Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান – ক্লিনিকের দুই দালালকে জরিমমানা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:37:02 pm, Tuesday, 20 December 2022
  • 187 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান - ক্লিনিকের দুই দালালকে জরিমমানা

মো. ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈরে রুমাইছা জেনারেল হসপিতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের নিয়োগকৃত দুই দালালকে মাথাপিছু দুই হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই দুই দালালকে হাতেনাতে আটকের পর ভ্রাম্যমান আদালত তাদের দুইজনকে মাথাপিছু দুই হাজার টাকা করে জরিমানা করে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

অভিযোগে জানা যায়, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম আসঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ রোগীদের বাইরে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করাতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। এছাড়া দালালের কারণে রোগী ও তাদের স্বজনরা নানা হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয় বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও রোগনির্ণয়কেন্দ্রের (ডায়াগনষ্টিক সেন্টার) মালিকেরা এই দালাল চক্র গড়ে তুলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ব্যবস্থাপত্রে পরীক্ষা-নিরীক্ষা লিখে দেওয়ার পর দালালেরা নানা কৌশলে স্থানীয় ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে রোগীদের নিয়ে যায়। এসব দালালেরা বিনিময়ে নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে মাসিক বেতন/কমিশন পেয়ে থাকেন। একইভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা হাসপাতাল,ক্লিনিক ও রোগনির্ণয়কেন্দ্রের (ডায়াগনষ্টিক সেন্টার) মালিকের কাছ থেকে লোভনীয় কমিশন পেয়ে থাকেন বলে জানা যায়। এই দালাল চক্র বন্ধে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় শিউলি আক্তার (৩৫) ও মোস্তাকিন মিয়া (২০) নামে দুই দালাল হাতেনাতে ধরা পড়লেও বাকি দালালেরা ভ্রাম্যমান আদালতের আগমনের খবরে দৌড়ে পালিয়ে যায়। পরে আটককৃতদের মাথাপিছু দুই হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে হাসপাতালে দালাল বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আল-বেলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমান আদালতে জরিমানা প্রাপ্তরা স্থানীয় রুমাইছা জেনারেল হসপিতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের নিয়োগকৃত দালাল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা

কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান – ক্লিনিকের দুই দালালকে জরিমমানা

আপডেট সময় : 06:37:02 pm, Tuesday, 20 December 2022