Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার চসিক মেয়র শাহাদাত হোসেনের দ্রুত পদক্ষেপে জলাবদ্ধতা কমে স্বস্তি ফিরেছে নগরীতে রাজনগরে বন্যায় প্লাবিত দুই গ্রাম, দুর্ভোগে মানুষ চন্দনাইশে মমতা’র আয়োজনে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন প্রশিক্ষণ বারবার স্থগিত চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী ভাগ্য কোন পথে? গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০ কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে সরকারি সম্পদ উধাও: তোলপাড়

ভোলার লালমোহন ও চরফ্যাশনের ২১ জেলে ভারতের কারাগারে

  • Reporter Name
  • আপডেট সময় : 04:49:08 pm, Wednesday, 25 January 2023
  • 124 বার পড়া হয়েছে

ভোলার লালমোহন ও চরফ্যাশনের ২১ জেলে ভারতের কারাগারে

সিনিয়ার স্টাফ রিপোর্টার

ভোলা।।

ভোলার লালমোহন( ৪)চরফ্যাশন উপজেলার (১৭) সর্বমোট ২১ জেলে বর্তমানে ভারতের কারাগারে বলে জানা গেছে। তারাই পরিবারের একমাত্র উপার্জন কারী বর্তমান সময়ে তারা ভারতের কারাগারে থাকায় চরম বিপাকে পরিবারগুলো দেখার যেন কেউ নেই।পরিবারের আয়ের একমাত্র অবলম্বন না থাকায় তাদের স্ত্রীরা এখন বাবার বাড়ি আশ্রয় নিয়েছেন। দীর্ঘ তিন মাস ধরে ভারতের কারাগারে বন্ধি রয়েছেন তারা। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া এসব জেলেদের সন্ধান মিলেছে ভারতের পশ্চিম বঙ্গের একটি কারাগারে। তাদের ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। তিন মাস ধরে তাদের ফিরে না পাওয়ায় অভাব-অনটনে রয়েছে পরিবার।

লালমোহন পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের ইব্রাহিম, ছালাউদ্দিন, বাবুল ও আবুল কালাম। গত ২০ অক্টোবর চরফ্যাশনের নুরাবাদ গ্রামের সৈয়দ মাঝির ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। সাগরে থাকা অবস্থায় ৪দিনের মাথায় ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানার রাতে তাদের ট্রলারটি সমূদ্রে ডুবে যায়। পরে ভাসতে ভাসতে দিক হারিয়ে ভারতে চলে যায় জেলেরা। ভারতের নৌ-পুলিশ উদ্ধার করে তাদের পশ্চিমবঙ্গের একটি কারাগারে পাঠায়। ৩ মাস তাদের কোন খোঁজ পায়নি স্বজনরা। স্ত্রী-সন্তান, বাবা-মা, ভাই-বোন সকলে নিখোঁজ জেলেদের ফেরার প্রহর গুনছিলো। কারো অপেক্ষা স্বামীর জন্য, কারো অপেক্ষা সন্তানের জন্য। আবার কারো বা অপেক্ষা বাবার জন্য। এরা বেঁচে ছিলেন কী না তাও স্বজনরা জানতেন না। কিছুদিন আগে লালমোহন থানার মাধ্যমে খবর পান নিখোঁজ জেলেরা ভারতের কারাগারে বন্ধি রয়েছে। তাদের বিষয়ে তথ্য পাঠানো হবে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ট্রলার ডুবির পর তাদের সন্ধান মিলেছে ভারতে। তারা জীবিত থাকলেও অবৈধভাবে প্রবেশের দায়ে বন্দি ভারতের পশ্চিম বঙ্গের কারাগারে। ওই কারাগারে লালমোহনের ৪ জন ছাড়াও চরফ্যাশন উপজেলার আরো ১৭ জেলে বন্দি রয়েছে।

স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করলেও ৩ মাসেও দেশে আনা সম্ভব হয়নি। এতে নিখোঁজদের পরিবারে শঙ্কা কাটছে না। এদের মধ্যে ইব্রাহিম ও বাবুলের স্ত্রী সংসার চালাতে না পেরে সন্তানদের নিয়ে চলে গেছেন বাবার বাড়িতে। প্রিয়জনকে ফিরে পেতে অভাব-অনটনে অপেক্ষার প্রহর গুনছেন তারা। ইব্রাহিমের স্ত্রী ইয়াসমিন জানান, ৬ বছরের এক ছেলে ও ১১ বছরের ১ মেয়েকে নিয়ে তার সংসার চালাতে কষ্ট হচ্ছিল। পরিবারে আয়ের একমাত্র অবলম্বন ছিলেন স্বামী ইব্রাহিম। সংসার চালাতেই জীবনের ঝুঁকি নিয়ে সাগরে যান মাছ ধরতে। তিনি এখন কারাগারে বন্ধি থাকায় সংসার চলছে না। তাই বাধ্য হয়ে দুই সন্তানসহ বাবার বাড়ি চলে গেছেন। বাবুলের স্ত্রী বিবি ফাতেমাও সন্তানসহ বাবার বাড়ি চলে গেছেন। তার সংসারেও আয়ের আর কোন পথ নেই। পরিবারের মুখে হাসি ফোটাতে দুর্যোগ উপেক্ষা করেই মাছ ধরতে সাগরে গিয়ে এখন ভারতের কারাগারে বন্ধি হয়েছেন এসব জেলে। দ্রæত সময়ে তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবী তুলেছেন স্বজনরা।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, লালমোহনের ৪ জেলে পশ্চিম বঙ্গের একটি কারাগারে বন্ধি আছে। তাদের ব্যাপারে খোঁজ খবর নিতে তথ্য চাওয়া হয়েছিল। আমরা সব ধরণের তথ্য দিয়েছি। তাদের ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার

ভোলার লালমোহন ও চরফ্যাশনের ২১ জেলে ভারতের কারাগারে

আপডেট সময় : 04:49:08 pm, Wednesday, 25 January 2023