
চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিশাল সাফল্য অর্জন করেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে বাগভান্ডার বিওপি টহল দলের এক বিশেষ অভিযানে আনুমানিক ২৭ লাখ ২০ হাজার টাকা (২৭.২ লাখ টাকা) মূল্যের ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ির একটি চালান জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি। তিনি বলেন, “আন্তঃসীমান্ত চোরাচালানকে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বিজিবি সর্বদা তৎপর। চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
বিজিবি সূত্র জানায়, বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১২:৫০ মিনিটে ভুরুঙ্গামারীর পূর্ব ভোটহাট এলাকায় টহলদল অভিযান শুরু করে। অভিযানের সময় সন্দেহজনক চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।
বিজিবির এই সফল অভিযানে বাহিনীর কঠোর অবস্থান ও কৌশলগত দক্ষতা আবারও প্রমাণিত হলো।
























