Dhaka , Friday, 17 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

ঝালকাঠি রিক্সা শ্রমিকের ভোট আগামী ১১ ফেব্রুয়ারী

  • Reporter Name
  • আপডেট সময় : 07:17:50 pm, Thursday, 9 February 2023
  • 178 বার পড়া হয়েছে

ঝালকাঠি রিক্সা শ্রমিকের ভোট আগামী ১১ ফেব্রুয়ারী

মো. নাঈম হাসান ঈমন

 ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠি জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হতেযাচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১১ ফেব্রুয়ারি শুক্রবার এ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচন পরিচালনা প্রধানের প্রতি অসন্তোস প্রকাশ করেছে একাধিক প্রার্থী ও ভোটাররা।

এ কমিটির মেয়াদকাল ২ বছর হলেও নানা জটিলতা থাকায় নির্ধারিত সময় পার হয়েছে আরো ৮বছর আগে। প্রায় ১০ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে ইউনিয়নের নেতা কর্মী ও ভোটারদের মাঝে বেশ উৎসবের আমেজ ফুটে উঠেছে।

রিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্বে রয়েছেন ঝালকাঠি জেলা জাতীয়পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু।

এ নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক পদে রয়েছেন জাতীয় ছাত্রসমাজ ঝালকাঠি জেলা শাখার সাবেক নেতা দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি কাজী খলিলুর রহমান এবং ছাত্র ও যুবলীগের সাবেক নেতা মো. ইদ্রিস মল্লিক।

কিন্তু নির্বাচন পরিচালনা প্রধানের দায়িত্বে থাকা আনোয়ার হোসেন আনু ইতোমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছেন। এর আগেও ২০২২ সনের জানুয়ারিতে ঝালকাঠি প্রেস ক্লাব নির্বাচনে নির্বাচন পরিচালক প্রধানের দায়িত্ব পালনকালীন সময়ে বেশ বিতর্কিত হয়েছিলেন আনোয়ার হোসেন আনু নামের জাতীয় পার্টির এই নেতা। ঐ সময়ে বিভিন্ন গনমাধ্যমে আনু’কে নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছিলো।

নাম প্রকাশ না করার শর্তে এই নির্বাচনে অংশ নেয়া এক প্রার্থী ক্ষোভ প্রকাশ করে গনমাধ্যমকর্মীদেরকে বলেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী গত ২০ জানুয়ারি ২০২৩ ইং তারিখ শুক্রবার রাত ৮টা পর্যন্ত নির্বাচনী অফিস হইতে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময়সীমা ছিলো। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার ১ ঘন্টা পরে এক সদস্যকে বাসা থেকে ডেকে এনে মনোনয়ন ফরম দিয়ে প্রার্থী বানিয়েছেন। যা তফসিল বহির্ভূত কাজ।’

অপরদিকে এ নির্বাচনে কার্যকরী সদস্য পদে অংশ নেয়া প্রার্থী মো. আল-আমিন হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘২৪ জানুয়ারি বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতীক বন্টন করা হয়। এতে আমাকে অটো রিক্সা (মোটর চালিত রিক্সা) প্রতীক দেয়া হয়। আমি বরাদ্দকৃত প্রতীকের ছবি দিয়ে পোষ্টার ছাপিয়ে বিভিন্ন স্থানে টাঙিয়েছি। এর একদিন পরে আমাকে নির্বাচন পরিচালনা প্রধান (আনু) ডেকে বলেন তোমার প্রতীক হবে ইজি বাইক। আমাকে আমার পূর্বের প্রতীক থেকে সড়িয়ে নতুন ভাবে ইজিবাইকের ছবি দিয়ে পোস্টার ছাপাতে বাধ্য করা হয়েছে। এতে আমি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি এবং আমার সমর্থকরাও বিভ্রান্তিতে পরেছে।’

এদিকে রিক্সা শ্রমিক ইউনিয়নের দ্বি-নির্বাচনের ঘোষিত তফসিল ও নীতিমালা পত্রের একটি কপি সংগ্রহ করেছে গনমাধ্যম কর্মীরা। ঐ কাগজের ১৪ নম্বর ক্রমিকের ‘ট’ এ উল্লেখিত অংশে দেখাযায় সদস্য পদে প্রতীকের তালিকায় থাকা ৪২ টি প্রতীকের মধ্যে ২২ নম্বরে ‘অটোরিকশা’ প্রতীক লেখা রয়েছে। তবে অভিযুক্ত আনোয়ার হোসেন আনু বলেন, ‘আমার বিরুদ্বে আনিত অভিযোগ সত্য নয়।’

অন্যদিকে কার্যকরী সদস্য পদে অংশ নেয়া প্রার্থী মো. আল-আমিন হাওলাদারের অভিযোগ মানতে নারাজ নির্বাচন পরিচালক কাজী খলিলুর রহমান। তিনি বলেন, ‘প্রথমেই আল-আমিনকে ইজিবাইজ প্রতীক দিয়েছি। কিন্তু সে বুঝতে না পেরে মোটর রিক্সার ছবি দিয়ে পোষ্টার ছাপিয়েছে। যা আমরা পাল্টাতে বলেছি। আরেক নির্বাচন পরিচালক মো. ইদ্রিস মল্লিক বলেন, ‘জাতীয় পার্টির নেতা হলেও প্রধান পরিচালক নিরপেক্ষ। এই নির্বাচনে ভোট গ্রহন সুষ্ঠু হবে বলে আমি আশারাখি।

উল্লেখ্যে, এ নির্বাচনে ২৫ টি পদে ইতোমধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারন সম্পাদকসহ বাকি ১৮ টি পদে গোপন ব্যালটে ভোট গ্রহন হবে। ঐ ১৮ পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিচালকের দেয়া তথ্য অনুযায়ী এতে ৭৩৮ জন ভোটার নিজ নিজ ভোট প্রদান করবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

ঝালকাঠি রিক্সা শ্রমিকের ভোট আগামী ১১ ফেব্রুয়ারী

আপডেট সময় : 07:17:50 pm, Thursday, 9 February 2023