Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

জগন্নাথপুরে ভোটযুদ্ধ বুধবার 

  • Reporter Name
  • আপডেট সময় : 09:22:13 pm, Monday, 31 October 2022
  • 196 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে ভোটযুদ্ধ বুধবার 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত হিসেবে পরিচিত জগন্নাথপুর উপজেলা। ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার মোট ভোটার সংখ্যা এক লাখ ৯০ হাজার ৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩২৩ ও নারী ভোটার ৯৩ হাজার ৭১৬ জন। এবার ইভিএম ভোট হবে। ৮৯টি কেন্দ্রের মাধ্যমে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২ নভেম্বর বুধবার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে সাদামাটা থাকলেও শেষ সময়ে এসে জমে উঠেছে নির্বাচনী ভোটযুদ্ধ। জনরায়ে কে হাসছেন বিজয়ের হাসি। তা দেখার প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন উপজেলাবাসী।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ সহ ৩টি পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আকমল হোসেন (নৌকা), সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান (মোটরসাইকেল), স্বতন্ত্র হলেও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক মুক্তাদির আহমদ মুক্তা (আনারস), জমিয়তে উলামায়ে মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) ও জাতীয় পার্টি পরিচিত যুক্তরাজ্য প্রবাসী প্রার্থী আব্বাস চৌধুরী লিটন (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র (তালা) উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ ছালেহ আহমদ (চশমা), বিএনপি পরিচিত যুক্তরাজ্য প্রবাসী আবদুল মতিন লাকি (টিয়া পাখি), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক) ও যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল মিয়া (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ নেত্রী সুফিয়া খানম সাথী (ফুটবল), রিনা বেগম (কলস) ও সেলিনা বেগম (হাঁস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান ২ মুখি লড়াই জমে উঠেছে। এ নির্বাচনের মাধ্যমে তাদের হারানো চেয়ারম্যান পদটি পুনরায় উদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামীলীগ। ধরে রাখতে প্রাণপন চেষ্ঠা করছে বিএনপি। তবে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তা এবার চমক দেখাতে পারেন। জমিয়তের নতুনমুখ প্রার্থী সৈয়দ তালহা আলমও লড়াইয়ে আছেন। এ দুই প্রার্থীর ভোটের হিসাব-নিকাশ মেলানো কঠিন হয়ে পড়েছে। শেষ সময়ে নির্বাচনে রাজনৈতিক মেরুকরণ, নিরবতার প্রকাশ ও আঞ্চলিকতার প্রভাব পড়তে পারে বলে ৩১ অক্টোবর সোমবার নির্বাচনী আলাপকালে একাধিক দলীয় নেতাকর্মী ও ভোটাররা জানান। সব মিলিয়ে নির্বাচনী কৌশল ও জনপ্রিয়তায় এগিয়ে থাকা প্রার্থীর সহজ বিজয় হবে। তা না হলে চরম ভরাডুবি অপেক্ষা করছে। এদিকে-নির্বাচনটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিñিদ্র নিরাপত্তা সহ সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা

জগন্নাথপুরে ভোটযুদ্ধ বুধবার 

আপডেট সময় : 09:22:13 pm, Monday, 31 October 2022