Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে জেলা পরিষদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:44:25 pm, Wednesday, 12 October 2022
  • 155 বার পড়া হয়েছে

নোয়াখালীতে জেলা পরিষদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর চৌমুহনী বাজারে জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী মহিন উদ্দিনের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
গতকাল মঙ্গলবার দুপুরে চৌমুহনী বাজারে অবস্থিত ওই মার্কেটের সামনের রাস্তায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে জাহানারা বেগম বলেন, আমার পিতা আলী আজ্জম সওদাগরের দশ সন্তান। বাবা মার মৃত্যুর পর আমাদের ৬ ভাই বোনদের কাউকে সম্পত্তি বুঝিয়ে দেয়নি। আমরা বোনেরা হাজীপুর সাকিনের বাসিন্দা মহিন উদ্দিনের সহযোগিতা চাই এবং তাকে পাওয়ার অব এটর্ণী প্রদান করি। তিনি আমাদের পিতা-মাতা থেকে ওয়ারিশ হিসেবে প্রাপ্ত সমস্ত সম্পত্তি হিস্যানুসারে উদ্ধার করে দিলে আমরা বোনেরা তাকে কিছু সন্মানী প্রদান করব মর্মে বলি। কিন্তু মহিন উদ্দিন কুট কৌশলের আশ্রয় নিয়ে প্রতারনার উদ্দেশ্যে আমাদের নিকট হতে কিছু ব্ল্যাংক স্ট্যাম্পে সাক্ষর গ্রহণ করে খালি স্ট্যাম্পগুলো তার নিকট গচ্ছিত রাখেন। পরবর্তীতে আমাদেরকে ভুল বুঝিয়ে বেগমগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত বিগত ২০১৯ সালের ২ মে তারিখের ৩৭৬৩ নং আমমোক্তারনামা দলিল মূলে ওয়ারিশ হিসেবে প্রাপ্ত সমস্ত সম্পত্তির আমমোক্তার নিযুক্ত হন।
শুধু তাই নয়, মহিন উদ্দিন আমাদের ভাইদের নিকট থেকে ১ শতাংশ সম্পত্তি বা ১২ লাখ টাকা নগদে গ্রহণ করে আমাদেরকে না দিয়া আত্মসাৎ করেন। তাছাড়া মহেষগঞ্জ বাজারস্থ একটি দোকান ঘর আমাদেরকে না জানাইয়া ২৪ লাখ টাকা বিক্রি করে ওই টাকা আত্মসাৎ করেন।
উক্ত মহিন উদ্দিন হাজীপুর মৌজায় অবস্থিত নাপিতেরপুল নামক স্থানে অবস্থিত আমাদের ১১ টি দোকানের ভাড়াটিয়াদের কাছ থেকে ৪০ লাখ টাকা সেলামী বাবত গ্রহণ করেন এবং ২০১৯ সালের জুন মাস থেকে গত মাস পর্যন্ত ৩ বছর ৩ মাসের ভাড়া বাবত ৬ লাখ ৫০ হাজার টাকা আত্নসাৎ করেন।
আমরা আমাদের প্রাপ্ত টাকা চাইলে তিনি আমাদের বিভিন্ন হুমকি ধমকি প্রদান করেন। তার নিকট থাকা খালি স্ট্যাম্প ও আমমোক্তারনামার মাধ্যমে আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা আত্নসাতের হুমকি দেন। তার এমন হুমকি ধমকিতে আমরা চরম আতংকে দিনাতিপাত করছি।
মহিন উদ্দিন একজন চাঁদাবাজ, জোর জুলুমবাজ, দখলকারী ও সন্ত্রাসী। সে আমাদের মত বহু নিরীহ মানুষকে পথের ভিখারী বানিয়েছে। কেউ তার ভয়ে মুখ খুলতে সাহস পান না। তাই মহিন উদ্দিনের প্রতারণা অর্থ ও সম্পত্তি আত্মসাৎ, জবরদখল, চাঁদাবাজির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগ অস্বীকার করে মহিন উদ্দিন বলেন, যা হয়েছে তার সব ধরণের কাগজপত্র ও স্বাক্ষীও রয়েছে। আমার সুনাম ক্ষুন্ন করার জন্য কারও ইন্ধনে তারা এমন করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু

নোয়াখালীতে জেলা পরিষদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আপডেট সময় : 05:44:25 pm, Wednesday, 12 October 2022