Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রাবিতে চারুকলার প্রতিষ্ঠা বার্ষিকী ও জয়নুল জন্মজয়ন্তী উদযাপন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:41:31 pm, Thursday, 29 December 2022
  • 139 বার পড়া হয়েছে

রাবিতে চারুকলার প্রতিষ্ঠা বার্ষিকী ও জয়নুল জন্মজয়ন্তী উদযাপন

রাবি প্রতিনিধি।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারুকলার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জয়নুল জন্মজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মুক্তমঞ্চে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন আজকের দিনে জন্মগ্রহণ করেন। কিশোরগঞ্জে জন্ম নেওয়া এই মানুষটির উপর ব্রহ্মপুত্রের ব্যাপক প্রভাব ছিল। তার মনন জগতে প্রভাব ফেলেছিল তৎকালীন ‘ক্যালকাটা’ নামক একটা গ্রুপ। জয়নুল সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন অবনী রায় নামক একজন বামপন্থী শিল্পীর দ্বারা। তিনি একজন অনন্য প্রতিভার মানুষ ছিলেন। জয়নুল আবেদিন প্রাচ্য এবং প্রাতিচ্যের মধ্যে সবসময় শিল্পের ফারাক রেখেছেন। বাঙ্গালির যত কিছু আছে তিনি তা সকলই ধারণ করেছিলেন। তার প্রতিটি শিল্পকর্মের বর্ণনা আছে যা অত্যন্ত বাঙালি, বাঙালি জাতীয়তাবাদ ও বাংলাদেশ সংলগ্ন। জয়নুলকে আমাদের স্¦ীকার করতেই হবে। কারণ তার পৌরহিত্যের কারণেই ঢাকায় আর্ট কলেজ ও বাংলাদেশে চারুকলার জন্ম হয়েছে।’

প্রধান আলোচকের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, ‘প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক আবু তাহের বলেন, আজকের দিনে শিল্পী জয়নুল আবেদিনের জন্ম হয়েছে বলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা প্রতিষ্ঠিত করতে পেরেছেন। পরবর্তীতে চট্রগ্রাম, রাজশাহী, খুলনা এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিল্পচার্চার প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তার সারাটা জীবন কেটেছে সংগ্রামের মধ্য দিয়ে। এই সংগ্রাম ছিলো তার অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে, সামাজিক নানা রকম বাধা, কুসংস্কারের বিরুদ্ধে। দেশ বিভাগের পর ঢাকায় এসে তার শিল্পচর্চার প্রতিষ্ঠান গড়ার পেছনে সবচেয়ে বেশি বাধা এসেছিলো। সেই বাধা ছিলো পাকিস্থানের প্রশাসনিক বাধা, সমাজে শিল্পকলাকে গ্রহণ করার বাধা। এইসব বাধাকে অতিক্রম কবে তিনি বেড়িয়ে এসেছেন।’

বিশেষ অতিথির বক্তবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যপক অবায়দুর রহমান প্রামানিক বলেন, ‘শিল্পকলার মাধ্যমে আমরা কোনো জিনিস অল্প সময়ের মধ্যে গভীরভাবে বুঝতে পারি। জয়নুল আবেদিন ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী। তিনি দুর্ভিক্ষের ছবি আকার মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেন। এই ছবিগুলো শুধু দেশেই নয় তাকে বিশ্বের কাছে পরিচিত করে দিয়েছে। প্রকৃতি, বাংলাদেশের জনজীবন ও মানুষের সংগ্রামের বিষয় তিনি তার ছবিতে তুলে ধরেছেন। ’

জয়নুল আবেদিন ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জে জন্ম গ্রহন করেন। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ-চিত্রমালা, মই দেয়া, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। ১৯৭০ খ্রিস্টাব্দে গ্রামবাংলার উৎসব নিয়ে আঁকেন তার বিখ্যাত ৬৫ ফুট দীর্ঘ ছবি নবান্ন। জয়নুল আবেদিনের জন্মদিনকে অনুস্মরণ করে ১৯৭৮ সালের ২৯ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ প্রতিষ্ঠা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা

রাবিতে চারুকলার প্রতিষ্ঠা বার্ষিকী ও জয়নুল জন্মজয়ন্তী উদযাপন

আপডেট সময় : 07:41:31 pm, Thursday, 29 December 2022