Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

জগন্নাথপুরে বাঁধ নির্মাণে হাওরে চলছে প্রতিযোগিতা

  • Reporter Name
  • আপডেট সময় : 09:08:24 pm, Tuesday, 31 January 2023
  • 161 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে বাঁধ নির্মাণে হাওরে চলছে প্রতিযোগিতা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ নিয়ে পিআইসিদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে। সরকারি বেধে দেয়া সময়ের আগেই সবাই কাজ শেষ করতে চান। যে কারণে কার আগে কে কাজ শেষ করবেন এ নিয়ে হাওরে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। পিআইসিদের এমন প্রতিযোগিতামূলক কাজ দেখে স্থানীয় কৃষক-জনতা সন্তোষ প্রকাশ করেছেন।
৩১ জানুয়ারি মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের পশ্চিম প্রান্ত ভূরাখালি গ্রাম এলাকায় গিয়ে দেখা যায়, ৪ ও ৬নং প্রকল্পে প্রতিযোগিতামূলক ভাবে বাঁধ নির্মাণ কাজ চলছে। এ সময় ৪নং পিআইসি কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য রণধীর কান্তি দাস রান্টু বলেন, ইতোমধ্যে আমার প্রকল্পের প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মাটি কাটার কাজ শেষ হয়েছে। আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে। ৬নং পিআইসি কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, আমরা সব সময় ভালো কাজ করে আসছি। গত বছরও ভালো কাজ করায় অকাল বন্যার কবল থেকে হাওর রক্ষা হয়েছে। যে কারণে কর্তৃপক্ষ ভরসা করে আমাদের কাজ দেন। তবে একটি চক্র পিআইসি প্রথাকে প্রশ্নবিদ্ধ করতে কাজ হচ্ছে না বলে মিথ্যাচার করে থাকে। এসব মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে সরেজমিনে হাওরে এসে কাজ দেখার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান। আলমগীর মিয়া, টুনু মিয়া সহ হাওর পাড়ের স্থানীয় কৃষকরা বলেন, এবার কম সময়ে ভালো কাজ হচ্ছে বলে আমরা সন্তোষ প্রকাশ করছি। তা না হলে আমরাই আন্দোলন করতাম।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুর উপজেলা উপ-সহকারি প্রকৌশলী (এসও) হাসান গাজী জানান, এবার পৌণে ৭ কোটি টাকা ব্যয়ে ৪৭টি পিআইসি প্রকল্পের মাধ্যমে ২৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত কাজ চলছে। ইতোমধ্যে প্রায় ২৫ ভাগ মাটি কাটার কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে পুরো মাটিকাটা শেষ হওয়ার সম্ভাবনা আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

জগন্নাথপুরে বাঁধ নির্মাণে হাওরে চলছে প্রতিযোগিতা

আপডেট সময় : 09:08:24 pm, Tuesday, 31 January 2023