Dhaka , Tuesday, 24 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঈদের ছুটিতে তীর্থস্থানে সনাতনীদের ঢল: ভক্তি, বিশ্বাস ও পূণ্যলাভের মহামিলন চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ জাজিরায় ঈদের দিনেও দায়ীত্বে, রোগীদের মুখে হাসি ফোটাচ্ছেন দুই চিকিৎসক টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে….ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ৬ মাসের মধ্যে ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে বাসযোগ্য নগরে পরিণত করতে কাজ করছি আসুন সম্প্রীতি ও মানবিকতার সমাজ গড়ে তুলতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই:- ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, দুর্গাপুর প্রেসক্লাব এর রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত সিন্দুরমতি দিঘিকে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে রূপান্তরের নানা পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী মৌলভীবাজারে পৌর ঈদগাহে তিন জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন এমপি এম নাসের রহমান সাতকানিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট  কয়রায় মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত; ওয়াটার সেফটি প্ল্যান নিয়ে আলোচনা পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত “দীর্ঘ ঈদ-ছুটিতে অব্যাহত জরুরি সেবা : পেশাদারিত্বে অনন্য রূপগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ” মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ- ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মানবিক উদ্ধার অভিযান: বাস-অটো সংঘর্ষে আহতদের তড়িৎ হাসপাতালে স্থানান্তর লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কা: অটোরিকশার ৮ যাত্রী আহত জমিয়তুল ফালাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ঈদকে ঘিরে পাইকগাছায় জুলাই শহীদ পরিবারের পাশে উপজেলা প্রশাসন রমজানজুড়ে মানবতার দৃষ্টান্ত অসহায়দের পাশে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম পাঁচবিবিতে এতিম-অসহায়দের পাশে হ্যাপিনেস সংগঠন ঈদ উপহার বিতরণ মাগুরায় ২’শ অসচ্ছল পরিবারের বাড়িতে গিয়ে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছেন : ড. মঈন খান রংপুরে র‍্যাবের অভিযানে ২ নারী মাদক কারবারি গ্রেফতার: গাঁজা ও ইয়াবা জব্দ কালীগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ পালন: মুন্সিপাড়ায় প্রধান জামাত নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন

ভোলার চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা খুন

  • Reporter Name
  • আপডেট সময় : 05:45:16 pm, Saturday, 15 October 2022
  • 197 বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা খুন

স্টাফ রিপোর্টার ভোলা।।

ভোলার চরফ্যাশন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে চাচার হাতে ভাতিজার খুন হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার এ হত্যাকাণ্ডের পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এ সময় আরও অনেকে আহত হন।

জানা গেছে, ভোলার চরফ্যাশন উপজেলা এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের কারণে চাচার হামলায় ভাতিজা নুরুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। এরপর বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার পর পুলিশ মো. মালেক নামে একজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় নুরুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম ও তার এক বছর বয়সী শিশু আহত হয়েছে। তারা স্থানীয় পর্যায়ে চিকিৎসাধীন আছেন। শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নুরুল ইসলাম ওই ওয়ার্ডের আব্দুল রশিদ জমাদারের ছেলে এবং স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

এ বিষয়ে শশিভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, নিহত নুরুল ইসলামের সঙ্গে তার চাচা আবু তাহের ও মালেক গংদের সঙ্গে দীর্ঘ দিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। নুরুল ইসলাম তার দাদির একটি দলিল নিয়ে অন্য একটি প্রতিপক্ষের সঙ্গে যুক্ত হয়ে তার চাচাদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। কিন্তু তার চাচারা আগে থেকেই ওই দলিল ভুয়া বলে দাবি করে আসছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে তার চাচা আবু তাহের ও মালেক গংদের সঙ্গে এ দলিল নিয়ে একটি সালিসি বৈঠক হয়। এক পর্যায়ে কথা কাটাকাটির সময় আবু তাহের ও মালেক গংরা তার ওপর হামলা করেন। হামলায় তার মাথা আঘাতপ্রাপ্ত হয়। এ সময় তার স্ত্রী মরিয়ম বেগম ও তাদের ১ বছর বয়সী শিশু আহত হয়। মুমূর্ষু অবস্থায় প্রথমে নুরুল ইসলামকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে-বাংলা হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, এ ঘটনায় মো. মালেক নামে নুরুল ইসলামের এক চাচাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নিহতের স্ত্রী শশিভূষণ থানায় কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঈদের ছুটিতে তীর্থস্থানে সনাতনীদের ঢল: ভক্তি, বিশ্বাস ও পূণ্যলাভের মহামিলন

ভোলার চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা খুন

আপডেট সময় : 05:45:16 pm, Saturday, 15 October 2022