরিবার :- মীর হেলাল। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন বিএনপির বিজয়ে পেশাজীবি পরিষদের অভিনন্দন চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করাই হবে প্রথম অগ্রাধিকার:- ডা. শাহাদাত ফতুল্লার সস্তাপুরে গ্যাস বিস্ফোরণ: নরসুন্দরসহ ৫ পথচারী অগ্নিদগ্ধ আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার ঈদগাঁও বাজারে ভাড়াটিয়ার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি মালিক পক্ষের: লক্ষ্মীপুরের চারটি আসনেই বিএনপি প্রার্থীদের জয়জয়কার লালমনিরহাটে ধানের শীষের জয়জয়কার: নেপথ্যে দুলুর একক রাজনৈতিক ক্যারিশমা নরসিংদীতে ৫টি আসনেই বিএনপির বিজয় ঢাকা-১১ আসনে ২ হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী নাহিদ ইসলাম

এনজিও কর্মকর্তা চম্পার ঘাতক সিলেট থেকে – গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:22:49 pm, Tuesday, 4 April 2023
  • 83 বার পড়া হয়েছে

তৌহিদ বেলাল।।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এনজিও কর্মকর্তা চম্পা চাকমা হত্যায় অভিযুক্ত এনামুল হক গ্রেপ্তার হয়েছেন। সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল এগারোটায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন চট্টগ্রামস্থ র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুবর রহমান।

গ্রেপ্তার এনামুল হক (২৭) রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামের নুরুজ্জামানের পুত্র। খুন হওয়া চম্পা চাকমা (২৮) রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের শান্তিময় চাকমার মেয়ে। তিনি ‌‘পদক্ষেপ’ নামে একটি এনজিওর রাঙ্গুনিয়া শাখার সহকারি ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

ব্রিফিংকালে র‍্যাব অধিনায়ক মাহবুবুর রহমান জানান- অভিযুক্ত এনামুল হক এনজিও পদক্ষেপ থেকে প্রথমে তার মায়ের নামে ২ লক্ষ টাকা ঋণ নেন। ৪০ কিস্তিতে ওই টাকা পরিশোধের পর বোনের নামে নেন আরো এক লক্ষ। এই টাকার শেষ ৬ কিস্তি বাকি ছিলো। এই টাকা পরিশোধ নিয়ে এনামুলের সঙ্গে এনজিও কর্মকর্তা চম্পা চাকমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গত ৫ মার্চ রাত সাড়ে আটটার দিকে রাঙ্গুনিয়ার ধামাইরহাট এলাকায় পদক্ষেপ এনজিও কার্যালয়ের নিচে দাঁড়িয়ে থাকেন ঋণগ্রহিতা এনামুল হক। এসময় অফিস থেকে নামার সঙ্গে সঙ্গে চম্পার সঙ্গে এনামুলের কথা কাটাকাটি হয়। এসময় এনামুল তার হাতে থাকা চাকু দিয়ে চম্পার গলায় আঘাত করেন। পরে চম্পাকে তার সহকর্মী ও স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‍্যাব কর্মকর্তা মাহবুবুর রহমান আরো জানান, এই ঘটনার পর ঘাতক এনামুল হক দুদিন রাঙ্গামাটিতে ও কয়েকদিন চট্টগ্রামে অবস্থান করেন। পরে সিলেটে গিয়ে শাহজালাল (রহ.) এর মাজারে থাকেন তিনদিন। এরপর সেখানকার জৈন্তাপুর উপজেলার এক হোটেলে কাজ নেন।

ব্রিফিংকালে র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত

এনজিও কর্মকর্তা চম্পার ঘাতক সিলেট থেকে – গ্রেপ্তার

আপডেট সময় : 04:22:49 pm, Tuesday, 4 April 2023