Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার চসিক মেয়র শাহাদাত হোসেনের দ্রুত পদক্ষেপে জলাবদ্ধতা কমে স্বস্তি ফিরেছে নগরীতে রাজনগরে বন্যায় প্লাবিত দুই গ্রাম, দুর্ভোগে মানুষ চন্দনাইশে মমতা’র আয়োজনে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন প্রশিক্ষণ বারবার স্থগিত চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী ভাগ্য কোন পথে? গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০ কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে সরকারি সম্পদ উধাও: তোলপাড় রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: সাড়ে ৪ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক কালীগঞ্জে র‍্যাবের জালে ৩ মাদক কারবারি: ঘর তল্লাশি করে ৬১১ বোতল মাদক উদ্ধার রূপগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিন পালিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নিয়ে সিএনজি চালক জান্নাত উল্লাহ সাঈদ আটক : গাড়ি জব্দ

ঝালকাঠি নেছারাবাদ’র বার্ষিক মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:08:16 pm, Sunday, 19 February 2023
  • 205 বার পড়া হয়েছে

ঝালকাঠি নেছারাবাদ’র বার্ষিক মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠি প্রতিনিধি।।

উপমহাদেশের প্রখ্যাত আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক, মতানৈক্যসহ ঐক্যনীতির প্রবক্তা হযরত মাওলানা আযীযুর রহমান কায়েদ সাহেব হুজুরের প্রতিষ্ঠিত ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে দুই দিনব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ-মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আগামী ২১ ফেব্রুয়ারি আছর নামাজ শেষে ঝালকাঠি এনএস (নেছারাবাদ) কামিল মাদরাসা ময়দানে স্থানীয় আলেম-ওলামাদের বয়ানে মাহফিল শুরু হলেও ২২ ফেব্রুয়ারি ফজরের নামাজ শেষে আমীরুল মুছলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকভাবে এ মাহফিল শুরু হবে। ২৪ ফেব্রুয়ারি ফজরের নামাজ শেষে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে মাহফিলের পরিসমাপ্তি ঘটবে। মাহফিল সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

নেছারাবাদ দরবার শরীফ ঘুরে দেখা যায়, মাহফিলের প্যান্ডেল করার কাজ শেষ পর্যায়ে। মাহফিল সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে শত শত স্বেচ্ছাসেবী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। মাহফিলে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগত মেহমানদের থাকা ও খাওয়ারও ব্যবস্থার আয়োজন করা হবে।

নেছারাবাদ ইসলামী কমপ্লেক্সের সহকারী পরিচালক (প্রশাসন) মাহবুবুর রহমান জানান, ২২ ও ২৩ ফেব্রুয়ারি দুদিন ব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুছল্লি ও ভক্তগণ আসতে শুরু করবেন। আছর নামাজ শেষে স্থানীয় আলেম-ওলামাগণ আলোচনা করবেন। রাত ১১টায় এ আলোচনা শেষ হবে। ২২ ফেব্রুয়ারি বুধবার ফজরের নামাজ শেষে আমীরুল মুছলিহীন, মাহফিল পরিচালনা কমিটির সভাপতি ও হযরত কায়েদ ছাহেব হুজুরের একমাত্র ছাহেবজাদা মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। দুইদিন ব্যাপী এ মাহফিলে দেশ বরণ্যে আলেমগন ওয়াজ ও নসিহত করবেন। ২৪ ফেব্রুয়ারী শুক্রবার ফজরের নামাজ শেষে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে। দুই দিনব্যাপী মাহফিলে তিনি ৫ পর্বে বয়ান করা হবে। এছাড়াও শুক্রবার ফজরবাদ সমাপনী বয়ান শেষে আখেরী মোনাজাত পরিচালনা করবেন তিনি।

ঝালকাঠি এনএস (নেছারাবাদ) কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান, ইতোমধ্যে মাহফিলের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। নির্মাণ করা হয়েছে ৫টি প্যান্ডেল। আগত মেহমানদের সেবায় ৫ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। নেছারাবাদে প্রবেশের সড়কটি মাহফিল চলাকালে যানবাহনমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত মেহমানদের গাড়িবহর পার্কিংয়ের জন্য বিশাল এরিয়ায় ব্যবস্থা নিয়েছেন কর্তৃপক্ষ। মাহফিলকে ঘিরে জেলাজুড়ে সাজসাজ রব বিরাজ করতে শুরু করেছে। মাহফিলে উপমহাদেশের বুযুর্গ-ওলী, দার্শনিক ও মুজাদ্দেদ হযরত কায়েদ সাহেব হুজুরের প্রতিষ্ঠিত দরবার শরীফে দেশবরেণ্য শিক্ষাবিদ-মুহাক্কেক ওলামায়ে কেরামগণ বয়ান করবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন

ঝালকাঠি নেছারাবাদ’র বার্ষিক মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন

আপডেট সময় : 04:08:16 pm, Sunday, 19 February 2023