Dhaka , Wednesday, 4 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান চট্টগ্রামকে ক্লিন-গ্রিন সিটি হিসেবে গড়তে একযোগে কাজ করতে হবে: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক নেতা মো. আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীর খাবার নিয়ে প্রতারণা

  • Reporter Name
  • আপডেট সময় : 10:47:30 pm, Saturday, 17 December 2022
  • 283 বার পড়া হয়েছে

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীর খাবার নিয়ে প্রতারণা

মোঃ সৌরভ হোসাইন (সবুজ)

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল,
পুরোপুরি চালু না হলেও নানা কারণে আলোচিত ৫০০ শয্যার এই হাসপাতালে রোগীদের খাবার সরবরাহ নিয়ে নতুন করে প্রতারণা শুরু হয়েছে। সরকারি টেন্ডার না হলেও ঢাকার এক প্রতিষ্ঠানের লাইসেন্সে স্থানীয় দু’জন সাব-ঠিকাদার বিশেষ সমঝোতায় খাবার সরবরাহ করছেন। দাম বৃদ্ধির অজুহাতে নিম্নমানের খাবর দিলেও দেখার যেন কেউ নেই। এর আগে নির্মাণকাজের সময় কাগজে-কলমে ক্রয়-সার্ভে কমিটি দেখিয়ে ভুয়া বিল-ভাউচারে অর্থ লোপাট নিয়েও আলোচিত প্রতিষ্ঠানটি।

ইনডোর”আউটডোর পুরোপুরি চালু না হলেও ছয় মাস আগে থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন গড়ে দেড় শতাধিক রোগী ভর্তি করা হচ্ছে। গত মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা যায়, সকালের খাবারের তালিকায় রোগীপ্রতি ১০০ গ্রামের পরিবর্তে ২০ গ্রাম ওজনের পাউরুটি দেওয়া হয়েছে। দুধও সাদা পানির মতো। মুরগির মাংস রোগীপ্রতি ২২০ গ্রাম হিসাবে চুক্তিতে ১৩৫ জন রোগীর জন্য দু’বেলা ২৯ কেজি ৭০০ গ্রাম দেওয়ার কথা। তবে ব্রয়লার মুরগির সলিড মাংস ৫ কেজি ৭০০ গ্রাম সরবরাহ করা হয়েছে। রোগীপ্রতি মুরগির মাংস ১১০ গ্রামের স্থলে এ দিন ২০ গ্রাম করে দেওয়া হয়। তাও পাননি সব রোগী। ‘স্বর্ণা’ চালের পরিবর্তে দেওয়া হচ্ছে মোটা ও গন্ধযুক্ত চাল।

রন্ধনশালায় বাবুর্চির দায়িত্বে থাকা আউটসোর্সিং কর্মচারী জাহাঙ্গীর হোসেন, গোলাম মোস্তফা ও মোকাদ্দেস আলী সমকালকে জানান, সপ্তাহের দু’দিন রুই মাছ, দু’দিন পাঙাশ মাছ, দু’দিন মুরগি এবং একদিন খাসির মাংস দেওয়ার কথা চুক্তিতে থাকলেও বাস্তবে ওজন ভিন্নরূপ। খাসির মাংস দু’বেলায় ৬০ গ্রাম দেওয়ার কথা থাকলেও ৮ থেকে ১০ গ্রাম দেওয়া হয়। ছয় মাস থেকে এভাবে চললেও দেখার কেউ নেই। আউটসোর্সিং কর্মচারীরা সাত মাস ধরে বেতন পাচ্ছেন না। প্রতিবাদ করলে কর্তৃপক্ষ তাঁদের বিদায় করে দিতে পারে। হাসপাতালের স্টুয়ার্ড মাসুদ রানা প্রতিবেদককে বলেন, ‘বারবার প্রতিবাদ করায় তিনি ঠিকাদারদের শত্রুতে পরিণত হয়েছেন। খাবার মনিটরিং কমিটির লোকজন প্রতিদিন তদারকি করলে এ অবস্থার সৃষ্টি হতো না।’

হাসপাতালের উপপরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল বলেন, ‘দাম বৃদ্ধির অজুহাতে রোগীর খাবার নিয়ে বড় ধরনের প্রতারণা করা হলেও আমার পদক্ষেপ নেওয়ার কোনো ক্ষমতা নেই। নিম্নমানের খাবার সরবরাহ অমানবিক।’ তিনি আরও বলেন, ‘মুরগির মাংস প্রতি বেলায় ১১০ গ্রামের বিপরীতে দেওয়া হচ্ছে ২০ গ্রাম। খাসির মাংসের দিন দেওয়া হচ্ছে ভিন্ন কিছু। পাঙাশ-রুই মাছও ছোট সাইজ। চাল গন্ধযুক্ত। বললেও বিপদ, না বললেও বিবেকের কাছে বারবার পরাজিত হই।’

হাসপাতালের পরিচালক ডা. সায়ফুল ফেরদৌস মুহা. খায়রুল আতাতুর্ক জানান, জরুরি ভিত্তিতে হাসপাতালে ইনডোর-আউটডোর চালু করার কারণে রোগীর খাবার সরবরাহের টেন্ডার আহ্বান করা সম্ভব হয়নি। চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হলেও কাঙ্ক্ষিত মানের খাবার সরবরাহ না করায় জরুরি ভিত্তিতে টেন্ডার আহ্বান করা হবে। তবে মাত্র ১২৫ টাকায় প্রতিদিন একজনের খাবার সরবরাহ করা সহজ ব্যাপার নয়। রোগীর জন্য প্রতিদিন ৫০ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা বরাদ্দের প্রস্তাবনা অধিদপ্তরে পাঠানো হয়েছে। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এস আর ট্রেড ইন্টারন্যাশনালের দায়িত্বপ্রাপ্ত সাব-ঠিকাদার একরামুল হক সমকালকে বলেন, রোগীপ্রতি সরকারি বাজেট ১২৫ টাকা হলেও ভ্যাট-উৎসে কর ও অন্যান্য খরচ বাদে ৯২ টাকায় তিন বেলা খাবার সরবরাহ করা কঠিন বিষয়।
এর আগে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ কাজের সময় অর্থ লোপাট নিয়ে বিভিন্ন পত্রিকা ও প্রিন্ট মিডিয়ার একাধিক রিপোর্ট প্রকাশ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব শাখার কিছু দুর্নীতিবাজ কমকর্তা-কর্মচারীর যোগসাজশে প্রতিষ্ঠানটির ২৫ কোটি টাকা লোপাট করার অভিযোগ ওঠে ঢাকার এম জাহান ও গ্রিন ট্রেডের মালিক মাহফুজ হুদা সৈকত ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ নিয়ে মামলা হলে তদন্তে নামে দুদক। তবে অভিযুক্তরা এখনও অধরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীর খাবার নিয়ে প্রতারণা

আপডেট সময় : 10:47:30 pm, Saturday, 17 December 2022