Dhaka , Friday, 13 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র কথিত ইফতার মাহফিলের আড়ালে আওয়ামী সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান। রামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ

বশেমুরবিপ্রবিতে জুনিয়র কর্তৃক সিনিয়রকে মারধর

  • Reporter Name
  • আপডেট সময় : 09:59:09 pm, Tuesday, 10 January 2023
  • 172 বার পড়া হয়েছে

বশেমুরবিপ্রবিতে জুনিয়র কর্তৃক সিনিয়রকে মারধর

বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বাসের সিট দখলকে কেন্দ্র করে জুনিয়র শিক্ষার্থী কর্তৃক এক সিনিয়রকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার সকালে খুলনাগামী ডাবল ডেকার বাস বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খুলনা থেকে বিশ্ববিদ্যালয়গামী ডাবল ডেকার বাসে অবৈধভাবে সিট দখল করতে যান বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নোমান আহমেদ তাসনিম। এসময় পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসিফ আহমেদ বাঁধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে বাস বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর তাসনিম আসিফের ওপর হামলা করেন। এতে তিনি চোখে-মুখে মারাত্মক আঘাত পান।

পরে আহত অবস্থায় আসিফকে উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেয়া হলে তাকে চোখের সার্জারির জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নোসা চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়। সার্জারি শেষে বর্তমানে তিনি গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শিক্ষার্থী আসিফ আহমেদ বলেন, ‘খুলনা থেকে বাস ক্যাম্পাসে এসে পৌঁছালে আমি হেটে আসতেছিলাম আমাকে পিছন দিয়ে এসেই ঘুষি মারছে চশমা ভেঙ্গে আমার চোখে কাচ ঢুকে গেছে। পরে কাঠ দিয়ে পিছনদিকে আঘাত করছে।’

এ বিষয়ে অভিযুক্ত তাসনিম বলেন, ‘বিষয়টা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আসার পর বাস থেকে নামার সময় একজন শিক্ষার্থী তার নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি আমাকে গালি দিয়ে ঘটনার বর্ণনা দেন। আমি বিষয়টি শুনতে পেয়ে প্রতিবাদ জানাই। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পাশে থাকা একটি কাঠ দিয়ে আমার হাতে আঘাত করেন। তার আঘাতে আমি হাতে মারাত্মক আঘাত পাই এবং আমার ৯০ হাজার টাকা মূল্যের ফোন নষ্ট হয়ে যায়। পরে আমি তাকে পাল্টা ঘুষি দেই এবং তার হাতে থাকা কাঠটি কেড়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করি।’

এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, কাঠ হাতে তাসনিম এবং লাঠি হাতে একই বিভাগের ইমন শেখ বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বর থেকে ছেলেদের হল গেটের দিকে ছুটে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান হামলার পর পালানোর উদ্দেশ্যেই এই দুই শিক্ষার্থী লাঠি এবং কাঠ নিয়ে ছুটছিলেন।

এ বিষয়ে প্রক্টর ড. মো: কামরুজ্জামান বলেন, আহত শিক্ষার্থীর চিকিৎসার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে এবং অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

বশেমুরবিপ্রবিতে জুনিয়র কর্তৃক সিনিয়রকে মারধর

আপডেট সময় : 09:59:09 pm, Tuesday, 10 January 2023