Dhaka , Thursday, 19 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু স্বস্তির ঈদযাত্রা-যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ শরীয়তপুরে ১০১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট সুমন শিকদার গ্রেফতার বিলাসপুরে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে বোমা হামলা, করলেন ভাঙচুর শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার ঈদ ঘিরে গুলিস্তানে নতুন নোটের রমরমা বাজার, বাড়তি দামেও ক্রেতার চাপ কলমাকান্দায় চার শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিন পুলিশ প্রত্যাহার রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয়॥ বিপুল মাদকদ্রব্য মজুদ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় ১০০০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী

ক্যাসিনোবিরোধী অভিযানে আটক সাবেক যুবলীগ নেতার জি কে শামীমের যাবজ্জীবন কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় : 06:08:01 pm, Sunday, 25 September 2022
  • 181 বার পড়া হয়েছে

ক্যাসিনোবিরোধী অভিযানে আটক সাবেক যুবলীগ নেতার জি কে শামীমের যাবজ্জীবন কারাদণ্ড

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

ক্যাসিনোবিরোধী অভিযানের সময় আটক হয়েছিলেন জি কে শামীম। বাংলাদেশে আলোচিত ক্যাসিনোবিরোধী অভিযানের সময় আটক সাবেক যুবলীগ নেতা ও প্রভাবশালী ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুই হাজার উনিশ সালে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে নাটকীয় এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছিল। তিনি জি কে শামীম নামে বেশি পরিচিত।

একই অভিযোগে তার সাতজন দেহরক্ষীকেও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা জজ আদালতের সহকারী সরকারি কৌসুঁলি মোহাম্মদ সালাউদ্দিন হাওলাদার বিবিসিকে জানিয়েছেন, “আদালত বলেছে তাদের বিরুদ্ধে সকল অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হল।

“আর ২০১৬ সালে অস্ত্রের লাইসেন্স সম্পর্কে একটি বিধিমালা হয়েছিল। বিধি অনুযায়ী কেউ অস্ত্রের লাইসেন্স নিলে সেই অস্ত্র সে নিজের নিরাপত্তার জন্য ব্যবহার করবে। সেই লাইসেন্স দিয়ে অন্যের দেহরক্ষী হিসেবে নিয়োগ হতে পারবো না। আদালত বলেছে তার দেহরক্ষীরা লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে জি কে শামীমের নিরাপত্তা দিয়ে সেই বিধি ভঙ্গ করেছে।”

দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বরে জি কে শামীম নামে পরিচিত যুবলীগের এই সাবেক নেতার বাড়ি ও কার্যালয়ে অভিযান চালিয়ে নগদ প্রায় পৌনে দুই কোটি টাকা এবং ১৬৫ কোটি টাকার এফডিআর বা আমানতপত্র জব্দ করা হয়। এসময় মদ ও অস্ত্রও উদ্ধার করা হয়।

সেসময় টেণ্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগে জি কে শামীমকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছিল। তার বিরুদ্ধে অবৈধ উপায়ে বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে।

যুবলীগ নেতা শামীম আটক, বিপুল টাকা জব্দ

ক্যাসিনো অবৈধ হলে উপকরণ বৈধ ছিলো কেন?

ঢাকায় জুয়া: ক্লাব হাউজি থেকে ক্যাসিনো

ঢাকায় বহু ক্যাসিনো অবৈধভাবে গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।

পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চারটি মামলা হয়।

পরের বছর ফেব্রুয়ারি মাসে অস্ত্র মামলায় মি. শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

জি কে শামীম তখন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। পরে যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

ক্যাসিনোবিরোধী অভিযান
দুই হাজার উনিশ সালে ঢাকায় অবৈধ ক্যাসিনো ব্যবসার বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সেসময় যুবলীগের আরেকজন নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকেও আটক করা হয়।

তার কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের কাছে সহযোগী সংগঠন যুবলীগের কয়েকজন নেতার কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

ক্যাসিনো-পার্লারে অভিযান: বড় দুর্নীতি আড়ালের চেষ্টা?

ক্লাব থেকে যে কারণে খেলা বিদায় নিল, অপরাধ ঢুকলো

জুয়া নিয়ে বাংলাদেশের আইনে যা বলা আছে

অবৈধভাবে কিভাবে এতদিন ধরে ক্যাসিনো ব্যবসা চলেছে সেসময় সেই প্রশ্নও উঠেছিল।

একই বছর অক্টোবরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জি কে শামীমের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

মামলায় তার বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

মি. শামীমকে গ্রেপ্তার করার ঘটনা ওই সময় বাংলাদেশে বিরাট আলোচনার জন্ম দেয়। তাকে গ্রেপ্তার এবং ক্যাসিনো সংক্রান্ত অভিযান নিয়ে দিনের পর দিন ফলোআপ সংবাদ ছাপা হয় দেশটির গণমাধ্যমগুলোতে।

কারাগারের বদলে দীর্ঘ সময় হাসপাতালে থাকা, সবার অগোচরে মামলায় জামিন এবং পরে আদালতের সে জামিন আদেশ প্রত্যাহার, এরকম নানা কারণে এরপরও নানাভাবে আলোচনায় এসেছেন জি কে শামীম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ক্যাসিনোবিরোধী অভিযানে আটক সাবেক যুবলীগ নেতার জি কে শামীমের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : 06:08:01 pm, Sunday, 25 September 2022