Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

জগন্নাথপুরে রাধারমণ উৎসবে জনতার ঢল

  • Reporter Name
  • আপডেট সময় : 05:48:03 pm, Thursday, 10 November 2022
  • 216 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে রাধারমণ উৎসবে জনতার ঢল

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাধারমণ উৎসব চলছে। উৎসবে হাজার হাজার জনতার ঢল নেমেছে। রাধারমণের কালজয়ী ধামাইল গান ও লোক সংগীত গেয়ে উৎসব মাতিয়ে তোলেন শিল্পীরা। ৯ অক্টোবর বুধবার রাত থেকে ২ দিন ব্যাপী রাধারমণ উৎসব শুরু হয়। প্রতি বছরের মতো এবারো বৈষ্ণব কবি রাধারমণ দত্ত পূরকায়স্থ এর ১০৭ তম প্রয়াণ দিবস উপলক্ষে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে স্থানীয় কেশবপুর বাজার এলাকায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিমের সভাপতিত্বে এবং আবু হেনা রনি, সানি আহমদ ও শেখরুল ইসলাম সোহাগের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, বর্তমান প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন ও নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী।
বক্তব্য রাখেন, রাধারমণ পরিষদের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, পৌর কাউন্সিলর আলাল হোসেন, ডা. মারজান আহমদ, শিক্ষক মোশারফ হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, মধু মিয়া চৌধুরী প্রমূখ। এ সময় রাধারমণ পরিষদের সভাপতি জিলু মিয়া, সহ-সভাপতি আছকির আলী, যুগ্ম-সম্পাদক রমজান আলী, পরিষদ নেতা টুনু মিয়া, তোতা মিয়া, চুনু মিয়া, রিপন মিয়া, লিটন মিয়া, তৈয়ব আলী, আলমগীর হোসেন সহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। সভায় বৈষ্ণব কবি রাধারমণকে মরোনোত্তর একুশে পদকে সম্মানিত করা, পাঠ্যপুস্তকে রাধারমণের স্মৃতি অর্ন্তভূক্ত করা ও রাধারমণের সম্পত্তি রক্ষা করার দাবি জানান বক্তারা।
সভা শেষে অনুষ্ঠানের শুরুতেই ধামাইল গান হয়। পরে সংগীত পরিবেশন করেন দেশের নামকরা শিল্পী খাদিজা ভান্ডারী, চ্যানেল আই সেরাকণ্ঠ বৃষ্টি তালুকদার বন্যা, শাপলা সরকার, বাউল শিল্পী ছুরত মিয়া, হারুন মিয়া, ফয়সল গণি শাহ ও চম্পা মনি সহ অনেকে। এতে ভ্রমর কইও গিয়া, আমারে আসিবার কথা কইয়া, জলের ঘাটে দেইখা আইলাম কি সুন্দর শ্যামরায়, বন্ধু হরি দয়াময় সহ রাধারমণের কালজয়ী গ্রাম বাংলার জনপ্রিয় গান গেয়ে উৎসব মাতিয়ে তোলেন শিল্পীরা। এতে হাজার হাজার জনতার উপস্থিতিতে উৎসব প্রাঙ্গন সহ আশপাশ এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা

জগন্নাথপুরে রাধারমণ উৎসবে জনতার ঢল

আপডেট সময় : 05:48:03 pm, Thursday, 10 November 2022