Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার চসিক মেয়র শাহাদাত হোসেনের দ্রুত পদক্ষেপে জলাবদ্ধতা কমে স্বস্তি ফিরেছে নগরীতে রাজনগরে বন্যায় প্লাবিত দুই গ্রাম, দুর্ভোগে মানুষ চন্দনাইশে মমতা’র আয়োজনে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন প্রশিক্ষণ বারবার স্থগিত চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী ভাগ্য কোন পথে? গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০ কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে সরকারি সম্পদ উধাও: তোলপাড় রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: সাড়ে ৪ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক কালীগঞ্জে র‍্যাবের জালে ৩ মাদক কারবারি: ঘর তল্লাশি করে ৬১১ বোতল মাদক উদ্ধার রূপগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিন পালিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নিয়ে সিএনজি চালক জান্নাত উল্লাহ সাঈদ আটক : গাড়ি জব্দ

ফোকলোর বিভাগের অনুষ্ঠান চলাকালে হামলা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:07:58 pm, Sunday, 12 February 2023
  • 189 বার পড়া হয়েছে

ফোকলোর বিভাগের অনুষ্ঠান চলাকালে হামলা

রাবি প্রতিনিধি।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোকলোর বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে আকস্মিক হামলার প্রতিবাদ জানিয়েছে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের সামনে ফোকলোর বিভাগ এক কর্মসূচীর মধ্যমে এ দাবি জানান তারা।

প্রত্যক্ষদর্শী, বিভাগ ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে ফোকলোর বিভাগ নবীন বরণ ও বিদায় শিক্ষার্থীদের অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শুরুর কয়েক মিনিটের মাথায় পেছনের দর্শকসারিতে থাকা ছাত্রলীগ কর্মী সৌমিক ও আতিকের নেতৃত্বে কয়েকজন প্লাস্টিকের চেয়ার ভাংচুর শুরু করেন। পরে ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা তাদের ধাওয়া করলে কয়েকজন পালিয়ে যায়। তবে সৌমিক ও আতিককে আটক করে বিভাগের শিক্ষার্থীরা। পরে দুজনকে বিভাগের অফিসে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানে যায় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। তিনি আটককৃতদের প্রক্টর দপ্তরে নিয়ে যাওয়ার কথা বলে সেখান থেকে বের করে আনেন। অভিযুক্ত সৌমিক বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। এছাড়া আতিক একই সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

কর্মসূচিতে ফোকলোর বিভাগের অধ্যাপক মোবাররা সিদ্দিকা বলেন, গতকাল বিভাগের অনুষ্ঠানে যে হামলা হয়েছে সেখানে আমাদের দুইজন শিক্ষার্থী আহত হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফোকলোর বিভাগ বাঙালি সংস্কৃতি চর্চা করে। গতকালকের এই আক্রমণ, বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের ওপর আক্রমণ। এর সাথে জড়িতদের খুঁজে বের করতে হবে। যদি কোনো অশুভ শক্তি সাংস্কৃতিক চর্চাকে ব্যাহত করতে চায় এবং এই ঘটনা যদি হয় তার বোনা বীজ। তবে এই বীজকে অঙ্কুরেই বিনষ্ট করার দাবি জানাই।

অধ্যাপক সুষ্মিতা চক্রবর্তী বলেন, আজ দেওয়ালে পিঠ ঠেকেছে বলেই আমরা এখানে এসেছি। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে কারা হামলা চালাতে পারে? পেশি শক্তি ছাড়া তারা কীভাবে এ কাজ করে? ঘটনার নেপথ্যে যারা আছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। আমরা এই ঘটনা নিয়ে সংকিত। আজ ফোকলোর বিভাগের অনুষ্ঠানে হামলা হয়েছে কাল অন্য কোনো বিভাগে হতে পারে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগের উপর হামলা বিশ্ববিদ্যালয়ের জন্য কলঙ্ক। যত শক্তিশালী পেশিদর ক্ষমতা হোক না কেন তাদের খুঁজে বের করতে হবে। ক্যাম্পাস কোনো সংগঠনের না হয়ে ক্যাম্পাস হোক সকলের। অচিরেই কার্যকরী তদন্ত কমিটি গঠন করতে হবে। এই ঘটনার সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে।

অধ্যাপক আবুল হাসান চৌধুরী বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনো অপকর্মের বিচার হয় না। শুধু তদন্ত কমিটি হয়। কিন্তু তার কোনো ফল বের হয় না। আমরা চাই অন্তত এই ঘটনার বিচার হোক। যে দুজন সন্ত্রাসী ছাত্রকে আমরা ধরেছিলাম, একটা ছাত্র সংগঠন তাদের ছাড়িয়ে নিয়ে যায়। আমাদের দুইজন শিক্ষককে হুমকি দেওয়া হয়েছে। একজন শিক্ষক এই ঘটনার সাথে জড়িত ছিলো। একজন শিক্ষক কীভাবে আরেক শিক্ষককে হুমকি দেয়? বিশ্ববিদ্যালয় কি কাউকে জায়গা লিখে দিয়েছে? এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের টনক নড়া উচিত।

বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় বিভাগের অনুষ্ঠানে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সুন্দর পরিবেশ বজায় রাখতে চায়। কিন্তু বহিরাগত এবং ভেতরের কিছু সন্ত্রাসী পরিবেশ নষ্ট করে। আমরা কাউকে চিহ্নিত করতে বলি নাই, আমরা দুজনকে চিহ্নিত করেছি। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সৌমিক ও ইসলামিক স্টাডিজ বিভাগের আতিকসহ বিশ্ববিদ্যালয়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের মুখোশ উন্মোচন করে যথোপযুক্ত শাস্তির আওতায় আনার জোর দাবি জানাই।

মানববন্ধন কর্মসূচিতে সঞ্চালনা করেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক কনক আমিরুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান, অধ্যাপক আকতার হোসেন, অধ্যাপক রওশন জাহিদ, অধ্যাপক অনুপম হীরা মণ্ডল ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকরাম উল্লাহ প্রমুখ। এসময় বিভাগের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন

ফোকলোর বিভাগের অনুষ্ঠান চলাকালে হামলা

আপডেট সময় : 05:07:58 pm, Sunday, 12 February 2023