Dhaka , Sunday, 31 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ

সৈয়দপুরে জমি অধিগ্রহণের মূল্য নির্ধারণ না করে চলছে গ্যাস সঞ্চালন প্রকল্পের কাজ, বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:32:56 pm, Wednesday, 30 March 2022
  • 256 বার পড়া হয়েছে

সৈয়দপুরে জমি অধিগ্রহণের মূল্য নির্ধারণ না করে চলছে গ্যাস সঞ্চালন প্রকল্পের কাজ, বিক্ষোভ

আমিরুল হক, নীলফামারী ।।

নীলফামারীর সৈয়দপুরে জমি অধিগ্রহণের মূল্য নির্ধারণ ছাড়াই শুরু হয়েছে গ্যাস সঞ্চালন পাইপ লাইনের কাজ। এতে করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বন্ধ করে দিয়েছে প্রকল্পের কাজ। বুধবার (৩০ মার্চ) উপজেলার বাগডোকরা মৌজার ধলাগাছ মতির মোড় এলাকায় ক্ষতিগ্রস্থরা এ বিক্ষোভ করেন।

জানা গেছে, দেশের উত্তর জনপদে আর্থ-সামাজিক উন্নয়নে গ্যাস ভিত্তক বিদ্যুৎকেন্দ্র ও শিল্প প্রতিষ্ঠান নির্মাণের সুযোগ সৃষ্টিসহ বাণিজ্যিক ও অন্যান্য গ্রাহকের গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে ১৫০ কিলোমিটার দৈর্ঘ্যওে ১০০০ পিএসআইজি এর ৩০ ইঞ্চি ব্যাস পাইপ লাইন স্থাপনের কাজ হাতে নিয়েছে সরকার। ওই কাজের মোট বরাদ্দ ১ হাজার ৩শ’ ৭৮ কোটি ৫৫ লক্ষ টাকা। জিটিসিএল কর্তৃপক্ষ ২০১৮ সালের মে মাসে প্রকল্প এলাকার জমি অধিগ্রহণের জন্য চিঠি দেয়। রুট ম্যাপ ও জরিপ কাজ শেষ করে স্থানীয় প্রশাসন।

করোনা প্রাদূর্ভাব ও অন্যান্য কারণে দীর্ঘদিন বন্ধের পর স¤প্রতি আবারও শুরু হয় প্রকল্পের কাজ। মাঠে লাগানো বোরো ধানক্ষেত নষ্ট করে বসানো হয় পাইপ লাইন। ক্ষমিগ্রস্থ কৃষকরা বাঁধা দিলে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রæত ক্ষতিপূরণের মৌখিক আশ্বাস দেন। কিন্তু ৩ সপ্তাহ অতিবাহিত হলেও কৃষকরা জমির মূল্য নির্ধারণের নোটিশ (৮ ধারা) না পাওয়ায় হতাশা প্রকাশ করেন। ফলে উল্লেখিত দিনে বাগডোকরা মৌজার কৃষকরা প্রকল্পের কাজ বন্ধ করে দেন। এসময় তারা ৮ ধারা নোটিশ প্রদানের অনুরোধ জানান জেলা প্রশাসন কর্তৃপক্ষের কাছে।

ওই এলাকার কৃষক ইউসুফ আলী, আজাদুল ইসলাম, ওমেদুল ইসলাম বাবলু, আমজাদ হোসেন, আব্দুল খালেক, জামাল হোসেন জাদু, মোঃ দবির উদ্দিন, আসলাম উদ্দিন, আব্দুস সামাদ, মজিদুল ইসলামসহ অনেকে অধিগ্রহণ ও দখলকৃত জমিতে সকল কার্যক্রম স্থগিতের আবেদন করেন জেলা প্রশাসক বরাবর।

তারা বলেন, আর কয়েক দিন গেলে আমরা বোরো ধান পেতাম। আমরা সেই ফসলি জমি নষ্ট করে গ্যাস লাইনের জন্য দখল ছেড়ে দিলাম। কিন্তু এখনো আমরা ৮ ধারা নোটিশ পেলাম না। ৮ ধারা নোটিশ না পেলে আমরা কিভাবে বুঝবো আমাদের জমির মূল্য কত টাকা নির্ধারণ করা হয়েছে। ৮ ধারা নোটিশ না পাওয়া পর্যন্ত কাজ করতে দেবেন না বলে ওই এলাকার কৃষকরা জানান।

জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন জানান, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তাদের নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

সৈয়দপুরে জমি অধিগ্রহণের মূল্য নির্ধারণ না করে চলছে গ্যাস সঞ্চালন প্রকল্পের কাজ, বিক্ষোভ

আপডেট সময় : 07:32:56 pm, Wednesday, 30 March 2022