Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে তারুণ্যের সাইকেল র‌্যালি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:07:12 pm, Thursday, 24 November 2022
  • 137 বার পড়া হয়েছে

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে তারুণ্যের সাইকেল র‌্যালি

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমতায় যাত্রা তারুণ্যের সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের মুজিব চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষব্যাপী প্রচারণার অংশ হিসেবে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক-প্রাণ, নোয়াখালী জেলা স্কাউট এবং অ্যাকশনএইড বাংলাদেশ যৌথভাবে এ র‌্যালির আয়োজন করে।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে র‌্যালিটির প্রথম অংশ শেষ হয়। তারপর দুই ভাগে বিভক্ত হয়ে সুবর্ণচর ও বেগমগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে।
র‌্যালিতে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধ, নারীদের ঘরে-বাইরে-কর্মস্থলে নিরাপদ চলাচল নিশ্চিত করা, ধর্মীয়সহ সব ধরনের সভা-সমাবেশে নারীবিরোধী বক্তব্য বন্ধ করা, যৌন হয়রানি সংক্রান্ত মামলার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত চালুর দাবি জানান।
প্রধান অতিথি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, সবাই সমন্বিতভাবে সামাজিক দায়বদ্ধতা নিয়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করতে হবে। শুধু আইন দিয়ে নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব নয়। নারীকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে এবং সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান আহরণ করে তা কাজের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে।
এসময় তিনি সহিংসতার শিকার নারী ও কন্যার সঙ্গে মানবিক ও জেন্ডার সংবেদনশীল আচরণ এবং তাদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা জোরদার করা প্রয়োজন বলে উল্লেখ করেন।
পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক- প্রাণের নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ বলেন, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’র অংশ হিসেবে নারীর প্রতি সহিংসতা মুক্ত সংস্কৃতির বিকাশে তরুণদের অংশগ্রহণে এই র‌্যালির আয়োজন করা হয়েছে। আমরা এটাকে সমতার যাত্রা বলছি। নোয়াখালীতে নারী নির্যাতন দিন দিন বেড়ে চলেছে। এর সাথে কিশোরদের নাম যুক্ত করা হচ্ছে। তাই সহিংসতা প্রতিরোধে কিশোর তরুণরা মিলে এই সমতার র‌্যালি।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমিন, এনআরডিএসের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, নারী অধিকার জোটের সাধারণ সম্পাদক মনোয়ারা মিনু প্রমূখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে তারুণ্যের সাইকেল র‌্যালি

আপডেট সময় : 07:07:12 pm, Thursday, 24 November 2022