Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ভোলার মদনপুরে চরদখলের অভিযোগে নান্নু‌ চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 05:58:48 pm, Wednesday, 21 December 2022
  • 258 বার পড়া হয়েছে

ভোলার মদনপুরে চরদখলের অভিযোগে নান্নু‌ চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

ভোলা

স্টাফ রিপোর্টার।।

ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চর বৈরাগিয়ায় ভূমিদস্যু নাছির উদ্দিন নান্নু চেয়ারম্যান এর বিরুদ্ধে চর বৈরাগীয়া শিকস্তী ভূমি মালিক সমিতি মানববন্ধন করেছে। মঙ্গলবার (২০ডিসেম্বর) দূপুরে চর বৈরাগিয়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে চর বৈরাগিয়ার জমির প্রকৃত মালিকরা অংশগ্রহণ করেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী জমির মালিকরা অভিযোগ করে বলেন, চাঁদাবাজ ও জাল দলিলকারী চক্র,সন্ত্রাসী, মামলাবাজ মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু ও তার সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন যাবত জোরপূর্বক আমাদের মালিকানা জমি দখল করে আছে। আমাদের জমিতে আমাদের চাষাবাদ করতে দিচ্ছে না।

উল্লেখ্য, এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, আলাউদ্দিন তালুকদার (৩৫), তিনি অভিযোগ করে বলেন, আমরা ১৫ গন্ডা জমির মালিক অথচ নান্নু চেয়ারম্যান ও বেলায়েত আমাকে কোন জমি চাষ করতে দিচ্ছে না। পেটের দায় বাধ্য হয়ে বেলায়েত কে ৬০০০ হাজার টাকা দিয়ে ৪ একর জমি চাষ করেছি। ভুক্তভোগী আব্দুল হক ফরাজী (৭৫) বলেন, এ চরে আমাদের ১০ কানি জমির রয়েছে, অথচ এই ভূমিদস্যু নান্নু চেয়ারম্যানে বেলায়াত বাহিনী দিয়ে চরে এরকম সন্ত্রাস কায়েম করেছে যে আমি ১ গন্ডা জমিও চাষ করতে পারছি না।
আরেক ভুক্তভোগী মামুন (৩০) অভিযোগ করে বলেন, নান্নু চেয়ারম্যান ও বেলায়েত আমাকে ১০ একর জমি দিবে বলিয়া ৩ লক্ষ টাকা নেয়, অথচ আজ পর্যন্ত আমাকে কোন জমি তো দেয়নি আমার টাকাও ফেরত দিচ্ছে না। এছাড়াও আমার ব্যবহৃত একটি মোটরসাইকেল বেলায়েত ৬০ হাজার টাকা দাম করিয়া নিয়ে যায়। মোটরসাইকেলের টাকা ও জমি বাবদ নেওয়া ৩ লক্ষ টাকা আজ পর্যন্ত আমাকে বুঝিয়ে দেয়নি। আমি টাকা চাইতে গেলে সন্ত্রাসী বেলায়েত আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

এছাড়াও নাসির উদ্দিন নান্নুর চেয়ারম্যান, বেলায়েত ও সিরাজ কসাই এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে চর বৈরাগিয়ায় আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার নাম করিয়া প্রত্যেক সুবিধাবী থেকে ৩ হাজার, ৪ হাজার, ৫ হাজার ও ১৫ হাজার টাকা পর্যন্ত নিয়ে নেয়। ভুক্তভোগী রাবেয়া বেগম (৩০) বলেন বেলায়েত আমার কাছ থেকে এ ঘরের জন্য ৩ হাজার টাকা নেয়। একই অভিযোগ করে কবির হোসেন বলেন একটি ঘরের জন্য আমাকে পাঁচ হাজার টাকা দেওয়া লাগছে। দুলাল হাওলাদার (৫১) বলেন ২টি ঘরের জন্য আমার কাছ থেকে বেলায়েত ১৫ হাজার টাকা নেয়। অভিযোগ রয়েছে সিরাজ কসাই আবাসনের ১০টি ঘর দখল করে আছে। উক্ত ঘর গুলোতে গরু, ছাগল রাখেন সে। একইভাবে বেলায়েত ও তার আত্মীয়স্বজনরা আবাসনের ঘর গুলো দখল করে রেখেছে।

এসব বিষয়ে অভিযুক্ত মদনপুর ইউপি চেয়ারম্যান নাছিরউদ্দিন নান্নু,বেলায়েত হোসেনসহ অন্যান্যদের সাথে যোগাযোগ করা হলে তারা এসব ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা

ভোলার মদনপুরে চরদখলের অভিযোগে নান্নু‌ চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : 05:58:48 pm, Wednesday, 21 December 2022