Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার চসিক মেয়র শাহাদাত হোসেনের দ্রুত পদক্ষেপে জলাবদ্ধতা কমে স্বস্তি ফিরেছে নগরীতে রাজনগরে বন্যায় প্লাবিত দুই গ্রাম, দুর্ভোগে মানুষ চন্দনাইশে মমতা’র আয়োজনে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন প্রশিক্ষণ বারবার স্থগিত চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী ভাগ্য কোন পথে? গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০ কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে সরকারি সম্পদ উধাও: তোলপাড় রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: সাড়ে ৪ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক কালীগঞ্জে র‍্যাবের জালে ৩ মাদক কারবারি: ঘর তল্লাশি করে ৬১১ বোতল মাদক উদ্ধার রূপগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিন পালিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নিয়ে সিএনজি চালক জান্নাত উল্লাহ সাঈদ আটক : গাড়ি জব্দ

রাবিতে চার দিনব্যাপী বইমেলা শুরু

  • Reporter Name
  • আপডেট সময় : 07:27:57 pm, Saturday, 18 February 2023
  • 182 বার পড়া হয়েছে

রাবিতে চার দিনব্যাপী বইমেলা শুরু

রাবি প্রতিনিধি।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের আয়োজনে শুরু হয়েছে চার দিনব্যাপী বইমেলা ‘অমর একুশে গ্রন্থ কুটির’। আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলার আয়োজকরা জানান, চার দিনব্যাপী এই বইমেলা চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে এটি। মেলায় ১৫টি স্টলে বিভিন্ন প্রকাশনীর প্রায় ২৫ হাজার বই স্থান পেয়েছে। উপন্যাস, কবিতা, সায়েন্স ফিকশন, শিশুদের জন্য বিজ্ঞান বাক্স, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, শিশুতোষ ও কিশোর সমগ্র, বিজ্ঞানের ম্যাগাজিন, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ বিভিন্ন ধরনের বই রয়েছে এই মেলায়। একইসঙ্গে রাজশাহী অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থী ও লেখক-লেখিকাদের বই নিয়ে একটি বিশেষ স্টলও রয়েছে।

বইমেলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের সভাপতি আবিদ হাসান বলেন, ‘আধুনিকতার যুগে মানুষের সঙ্গে বইয়ের সম্পর্ক দিন দিন কমছে। অ্যাকাডেমিক পড়াশোনার বাইরে শিক্ষার্থীদের বইয়ের অন্য জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ২০১৮ সাল থেকে এ বইমেলার আয়োজন করে আসছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লেখকদের উৎসাহ প্রদানে আমারা আলাদা কর্নার রাখছি। যার মাধ্যমে পাঠক এবং লেখকদের মধ্যে সম্পর্ক তৈরি হবে।’

উদ্বোধনের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক, ছাত্র উপদেষ্টা এম তারেক নুর ও প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং সায়েন্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন

রাবিতে চার দিনব্যাপী বইমেলা শুরু

আপডেট সময় : 07:27:57 pm, Saturday, 18 February 2023