Dhaka , Saturday, 16 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২ তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে জাগরণ সৃষ্টি করেছি: এ্যানি সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে কাঠামোগত সমন্বয় এখন সময়ের দাবি: মালয়েশিয়ায় গোলাম পরওয়ার চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার :- অর্থমন্ত্রী আমির খসরু চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার :- অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প-শি শীর্ষ সম্মেলন : কার জয়, কার পরাজয় নাকি ড্র? কোরবানির হাটে এবার দরপতন, রাজস্ব হারানোর শঙ্কায় চসিক হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে তিস্তা নদীর ৪নং স্পার বাঁধে মর্মান্তিক দুর্ঘটনা: গোসল করতে নেমে দুই মেধাবী ছাত্রের প্রাণহানি আপনিই আমাকে মুখ্যমন্ত্রী করেছেন: মিঠুনকে শুভেন্দু ১৮ মিলিয়ন ডলারে মার্কিন মামলা মেটাচ্ছেন আদানি ৭ সতর্কবার্তা- যে কারণে আজ থেকেই নেক আমল করার তাগিদ দিলেন রাসুল (সা.) শরীয়তপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ ব্যক্তির চেয়ে দেশ বড়”— শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন:- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রিয়াল মাদ্রিদে আগুন, ‘গ্রুপিং’ সমস্যা প্রকাশ্যে ট্রাম্পের উঁকি দেওয়া নোটবুকটি আসলে কার, যা জানা গেল স্বামীকে হত্যার পর হাড়-মাংস আলাদা করে রাখতে যান ফ্রিজে সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা চৌমুহনীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী ; নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে পলাশে যুবক গ্রেপ্তার রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ  রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের ইরান-আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

সুন্দরগঞ্জে ভুট্টা নিয়ে বিপাকে চরাঞ্চলে চাষিরা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:09:42 pm, Sunday, 15 May 2022
  • 186 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে ভুট্টা নিয়ে বিপাকে চরাঞ্চলে চাষিরা

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।।

গত এক সপ্তাহ ধরে অবিরাম বর্ষন ও উজান থেকে নেমে আসা ঢলে ডুবে যাচ্ছে চরের ভুট্টাক্ষেত এবং বৃষ্টির কারণে ভুট্টা পরিচর্যা করতে না পারায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তার চরাঞ্চলের ভুট্টা চাষিরা চরম বিপাকে পরেছে। বিশেষ করে ভুট্টা রোদে শুকাতে না পারায় নষ্ট হয়ে যাচ্ছে অনেকের ঘরে জমা রাখা ভুট্টা। প্রাকৃতিক দুর্যোগের কারণে মাথায় হাত দিয়ে বসেছে ভুট্টা চাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ৫ হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদ হয়েছে। এর সিংহভাগ চাষ হয়েছে তিস্তার চরাঞ্চলে। যা গত বছরের তুলনায় অনেক বেশি। ভুট্টার ফলনও ভাল হয়েছে। ইতিমধ্যে ভুট্টা কাটামাড়াই পুরোদমে শুরু হয়েছে।
তালুক বেলকা চরের ভুট্টা চাষি রেজাউল ইসলাম জানান, তিনি ৩ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছে। ইতিমধ্যে ভুট্টা কেটে ঘরে নিয়ে এসেছে। কিন্তু বৃষ্টি বাদলের কারণে ভুট্টা পরিচর্যা করতে পারছে না। এদিকে গত এক সপ্তাহ ধরে অবিরাম বর্ষনের কারণে এবং উজান থেকে নেমে আসা ঢলে তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছে। সে কারণে নিচু এলাকার ভুট্টাক্ষেতে পানি উঠেছে। এতে ভুট্টা চাষিরা ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তার দাবি এ অবস্থা চলতে থাকলে অনেকের ভুট্টা নষ্ট হয়ে যাবে।
বেলকা বেকরির চরের কৃষক হাবিব মিয়া জানান, ২বিঘা জমির ভুট্টা গত এক সপ্তাহ হতে ঘরের মধ্যে জমা রাখা রয়েছে। রোদে শুকাতে না পারায় বিক্রি করতে পারছে না। তিনি বলেন, একবিঘা জমিতে ভুট্টা চাষাবাদ করতে খরচ হয় ১২ হাজার টাকা। ফলন ভাল হলে বিঘা প্রতিপ্রতি ৪০ হতে ৫০ মন ভুট্টা পাওয়া যায়। বর্তমান বাজারে প্রতিমন ভুট্টা বিক্রি হচ্ছে ১ হাজার হতে দেড় হাজার টাকায়। সময় মত ভুট্টা শুকাতে না পারলে তাকে লোকসান গুনতে হবে।

সুন্দরগঞ্জ বাজারের ভুট্টা ব্যবসায়ী বাবু মিয়া জানান, সময়মত ভুট্টা রোদে শুকাতে না পারলে ভুট্টা কালচে বর্ণ ধারণ করবে। সে সব ভুট্টা মহাজনরা নিতে চায় না। গত বছরের তুলনায় চলতি মৌসুমে ভুট্টার দাম ভাল। বর্তমান বাজারে প্রতিমন ভুট্টা ১ হাজার হতে দেড় হাজার টাকায় ক্রয় কার হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিব জানান, চলতি মৌসুমে উপজেলার তিস্তার চরাঞ্চলে ভুট্টার ফলন ভাল হয়েছে। অল্প খরচে অধিক লাভের আশায় কৃষকরা এখন ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছে। বৃষ্টির কারণে ভুট্টা চাষিরা একটু বিপাকে পরেছ

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২

সুন্দরগঞ্জে ভুট্টা নিয়ে বিপাকে চরাঞ্চলে চাষিরা

আপডেট সময় : 05:09:42 pm, Sunday, 15 May 2022