Dhaka , Wednesday, 29 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে সরকারি সম্পদ উধাও: তোলপাড় রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: সাড়ে ৪ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক কালীগঞ্জে র‍্যাবের জালে ৩ মাদক কারবারি: ঘর তল্লাশি করে ৬১১ বোতল মাদক উদ্ধার রূপগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিন পালিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নিয়ে সিএনজি চালক জান্নাত উল্লাহ সাঈদ আটক : গাড়ি জব্দ লক্ষ্মীপুরে সুপেয় পানির তীব্র সংকট, গভীর নলকূপেও উঠছে না পানি খাগড়াছড়িতে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি আমি নেগেটিভলি দেখিনা কখনো: সিএমপি কমিশনার হাসান মোঃ শতকত আলী ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজনে বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র

রাবির অনুমতিহীন সব দোকান উচ্ছেদের নির্দেশনা, নেই নতুন ব্যবস্থাপনা

  • Reporter Name
  • আপডেট সময় : 11:12:50 pm, Wednesday, 24 August 2022
  • 288 বার পড়া হয়েছে

রাবির অনুমতিহীন সব দোকান উচ্ছেদের নির্দেশনা, নেই নতুন ব্যবস্থাপনা

রাবি প্রতিনিধি।।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের সকল অনুমতিহীন দোকান উচ্ছেদের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই নির্দেশনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের দোকানী ও শিক্ষার্থীরা। কোনো ধরনের নতুন ব্যবস্থাপনা ছাড়া হুট করে দোকান উঠানো পেটে লাথি দেওয়ার মতো বলে জানান দোকানীরা। তবে দোকানগুলোর নতুন ব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে প্রশাসন স্পষ্ট করে কিছু বলতে পারেন নি৷

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে টুকিটাকিতে খাবার খায় এবং আড্ডা দেয়। কারণ হলে গিয়ে খাওয়ার মতো সময় থাকে না। এদিকে অনেক একাডেমিক ভবন থেকে ক্যাফেটেরিয়া দূরে হওয়ায় সেখানেও শিক্ষার্থীরা যেতে পারে না। ফলে একাডেমির ভবনের পাশে নতুন ক্যাফেটেরিয়া নির্মাণের আগে দোকান উঠানোর সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। তাই উচ্ছেদের আগে দোকানের ব্যবস্থাপনা আরো বেশি জরুরী। এছাড়া তাদের আড্ডার মূল কেন্দ্রবিন্দু হলো দোকানে। ফলে দোকান উচ্ছেদ করলে আড্ডাও বন্ধ হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তরের নির্দেশনা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন স্থানে অবৈধ ভাবে চা/পনি/হোটেল/ফাস্টফুড/জুস/সবজি/মুদি/কাপড়ের দোকান পরিচালনা করছেন। তাই আগামী ২৫ আগস্টের মধ্যে সকল জিনিসপত্র নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়া হলো। অন্যথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উচ্ছেদের ব্যবস্থা গ্রহন করবে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সবুর হাসান বলেন, ‘ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে আমরা নিয়মিত বিভিন্ন দোকানে বসে আড্ডা দেই। দুপুরের খাবার বেশির ভাগ সময় টুকিটাকিতে খাওয়া হয়। ভিন্ন ব্যবস্থা না করে এমন সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি এলাকার পাশের এক দোকানী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দীর্ঘ ৬ বছরের বেশি সময় ধরে এখানে দোকান করছি। হুট করে এমন সিদ্ধান্ত পেটে লাথি দেওয়ার মতো। আমাদের জন্য নতুন কোনো জায়গার ব্যবস্থা না করে এমন সিদ্ধান্ত অযৌক্তিক। বিশ্ববিদ্যালয় একটি নির্দিষ্ট জায়গা করে দিলে আমরা সেখানেও যেতে রাজি।’

এই নির্দেশনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজু বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চায়ের টোং দোকানসহ আরো কিছু দোকানের প্রয়োজনীয়তা আছে। তবে বর্তমানের মতো অপরিকল্পিত ভাবে নয়। সব দোকানের জন্য সুবিন্যস্ত সুষ্ঠু পরিকল্পনার প্রয়োজন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুক হক বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে প্রতিনিয়ত দোকান বৃদ্ধি পাচ্ছে। দোকানীরা কোনো নির্দেশনা না মেনেই ফাঁকা জায়গা দেখে দোকান বসিয়ে দিচ্ছে। তাদের নিয়ন্ত্রণ করতেই মূলত এই নির্দেশনা।

ব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে তিনি এস্টেট দপ্তর এসব বিষয় দেখাশোনা করে বলে জানান।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা অবৈধভাবে দোকান করে আছে তাদের উচ্ছেদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে দোকানীরা আবেদন করে অনুমতি সাপেক্ষে দোকান করতে পারবেন।

নতুন ব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেন নি। এসব বিষয় এস্টেট দপ্তর দেখে বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার জাহেদ আলী বলেন, বর্তমানে ক্যাম্পাসে এত দোকান বেড়েছে যে, বিশ্ববিদ্যালয় একটি ব্যবসা ক্ষেত্রের মতো দেখায়। আমরা মূলত দোকানের সংখ্যা কমাতেই এই ব্যবস্থা গ্রহণ করেছি। তবে দোকানগুলোর নতুন ব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলেও তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেন নি৷

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

রাবির অনুমতিহীন সব দোকান উচ্ছেদের নির্দেশনা, নেই নতুন ব্যবস্থাপনা

আপডেট সময় : 11:12:50 pm, Wednesday, 24 August 2022