Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

জগন্নাথপুরে স্বপ্নের রাণীগঞ্জ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 07:43:20 pm, Monday, 7 November 2022
  • 167 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে স্বপ্নের রাণীগঞ্জ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন এলাকায় কুশিয়ারা নদীতে একটি সেতুর অভাবে যুগযুগ ধরে মানুষ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়ে আসছিলেন। এ সময় দুর্ভোগের শিকার হওয়া মানুষের একটাই স্বপ্ন ও দাবি ছিল কুশিয়ারা নদীতে একটি সেতু হবে। সেতু হলে আর দুঃখ-কষ্ট থাকবে না। একটি মাত্র সেতুর অভাবে অত্র অঞ্চলের মানুষ সিলেট হয়ে ঢাকায় যাতায়াত করতেন। এতে অতিরিক্ত সময়, অধিক দুরত্ব ও অতিরিক্ত ভাড়া গুণতে হয়েছে।
অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্ঠায় ২০১৭ সালে প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে কুশিয়ারা নদীর উপর রাণীগঞ্জ সেতু নির্মাণ কাজ শুরু হয়। পরিকল্পনামন্ত্রী সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়মিত তদারকিতে মাত্র ৬ বছরের মাথায় ২০২২ সালের অক্টোবরে সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে।
পরিশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও দিন ব্যাপী নানা উৎসব আয়োজনের মধ্য ৭ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে দেশের ১০০টি সেতুর সাথে ভার্চুয়ালি রাণীগঞ্জ সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় ভাবে রাণীগঞ্জ বিদ্যালয় উচ্চ মাঠ থেকে ভার্চুয়ালিযুক্ত থেকে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে ধামাইল গান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাউল গান ও উপকারভোগী বক্তব্য রাখেন। এতে রাণীগঞ্জ মাঠের অনুষ্ঠান মঞ্চে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক এমপি অ্যাডভোকেট শাহানা রব্বানী, সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজুর রহমান, সুনামগঞ্জ পুলিশ সুপার এহসান শাহ, নির্বাহী জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কাশেম, সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রশাসনের সকল পর্যায়ের উধ্বর্তন কর্মকর্তাগণ, রাণীগঞ্জ সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিঃ এর উর্ধ্বতন কর্মকর্তাগণ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, নব-নির্বাচিত জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, নব-নির্বাচিত সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, নব-নির্বাচিত জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি ছালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত সহ সকল শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বাদ্যযন্ত্র বাজিয়ে ও সংগীত অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান ও সেতু এলাকা মাতিয়ে তুলেন শিল্পীরা। এতে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ২০ হাজার মানুষের সমাগম হয়।
পরে রাণীগঞ্জ সেতুতে আনুষ্ঠানিক ভাবে গাড়ি চলাচল উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। রাণীগঞ্জ সেতুটি উদ্বোধনের মাধ্যমে অবহেলিত ভাটির জনপদের মানুষের জন্য নতুন দিগন্তের সূচনা হলো। যুগযুগ ধরে চলে আসা কষ্টের সমাপ্তি হয়েছে। এখন আর সিলেট হয়ে ঢাকা যেতে হবে না। জগন্নাথপুর থেকে সরাসরি ঢাকা যাতায়াত করা যাবে। এতে দুরত্ব কমেছে ৫২ কিলোমিটার রাস্তা। সময় বাঁচলো কমপক্ষে ২ ঘন্টা। ভাড়া কমলো প্রায় ২০০ টাকা। দেশের সার্বিক উন্নয়নে আরেক ধাপ এগিয়ে গেলো পুরো সুনামগঞ্জবাসী। তাই রাণীগঞ্জ সেতুটি উপহার দেয়ায় আনন্দে আপ্লুত হয়ে সর্বস্তরের উপকারভোগী জনতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা

জগন্নাথপুরে স্বপ্নের রাণীগঞ্জ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : 07:43:20 pm, Monday, 7 November 2022