Dhaka , Sunday, 8 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

জগন্নাথপুরে অপরিকল্পিত সেতু নির্মাণ  – সরকারী অর্থ অপচয়

  • Reporter Name
  • আপডেট সময় : 11:33:49 pm, Sunday, 13 November 2022
  • 145 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে অপরিকল্পিত সেতু নির্মাণ  - সরকারী অর্থ অপচয়

জগন্নাথপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি ।।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিভাগ জগন্নাথপুর কর্তৃক ২০১৫-২০১৬ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের হাজী ছায়েদ মিয়ার বাড়ির খালের উপর ২৬ফুট সেতু কোন রাস্তা ছাড়াই নির্মাণ করা হয়েছে। তবে সেতুটি নির্মাণ ব্যয় সহ কোন প্রকার তথ্য দিতে পারেনি পিআইও কর্মকর্তা মো: শাহাদাৎ হোসেন ভুইয়া। রাস্তাবিহিন ওই সেতুটি এলাকাবাসীর কোন কাজেই আসছেনা। বরং রাস্তা বিহীন ওই সেতু নির্মানে সরকারী অর্থ অপচয় ও ব্রিজের কারনে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, গাদিয়ালা জলসহাল সংলগ্ন গ্রামবাসীর অভ্যন্তরীন যোগাযোগের কোন রাস্তা নেই। ফলে হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু অজ্ঞাত কারণে ২০১৭সালের ২০জানুয়ারী সেখানে কোন প্রকার রাস্তা নির্মাণ না করেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অর্থায়নে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়। রাস্তা বিহীন উঁচু ওই সেতু নির্মাণ করায় একদিকে সরকারের অর্থ অপচয় অপরদিকে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা হরিচরণ বিশ্বাসের ছেলে কেবল বিশ্বাস জানান, সেতুটি নির্মাণের আগে শুকনা মৌসুমে মানুষ সরাসরি যাতায়াত করতো। কিন্তু সেতু নির্মাণের কারণে বিকল্প পথে যাতায়াত করায় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষার মৌসুমে এই দূর্ভোগ চরম আকার ধারণ করে। চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল জানান, এ সেতুটির কোন প্রয়োজন ছিলনা। অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করে সরকারের অর্থের অপচয় করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: শাহাদাৎ হোসেন ভূইয়া জানান, কোন জায়গায় ব্রীজ অথবা সেতু নির্মাণ করতে হলে এমপি, মন্ত্রীর ডিও লেটার ও স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের সম্মতিতে ব্রীজ নির্মাণ করা হয়। এতে আমাদের করার কিছু থাকেনা। ঐ সেতুটি আমার দায়িত্বকালীন সময়ে নির্মাণ করা হয়নি। তাই ব্রীজটি কিভাবে নির্মাণ হয়েছে আমার জানানেই। এলাকাবাসী নির্মিত সেতু থেকে বেতাউকা পর্যন্ত রাস্তা নির্মানে স্থানীয় সাংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সু-দৃষ্টি কামনা করছেন এবং অপরিকল্পিত ভাবে সেতুটি নির্মাণ করে সরকারী অর্থ অপচয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

জগন্নাথপুরে অপরিকল্পিত সেতু নির্মাণ  – সরকারী অর্থ অপচয়

আপডেট সময় : 11:33:49 pm, Sunday, 13 November 2022