Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার চসিক মেয়র শাহাদাত হোসেনের দ্রুত পদক্ষেপে জলাবদ্ধতা কমে স্বস্তি ফিরেছে নগরীতে রাজনগরে বন্যায় প্লাবিত দুই গ্রাম, দুর্ভোগে মানুষ চন্দনাইশে মমতা’র আয়োজনে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন প্রশিক্ষণ বারবার স্থগিত চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী ভাগ্য কোন পথে? গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০ কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে সরকারি সম্পদ উধাও: তোলপাড় রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: সাড়ে ৪ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক কালীগঞ্জে র‍্যাবের জালে ৩ মাদক কারবারি: ঘর তল্লাশি করে ৬১১ বোতল মাদক উদ্ধার রূপগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিন পালিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নিয়ে সিএনজি চালক জান্নাত উল্লাহ সাঈদ আটক : গাড়ি জব্দ

রাজাপুরের গাছ ব্যবসায়ী আওলাদ – ‘একন আমারে পঙ্গু অইয়া চলতে অইবে’

  • Reporter Name
  • আপডেট সময় : 04:44:44 pm, Sunday, 19 February 2023
  • 164 বার পড়া হয়েছে

রাজাপুরের গাছ ব্যবসায়ী আওলাদ - 'একন আমারে পঙ্গু অইয়া চলতে অইবে'

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠি প্রতিনিধি।।

রামদা দিয়া কোপ মারি আমার ডান হাত দেহ থ্যাইকা কাটি দিছে। ওই হাতটা একন ঝুলে আছে! তাও ওদের সাধ মিটেনি। দেহের বাকিটা লইয়া ঢাকার পঙ্গু হাসপাতালে আছি। একন ওরা আমাকে খুন হরবে বলে হুমকি দিছে। মামলা হরলে মোরে ও মোর বৌ, বচ্চারেও দুন্নইত দিয়া শেষ কইরা দেবে। পুলিশের সামনে দিয়া মোরে যারা মারছে তারা ঘোরে।

আর মুই পঙ্গু হাসপাতালের বিছনায় মৃত্যুর জন্য দিন গুনছি। মোর ওপরে যারা হামলা হরছে হ্যাগো পুলিশ একনো ধরেনি। ওরা বুক ফুলাই ঘুইরা বেড়ায়। ওরা বলে খুন হরলে অয় কি। মোগো কিছু হরতে পারবেনা বলে কান্নায় ভেঙ্গে পড়লেন। রবিবার দুপুরে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালের জি ৩৭ নম্বর বেডে বসে কথাগুলো বলছিলেন ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া গ্রামের মৃত্যু আলফাজ উদ্দিনের পুত্র গাছ ব্যবসায়ী আওলাদ হোসেন (৪৫)।

চাঁদার টাকা না দেয়ায় একটি পক্ষ কোপ দিয়ে সাইফুলের ডান হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। ঘটনাটি ঘটে রাজাপুরের নিজামিয়া বাজারের একটি চায়ের দোকানে ১৫ ফেব্রুয়ারী সকাল পৌনে দশটায়।

আওলাদের স্ত্রী ফজিলা বেগম জানান, আওলাদ একজন দিনমজুর ও গাছের ব্যবসা করেন। ঘটনার দিন গ্রামের নিজামিয়া বাজারেচা খেতে ছিল। দোকানে দোকানদার আর আওলাদ ছাড়া আর কেউ ছিলনা। হঠাৎ করে সন্ত্রাসীরা পুরো বাজার ঘেরাও করে ঐ চায়ের দোকানে আওলাদকে একা পেয়ে অস্রে সজ্জে সজ্জিত হয়ে রামদার কোপে তাঁর ডান হাত বিচ্ছিন্ন করে দেন। এছাড়া মাথা, পেট, ঘাড়, পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

আল্লাহর হুকুমে আমার স্বামীর পরানডা এখনো আছে। তবে ডান হাত আর কোন কাজে আসবেনা। মূমূর্ষ অবস্থায় তাঁকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বরিশালে প্রাথমিকভাবে সেলাই করা হয় কাটা ফুলা, হাড়কাটা স্থানগুলোতে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কথা বলতে বলতে এক সময় ফজিলা ডুকরে কেঁদে ওঠেন। কান্না সামলে তিনি বলেন, ‘আমার স্বামির ডান হাত শেষ। মাথায় কোপ, শরীরের বিবিন্ন জায়গায় কোপ। একন আওলাদ এখন পঙ্গু মানুষ। ওকে পঙ্গু হয়ে চলতে হবে।

আওলাদের পাশে বসে ছিলেন তাঁর আত্মীয় ওসমান। তিনি জানান, ওই ঘটনায় এখনো মামলা করে নাই। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় আমরা ভীত সন্ত্রত। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি। মামলা করলে হামলাকারীরা আবারো হামলা করবে বলে তারা বলছে। এমনকি আওলাদকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। এমন অবস্থায় আওলাদ ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে।

আওলাদের স্ত্রী ফজিলা বেগম আরো জানান, হুকুমদাতা বড়ইয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহাবউদ্দিন সুরু মিয়া, তার পুত্র শাব্বির, আলমগীরের পুত্র মুন্না, হেমায়েতের পুত্র শাহিন, আব্দুর রাজ্জাক শামিমের পুত্র রিমন, জয়নালের পুত্র রনিসহ যারা হামলায় জড়িত তাদের বিরুদ্ধে মামলা করবো। একতো ভয় এবং আওলাদ চিকিৎসাধীন থাকায় মামলা দায়েরে বিলম্ব হচ্ছে। তবে প্রস্তুতি চলছে মামলা দায়েরের। আওলাদের স্বজনরা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। কারন তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

তারা জানান, এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন হামলাকারীরা। দিনে রাতে আওলাদের এলাকায় গিয়ে তাঁদেরকে মামলা না করার জন্য হুমকি দিচ্ছে। মামলা দিলে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়।

আওলাদের স্ত্রী জানান, হামলাকারীরা ক্ষমতাশালী হওয়ায় তারা পুরো ইউনিয়নকে জিম্মি করেছে। তাদের ভয়ে সবাই আতংকিত।তিনি জানান, আওলাদকে হত্যার জন্য আগেও সাহাবউদ্দিন সুরু মিয়া টাকার বিনিময় ভাড়াটে খুনি ঠিক করেছিল। তখনও আল্লাহর রহমতে খুনিদের হাত থেকে আওলাদ বেঁচে যায়। হামলাকারী সাব্বিরসহ একাধিকজনের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা রয়েছে।সাব্বিরসহ তিনজনকে ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর অস্ত্রসহ রাজাপুর থানা পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছিল। সুরু মিয়ার পুত্র সাব্বির একটা কুখ্যাত সন্ত্রাসী।

আওলাদের স্ত্রী ফজিলা বেগম জানান, হামলার সময় সাহাবউদ্দিন সুরু মিয়ার পুত্র সাব্বিরের নেতৃত্বে সন্ত্রাসীরা আওলাদকে হত্যার জন্য সুরু মিয়াই নির্দেশেই হত্যার জন্য কুপিয়ে পঙ্গু করে দিছে। তিনি বলেন আমরা ন্যায় বিচার দাবী করছি। সেই সাথে দায়ীদের গ্রেপ্তারেরও দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে শাহাবউদ্দিন সুরু মিয়া জানান, আমি হামলার জন্য নির্দেশ দেইনি। আওলাদ ভালো না। মুন্নাসহ একদল লোকজন আওলাদকে কুপিয়েছে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, আওলাদের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন

রাজাপুরের গাছ ব্যবসায়ী আওলাদ – ‘একন আমারে পঙ্গু অইয়া চলতে অইবে’

আপডেট সময় : 04:44:44 pm, Sunday, 19 February 2023