Dhaka , Tuesday, 5 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ নগরীর জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন মেয়র রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২ রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক

৪দিন পেরিয়ে গেলেও মালামাল উদ্ধারে ব্যর্থ পুলিশ -বগুড়া-ঢাকা মহাসড়কে পুলিশের উপস্থিতিতেই মোবাইল ও টাকা ছিনতাই

  • Reporter Name
  • আপডেট সময় : 05:36:59 pm, Saturday, 13 August 2022
  • 180 বার পড়া হয়েছে

৪দিন পেরিয়ে গেলেও মালামাল উদ্ধারে ব্যর্থ পুলিশ -বগুড়া-ঢাকা মহাসড়কে পুলিশের উপস্থিতিতেই মোবাইল ও টাকা ছিনতাই

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি ।।

নওগাঁ থেকে ৬ষ্ঠ শ্রেণী পড়–য়া অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করতে যাওয়ার পথে পুলিশ সদস্য ও ভিটকিমের পরিবারের নগদ ২৫ হাজার টাকাসহ ৪টি স্মার্টফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (০৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড় বাগবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে। পরবর্তীতে বুধবার (১০ আগস্ট) এবিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেন নওগাঁ সদর মডেল থানার উপ পরিদর্শক (এস.আই) উজ্জ্বল হোসেন। ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও ছিনতাইকৃত মালামাল উদ্ধার না হওয়ায় উদ্বিগ্ন ভুক্তভোগীরা।
জানা যায়, নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের শৈলগাছী ঈদগাহপাড়া গ্রামের ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া শিক্ষার্থী গত সোমবার (০৮ আগস্ট) স্কুলে যাবার পথে নিখোঁজ হয়। এনিয়ে ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা সদর মডেল থানায় জিডি করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মেয়েটির অবস্থান ঢাকার উত্তরায় নিশ্চিত হয়। মঙ্গলবার (০৯ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে মাইক্রোবাস যোগে মেয়েটিকে উদ্ধার করতে রওনা দেন সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন। মাইক্রোবাসে এস.আই উজ্জ¦ল হোসেন, শাপলা বেগম নামে এক নারী কনস্টেবল ও মেয়েটির পরিবারের সদস্যসহ ৫ জন ছিলেন। পথিমধ্যে দিবাগত রাত ৩ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড় বাগবাড়ি এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী সেটিকে থামায়। এরপর এস.আই উজ্জ্বল হোসেনসহ ওই মাইক্রোবাসে থাকা ভুক্তভোগীদের নগদ ২৫ হাজার টাকাসহ ৪টি স্মার্টফোন ছিনতাই করা হয়। পরে ছিনতাইকারীরা সেখান থেকে চলে গেলে আবারো মাইক্রোবাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে উত্তরা থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে নওগাঁয় ফেরত আসেন।
এবিষয়ে উপ পরিদর্শক (এস.আই) উজ্জ্বল হোসেন বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধারে যাওয়ার পথে সিরজগঞ্জের কড্ডার মোড় বাগবাড়ি এলাকায় মাইক্রোবাসে ছিনতাইকারীরা আক্রমন করে। ওই মুহুর্তে আমাদের পুলিশ সদস্যসহ ভিকটিমের পরিবারের ৪টি স্মার্টফোন ও নগদ ২৫ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। এবিষয়ে পরের দিন ফোন হারিয়েছে মর্মে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি সাধারন ডায়েরী করেছি।

সিরজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, কয়েকটি মোবাইল ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী করেছেন নওগাঁ সদর মডেল থানার এস.আই উজ্জ্বল হোসেন। ইতিমধ্যে ২ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আশা করছি শীঘ্রই মোবাইলগুলো উদ্ধার করা যাবে।

নওগাঁ সদর থানার মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, ভিকটিম উদ্ধারে গিয়ে থানার কোন উপ পরিদর্শক (এস.আই) ছিনতাইয়ের শিকার হয়েছেন কি না? সেটা আমার জানা নেই।#

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩

৪দিন পেরিয়ে গেলেও মালামাল উদ্ধারে ব্যর্থ পুলিশ -বগুড়া-ঢাকা মহাসড়কে পুলিশের উপস্থিতিতেই মোবাইল ও টাকা ছিনতাই

আপডেট সময় : 05:36:59 pm, Saturday, 13 August 2022