Dhaka , Friday, 12 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অটো রিকশায় গাঁজা পাচারকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আটক  খাল দখলমুক্ত ও নাগরিক সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি:- মেয়র ডা. শাহাদাত জঙ্গল সলিমপুরের আলীনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে খুনি আনন্দের ফাঁসি চেয়েছেন স্বজনরা প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে চসিক কাজ করছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের কলম ব্যবহার করতে হবে তরবারীর মতো – খোন্দকার মাশুকুর রহমান মাশুক বিউবো বিতরণ দক্ষিণ’র সহকারী প্রকৌশলীকে লাঞ্চিত ও মারধরের নিন্দায় এ্যাব চট্টগ্রাম ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ গাড়ির গতি যত বেশি, কর তত বেশি ‘বিশ্বকাপ কারাগার’ বানাচ্ছে যুক্তরাষ্ট্র, যারা থাকবে সেখানে অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা হালিশহর থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বদলি বায়েজিদে বাগানবাড়ি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির জোড়া অভিযান: ইয়াবা, সুজুকি মোটরসাইকেল ও ইস্কাপ সিরাপ জব্দ অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের পাশে সরকার; পাইকগাছায় ঋণের চেক বিতরণ পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ এডলফ হিটলার কীভাবে হিটলার হলো? পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা। ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

দখলদারদের কবলে ঐতিহাসিক সলঙ্গা হাট

  • Reporter Name
  • আপডেট সময় : 08:40:18 pm, Sunday, 19 March 2023
  • 95 বার পড়া হয়েছে

মোঃ সৌরভ হোসাইন (সবুজ)

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।

বিদেশি পণ্য বর্জন ও স্বদেশি পণ্য ব্যবহার করার আন্দোলনের প্রেক্ষাপটে ১৯২২ সালের ২৭ জানুয়ারি উল্লাপাড়া উপজেলার সলঙ্গা হাটে গণহত্যা সংঘটিত হয়। যুবনেতা মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের নেতৃত্বে সলঙ্গা এলাকায় আন্দোলনরত জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে ব্রিটিশ পুলিশ। নিহত হন কয়েক শ মানুষ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অবৈধ দখলদারদের কবলে পড়ে হারিয়ে যাওয়ার পথে উপজেলার ঐতিহাসিক সলঙ্গা হাটও। ব্যবসায়ীদের অভিযোগ, প্রভাবশালীদের দখলে হাটের জায়গা সংকুচিত হতে হতে এখন যানবাহন প্রবেশ করার রাস্তাও নেই। ক্রেতা-বিক্রেতাদের আগমনও কমে গেছে। ফলে, লোকসানের মুখে ব্যবসায়ীরা। তবে অবৈধ দখলদার উচ্ছেদে দ্রুত অভিযান চালানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

উল্লাপাড়া উপজেলার সলঙ্গা হাটের রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। মওলানা আব্দুর রশীদ তর্কবাগিশের নেতৃত্বে এই সলঙ্গা হাট থেকেই পূর্ববঙ্গে বিলেতি পণ্য বর্জনের আন্দোলনের সূচনা হয়। প্রাণ হারায় সলঙ্গার অসংখ্য মানুষ।

কিছু দখলদারদের কারণে ঐতিহ্যবাহী হাটটি এখন হারিয়ে যেতে বসেছে। স্থানীয় প্রশাসনের জরিপ মতে হাটে জায়গার পরিমান ৭.৭৯ একর। তবে স্থানীয়রা বলছেন, বর্তমানে জায়গা রয়েছে আড়াই থেকে তিন একর। নানা সময়ে প্রভাবশালী ভূমিদস্যুরা নিজেদের মতো করে দখল করে নিয়েছে হাটের জায়গা।

কয়েক বছর আগেও সলঙ্গাহাটের ইজারা মূল্য ছিলো দেড় থেকে দু’কোটি টাকা। কিন্তু জায়গা কমে যাওয়ায় ইজারাও কমে গেছে। এলাকাবাসীর দাবি আর স্থানীয় নেতাদের আহ্বানেও দখলদার উচ্ছেদে কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয়নি।

তবে শিগগিরই দখলদারদের উচ্ছেদে অভিযান চালানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ঐতিহাসিক সলঙ্গাহাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসনসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

দখলদারদের কবলে ঐতিহাসিক সলঙ্গা হাট

আপডেট সময় : 08:40:18 pm, Sunday, 19 March 2023